এক্সপ্লোর

IND vs AUS 4th Test: মেলবোর্নে নজর কেড়েছে নীতীশের Thaggedhele সেলিব্রেশন, কী প্রতিক্রিয়া দিল পুষ্পা সিনেমার দল?

Nitish Kumar Reddy: মেলবোর্নে নীতীশের ১১৪ রানের ইনিংসে ভর করেই ভারতীয় দল ৩৬৯ রান তুলতে সক্ষম হয়েছে।

মেলবোর্ন: বক্সিং ডে টেস্টে (IND vs AUS 4th Test) মনমুগ্ধকর এক সেঞ্চুরিতে ভারতকে লড়াইয়ে ফেরান নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। নিজের কেরিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকান তরুণ তুর্কি। নীতীশের ১১৪ রানের ইনিংসে ভর করেই ভারতীয় দল ৩৬৯ রান তুলতে সক্ষম হয়েছে। মেলবোর্নে নীতীশের ব্যাটিংয়ের পাশাপাশি কিন্তু তাঁর সেলিব্রেশনও নজর কাড়ে।

শতরানের পর নীতীশের সেলিব্রেশনের সঙ্গে কেউ 'বাহুবলি', তো কেউ 'সালার' সিনেমার মিল খুঁজে পেয়েছেন। তবে অর্ধশতরানের পর তিনি যে অল্লু অর্জুনের বিখ্যাত সিনেমা পুষ্পার (Pushpa) একটি সিগনেচার মুভ করেন, তা স্পষ্ট। নীতীশের সেই সেলিব্রেশন দেখে নিজেদের প্রতিক্রিয়া দেয় পুষ্পা সিনেমার দলও। 'আসালুথাগ্গেলে' হ্যাশট্যাগ দিয়ে নীতীশের সেলিব্রেশনের ভিডিও শেয়ার করে পুষ্পা ২-র দল। পুষ্পার দলের তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, 'নিঃসন্দেহে এক আগুনে ইনিংস খেলেছ। তোমার প্রথম টেস্ট শতরানের জন্য অভিনন্দন।' 

 

একদিকে যেখানে ছেলের ব্যাটিং ও সেলিব্রেশন নজর কেড়েছে, সেখানে অপরদিকে নীতীশের বাবা মুত্যালার নম্রতাও প্রশংসিত হচ্ছে। মুত্যালা ধারাভাষ্যকারদের বক্সে সুনীল গাওস্কর ও রবি শাস্ত্রীর সঙ্গে দেখা করেন। রেড্ডি পরিবারের সঙ্গে দেখা হওয়ার পরেই সর্বপ্রথম সকলকে শুভেচ্ছাবার্তা দেন গাওস্কর। তিনি জানিয়ে দেন তাঁদের জন্যই দেশ একটা নতুন হীরে পেয়েছে। তবে শুধু দেখা করাই নয়, গাওস্করের পাও ছুঁয়ে তাঁকে প্রণাম করেন নীতীশের বাবা। প্রথমে ভারতীয় কিংবদন্তি কিঞ্চিৎ ইতস্তত করলেও, নীতীশের বাবা একেবারে নতমস্তক হয়ে তাঁর পা ছুঁয়েই তাঁকে প্রণাম করেন। এরপর মুত্যালার সঙ্গে আবেগঘন গাওস্কর বেশ খানিকক্ষণ কথাও বলেন। গোটা ভিডিওটি এখন ভাইরাল।

নীতীশের কৃতিত্বে কিন্তু তাঁর রাজ্য ক্রিকেট সংস্থাও গর্বিত। অন্ধ্রপ্রদেশের ক্রিকেটার নীতীশ কুমার রেড্ডি অজ়িভূমে দেশকে গর্বিত করেছেন। রাজ্যের ক্রিকেটারের সেঞ্চুরিতে আপ্লুত অন্ধ্র ক্রিকেট সংস্থার সভাপতি কেসিনেনি শিবনাথ। এই গর্বের দিনে তরুণ ক্রিকেটারের জন্য বিরাট আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করলেন তিনি। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: পিচ ও পরিবেশের গুরুত্ব অপরিশীম, মেলবোর্নে পঞ্চম দিনে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিতে পারবে ভারত?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL Live: সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget