এক্সপ্লোর

ENG vs IND 3rd Test: সুন্দরের ভেল্কিতে কুপোকাত ইংল্যান্ড, লর্ডসে সিরিজ়ে লিড নিতে ভারতের লক্ষ্য ১৯৩

Washington Sundar: ১২.১ ওভার হাত ঘুরিয়ে ২২ রানের বিনিময়ে চার উইকেট নিলেন ভারতীয় স্পিনার ওয়াশিংটন সুন্দর।

লন্ডন: লর্ডসে তৃতীয় টেস্টের (ENG vs IND 3rd Test) চতুর্থ দিনে চা পানের বিরতির পর এক ঘণ্টাও টিকল না ইংল্যান্ডের ইনিংস। মাত্র ১৭ রান যোগ করে বাকি চার উইকেট হারাল ইংল্যান্ড। অল্পের জন্য অনার্স বোর্ডে নাম তোলা হল না ওয়াশিংটন সুন্দরের (Washington Sundar)। তবে চার উইকেট নিয়ে তিনি ইংল্যান্ডের ব্যাটিংয়ে মূলত ধস নামালেন। ১৯২ রানেই অল আউট হয়ে গেল ইংরেজরা। ভারতকে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক করতে এবং সিরিজ় লিড নিতে চতুর্থ ইনিংসে ১৯৩ রান করতে হবে। 

দিনের শুরুটা বিনা উইকেটে দুই রানে করে ইংল্যান্ড। তবে দিনের শুরুতেই ষষ্ঠ ওভারে মহম্মদ সিরাজ বেন ডাকেটকে ১২ রানে সাজঘরে ফেরান। জলপানের বিরতির ঠিক আগেই অলি পোপকে চার রানে আউট করেন সিরাজ। আম্পায়ার তাঁকে প্রথমে আউট না দিলেও, ডিআরএসের সুবাদে সাফল্য পায় ভারত। এরপরে ব্যাটে নামেন প্রথম ইনিংসে শতরানকারী জো রুট। তবে ইংল্যান্ড ৫০ রানের গণ্ডি পার করতেই তৃতীয় সাফল্য পায় ভারত। নীতীশ কুমার রেড্ডির বলে গালিতে বেশ ভাল ক্যাচ ধরে ক্রলিকে ফেরান যশস্বী জয়সওয়াল। তাঁর সংগ্রহ ১২ রান।

তিন উইকেট পড়ে গেলেও হ্যারি ব্রুক অবশ্য এদিন নেমে শুরু থেকেই বেশ আগ্রাসী মেজাজে ব্যাট করেন। আকাশ দীপের পরপর তিন বল বাউন্ডারি পার করান তিনি। দুই চার ও একটি ছক্কা হাঁকান ব্রুক। তবে আকাশ দীপ ঠিক পরের ওভারেই মধুর প্রতিশোধ নেন। ব্রুকের মিডল স্টাম্প ভাঙেন তিনি। প্রথম সেশনে আর কোনও উইকেট পড়েনি। বেন স্টোকস ও জো রুট, ইংল্যান্ডের দুই সবথেকে অভিজ্ঞ ক্রিকেটার দলকে এগিয়ে নিয়ে যান। 

দ্বিতীয় সেশনে এই দুই তারকাই দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন। দুইজনে মিলে অর্ধশতরানের পার্টনারশিপও গড়েন। বুমরা, সিরাজরা চেষ্টা করেও তাঁদের আউট করতে ব্যর্থ হন। লাঞ্চের পর শুরুতেই জীবনদানও পান রুট। আকাশ দীপের বলে তাঁর ক্যাচ ফেলেন ধ্রুব জুরেল। ক্যাচ ধরলেও অবশ্য নো বলের জন্য তা বাতিলই হত।

জীবনদান পেয়ে রুট, তা কাজে লাগাবেন, এমনটাই আশা করছিলেন ইংরেজ সমর্থকরা। তিনি অর্ধশতরানের দিকেও এগোচ্ছিলেন। ঠিক এমন সময়েই দলের হয়ে জ্বলে উঠেন ওয়াশিংটন সুন্দর। ৪০ রানে রুটের মহাগুরুত্বপূর্ণ উইকেটটি নেন তিনি। রুট আউঠ হওয়ার পর জেমি স্মিথ ক্রিজে নামেন। তবে তিনি ১৪ বলের বেশি টিকতে পারেননি। আট রানে সুন্দরের বলেই বোল্ড হন ইংরেজ কিপার-ব্যাটার। এরপরেই স্টোকস এবং ওকস দেখেশুনে স্বভাববিরুদ্ধে রক্ষণাত্মক ক্রিকেট খেলে ইংল্যান্ডের দুর্গ আগলান। ছয় উইকেটে হারিয়ে দ্বিতীয় সেশন শেষ করে ইংল্যান্ড। 

কিন্তু চা পানের বিরতির পরেই ইংল্যান্ড বড় ধাক্কা খায়। স্যুইপ মারতে গিয়ে বেন স্টোকস ৩৩ রানে ওয়াশিংটনের বলে বোল্ড হন। এরপর ছিল বুমরা শো। ক্রিস ওকসে প্রথমে বোল্ড করেন বুমরা। এরপরে নিখুঁত ইয়র্কারে প্রথম ইনিংসের হাফসেঞ্চুরিয়ন কার্সেরও স্টাপও ভাঙেন সেই বুমরাই। শেষ উইকেটে আর্চার কিছুটা সামলে খেলার চেষ্টা করছিলেন। বুমরার বলগুলি সুন্দরভাবে ডিফেন্ডও করেন তিনি। তবে সুন্দরের ভেল্কির সামনে সেই আত্মসমর্পণ করতে হল তাঁর পার্টনারকে। এক রানে শোয়েব বশির বোল্ড হলে ইংল্যান্ড ইনিংস সমাপ্ত হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Mamata Banerjee in Halisahar :
RG Kar Incident |
RG Kar Incident |
BJP Government in Bengal | অধ্যাপিকার জমি 'দখল' করে তৈরি হচ্ছে BJP-এর পার্টি অফিস! থানায় ছাত্র
Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget