এক্সপ্লোর

Indian Cricket Team: টিম হোটেলে সূর্যদের জমিয়ে নাচ, বিশেষ কেক কাটলেন রাহুল, রোহিত, কোহলিরা

Team India: ভারতীয় দলকে স্বাগত জানাতে টিম হোটেলে ঢাক, ঢোলের আয়োজন করা হয়েছিল। সেই তালেই কোমড় দোলান রোহিত, হার্দিক, সিরাজরা। তবে সকলের নজর কাড়েন সূর্যকুমার।

নয়াদিল্লি: বিশের বিশ্বকাপ (T20 World Cup 2024) জিতে আজই দেশে ফিরেছে টিম ইন্ডিয়া। নয়াদিল্লি বিমানবন্দরে সকাল সকালই অবতরণ করেছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদবরা (SuryaKumar Yadav)। তারপরই নয়াদিল্লির টিম হোটেলে রওনা দেয় ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। সেখানেই নিজের নাচে নজর কাড়লেন সূর্যকুমার যাদব। 

রোহিত শর্মাসহ গোটা ভারতীয় দলই নয়াদিল্লি বিমানবন্দর থেকে সোজা টিম বাসে চেপে চলে যান নয়াদিল্লির 'আইটিসি মৌর্য' হোটেলে। দুপুরে মুম্বইয়ের উদ্দেশে রওনা দেওয়ার আগে সকালটা সেখানেই থাকছে টিম ইন্ডিয়া। করতালির মাধ্যমে তাঁদের স্বাগত জানান হোটেল কর্মীরা। রোহিতদের বিশেষ অভ্যর্থনা জানাতে ঢাক ঢোলের আয়োজন করেছিল হোটেল কর্তৃপক্ষ। সেই তালেই কোমড় দুলালেন রোহিত, পন্থ, হার্দিকরা। তবে 'শো স্টিলার' সূর্যকুমার যাদব। তাঁর দুরন্ত নাচ এক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মন খুলে নাচ ঢোলের তালে নাচ করেন সূর্য।

 

হোটেলে রোহিতদের স্বাগকত জানাতেও আর একাধিক আয়োজন করা হয়েছিল। দলের জার্সির রং এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের নকশা আঁকা বিশেষ কেক ভারতীয় দলের জন্য তৈরি করা হয়েছিল। ছিলেন বিশেষ প্রাতঃরাশও। টিম ইন্ডিয়া আজই টিম হোটেল থেকেই  ৭, লোক কল্যাণ মার্গ, অর্থাৎ প্রধামন্ত্রীর বাসভবনের উদ্দেশে রওনা দিয়েছে। সেই লক্ষ্যে বেরানোর আগেই ওই বিশেষ কেক কাটেন টিম ইন্ডিয়া অধিনায়ক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড়। 

 

শুধু তাই নয় এক বিশেষ জার্সি পরেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে রওনা দেন রোহিতরা। সেই জার্সির সামনে লেখা 'চ্যাম্পিয়ন্স'। টিম ব্যাজের উপর জ্বলজ্বল করছে দুইটি তারা। এই দুইটি তারা ভারতীয় দলের দুইটি বিশ্বকাপ জয়ের পরিচয়বাহক। টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার সঞ্জু স্যামসন নিজের সোশ্যাল মিডিয়ায় সেই জার্সির ঝলক শেয়ার করেন। 

 

ভারতের বিশেষ জার্সি
ভারতের বিশেষ জার্সি

প্রসঙ্গত, আজই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সারার পর মুম্বইয়ের উদ্দেশে রওনা দেবে ভারতীয় দল। সেখানেই টিম ইন্ডিয়ার ব্যাস প্যারেড থেকে দলকে সম্বর্ধনা জানানো, সবটাই করা হবে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: দুর্যোগ কাটিয়ে বিশ্বজয়ের চার দিন পর অবশেষে দেশে ফিরল ভারতীয় দল 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Bhuvneshwar Kumar: নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
Zaheer On Shami: ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget