এক্সপ্লোর

Women's One Day Trophy: দলে ফিরেছেন রিচা, তিতাস, মধ্যপ্রদেশের বিরুদ্ধে দেশের সেরা হওয়ার লক্ষ্যে নামছে বাংলার মেয়েরা

Bengal Cricket Team: ইতিমধ্যেই চলতি টুর্নামেন্টে মেয়েদের লিস্ট এ ক্রিকেটে ৩৯০ রান তাড়া করে বিশ্বরেকর্ড গড়েছে বাংলা দল।

রাজকোট: ছোটরা পেরেছেন, এবার সুযোগ বড়দের সামনে। সোমবার রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে মহিলাদের ওয়ান ডে ট্রফিতে (Women's One Day Trophy) দেশের সেরা হওয়ার লক্ষ্যে নামবে বাংলা। প্রতিপক্ষ মধ্যপ্রদেশ। সেই ফাইনাল ম্যাচের আগেই জাতীয় দল থেকে বাংলা দলে (Bengal Cricket Team) যোগ দিয়েছেন রিচা ঘোষ ও তিতাস সাধু। এবারের টি-২০-ট্রফিতে ফাইনালে পৌঁছেও খেতাব হাতছাড়া হয়েছিল বাংলার। ৫০ ওভারের ফর্ম্যাটে কি প্রবাল দত্তের কোচিংয়ে খেলা দল দেশের সেরা হবে? 

ইতিমধ্যেই চলতি টুর্নামেন্টে মেয়েদের লিস্ট এ ক্রিকেটে ৩৯০ রান তাড়া করে বিশ্বরেকর্ড গড়েছে বাংলা দল। হরিয়ানার বিরুদ্ধে ৩৯০ রান তাড়া করে সেমিফাইনালে পৌঁছেছে বাংলা। তারপরে সেমিতে রেলওয়েজের বিরুদ্ধেও ৩০১ রান তাড়া করে জয় পেয়েছে ঝুলন গোস্বামীর মেন্টরশিপে খেলা বাংলা। ম্যাচের আগের দিন ঝুলনের পেপ-টক নিঃসন্দেহে দলের আত্মবিশ্বাস। তবে গোটা টুর্নামেন্টেই বাংলা নিজেদের খেলায় প্রভাবিত করেছ। গত দুই ম্যাচেই বিরাট রান তাড়া করে জয়ের চাপ থাকলেও, সেই চাপের মুখে বাংলার ক্রিকেটারদের আত্মবিশ্বাস নজর কেড়েছে।

ব্যাটিংয়ে রিচার পাশাপাশি মিতা পাল, ধারা গুজ্জর, তনুশ্রী সরকাররা রয়েছেন। অপরদিকে, বোলিংয়ে একদিকে সাইকা ঈশাক যেমন নিজের উইকেট সংখ্যা বাড়াতে আগ্রহী হবেন, তেমনই তিতাসের গতিও দলকে শক্তিশালী করবে। গোটা টুর্নামেন্টেই বাংলার অশ্বমেধের ঘোড়া ছুটেছে। এবার খেতাব জিতে সেই সফর শেষ হয় কি না, সেটাই দেখার বিষয়। 

ভারতসেরা বাংলার ছোটরা

জাতীয় স্তরে বাংলার খেতাব জয়ের অপেক্ষার অবসান ঘটিয়ে অনূর্ধ্ব ১৫ ওয়ান ডে ট্রফি (Women’s U-15 One-Day Trophy) চ্যাম্পিয়ন হল বাংলা।বয়সভিত্তিক এই ওয়ান ডে টুর্নামেন্টের খেতাবি লড়াইয়ের রাতে পাঞ্জাবকে ৪৭ রানে পরাজিত করল বাংলা। ব্যাটে, বলে দাপট দেখাল বাংলার মেয়েরা। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলা দল। ওপেনিংয়ে অদ্রিজা সরকার ও তড়িয়া সিংহ রায়ের শতাধিক রানের পার্টনারশিপ বাংলার হয়ে মজবুত ভিত গড়ে দেয়। অদ্রিজা ৬৩ বলে ৬২ রানের ইনিংস খেলে। তড়িয়ার ব্যাট থেকে ৬৮ বলে আসে ৪৩ রানের ইনিংস। তবে পরের দিকে সেই ভাল শুরুর খুব একটা লাভ তুলতে পারেনি বাংলা। ৩৫ ওভারে আট উইকেটের বিনিময়ে ১৫৭ রানে শেষ হয় বাংলার ইনিংস।

তবে বল হাতে শুরু থেকেই বেশ ভালই পারফর্ম করে বাংলার বোলাররা। নিরন্তর ব্যবধানে উইকেট হারানো পাঞ্জাবকে দেখে কখনই মনে হয়নি যে তারা জয়ের জন্য প্রয়োজনীয় ১৫৮ রানের লক্ষ্যে পৌঁছতে পারবে। শেষমেশ ছয় উইকেটের বিনিময়ে ১১০ রানে থামে পাঞ্জাবের ইনিংস। বাংলার হয়ে অধিনায়ক সন্দীপ্তা পাত্র ২২ রানের ইনিংস খেলার পাশাপাশি ১১ রানে দুই উইকেট নেয়। দেবযানী দাস দুই এবং স্নিগ্ধা বাগ একটি উইকেট নেয়। তবে ৬২ রানের ইনিংসের জন্য অদ্রিজাই ম্যাচের সেরা নির্বাচিত হয়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: মেলবোর্নে নজর কেড়েছে নীতীশের Thaggedhele সেলিব্রেশন, কী প্রতিক্রিয়া দিল পুষ্পা সিনেমার দল?

সেরা শিরোনাম

Shubman Gill: শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
IND vs SL: কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
IND vs SL: প্রথম টেস্টের পর ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচেও বৃষ্টির অশনি সংকেত?
প্রথম টেস্টের পর ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচেও বৃষ্টির অশনি সংকেত?

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget