এক্সপ্লোর

WPL 2026: করোনাকালে ফাঁকা মাঠে আয়োজিত হয়েছিল IPL, এবার দর্শকশূন্য স্টেডিয়ামে হবে WPL-র ম্যাচও, কিন্তু কেন?

Women's Premier League: এখনও পর্যন্ত ডব্লুপিএলের সরকারি টিকিট বিক্রেতা সংস্থা চলতি সপ্তাহের বুধ, বৃহস্পতি ও শুক্রবার, এই তিনদিনের ম্যাচের জন্য কোনওরকম টিকিট বিক্রয় শুরু করেনি।

মুম্বই: করোনাকালে দর্শকশূন্য স্টেডিয়ামে আইপিএল আয়োজনের কথা সকলেরই নিশ্চয়ই মনে আছে। এবার ডব্লুপিএলের ম্যাচও আয়োজিত হতে চলেছে ফাঁকা স্টেডিয়ামে। কিন্তু ভারতীয় মহিলা দলের বিশ্বজয়ের পর যেখানে মহিলাদের ক্রিকেটের প্রতি আগ্রহ, উন্মাদনা সবই বেড়েছে, সেখানে হঠাৎ দর্শকশূন্য স্টেডিয়ামে কেন ডব্লুপিএলের ম্যাচ আয়োজিত হবে?

ESPNCricinfo-র রিপোর্ট অনুযায়ী এক নয়, একাধিক ডব্লুপিএল ম্যাচ এবার দর্শকশূন্য স্টেডিয়ামেই আয়োজিত হতে পারে। কারণ নির্বাচন। এই সপ্তাহেই নভি মুম্বইয়ে পৌরনিগমের নির্বাচন রয়েছে। সেই কারণেই রিপোর্ট অনুযায়ী পুলিশের তরফে বিসিসিআইকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে বৃহস্পতিবার ১৫ জানুয়ারি দর্শকভর্তি স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের জন্য তারা পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না।

১৪ জানুয়ারি ও ১৬ জানুয়ারি, অর্থাৎ নির্বাচনের আগের ও পরের দিনগুলিতে যে ম্যাচগুলি আয়োজিত হওয়ার কথা রয়েছে, সেগুলিও ফাঁকা স্টেডিয়ামে খেলা হবে কি না, সেই বিষয়ে এখনও অবশ্য কিছু জানা যায়নি। আপাতত যা খবর তাতে ১৫ জানুয়ারি হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্স এবং মেগ ল্যানিংয়ের ইউপি ওয়ারিয়ার্সের ম্যাচ ফাঁকা মাঠে আয়োজিত হচ্ছে, তা মোটামুটি নিশ্চিত।

গত বছরের ২৯ নভেম্বরই ডব্লুপিএলের এ মরশুমের সূচি প্রকাশিত হয়। তবে নির্বাচন কমিশন তার পরে, ১৫ ডিসেম্বরে নভি মুম্বইয়ে পৌরনিগম নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে। এর ফলেই শুরু হয় সমস্যা। এখনও পর্যন্ত ডব্লুপিএলের সরকারি টিকিট বিক্রেতা সংস্থা চলতি সপ্তাহের বুধ, বৃহস্পতি ও শুক্রবার, এই তিনদিনের ম্যাচের জন্য কোনওরকম টিকিট বিক্রয় শুরু করেনি। এটি ম্যাচগুলি যে দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজিত হতে পারে, সেই বিষয়েই বিরাট ইঙ্গিতবাহী বলে ধরে নেওয়াই যায়। অবশ্য বিসিসিআইয়ের তরফে কিন্তু এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও বিবৃতি আসেনি।

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি বিবিএলে মহম্মদ রিজওয়ানের রিটায়ার্ড আউট নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। এবার ডব্লুপিএলেও সেই কৌশল দেখা গেল। গুজরাত জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচে ঘটনাটি ঘটে। আয়ুষ সোনি প্রথম ক্রিকেটার হিসাবে ডব্লুপিএলে রিটায়ার্ড আউট হন। গুজরাতের হয়ে ছয় নম্বরে ব্যাট করতে নেমে আয়ুষ দ্রুত গতিতে রান করতে পারছিলেন না। ১৪ বলে মাত্র ১১ রান করেন তিনি। সেই কারণেই ১৬তম ওভারের শেষে গুজরাত জায়ান্টস তাঁকে রিটায়ার্ড আউট করার সিদ্ধান্ত নেয়। মহিলাদের ক্রিকেটে এই নিয়ে মাত্র দ্বিতীয়বার রিটায়ার্ড আউটের ঘটনা ঘটল।   

সেরা শিরোনাম

IND vs WI 2nd T20I Live: দ্বিতীয় টি-২০-তে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজ়ের, অপরিবর্তিত ভারত
দ্বিতীয় টি-২০-তে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজ়ের, অপরিবর্তিত ভারত
Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Sanju Samson: দলে জায়গা নিয়েই প্রশ্ন, বিতর্কের মধ্যে কী জানালেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার?
দলে জায়গা নিয়েই প্রশ্ন, বিতর্কের মধ্যে কী জানালেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার?
IND vs WI: ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের দ্বিতীয় টি-২০-তে নজরে 'হোমটাউন বয়' ঈশান কিষাণ, ম্যাচের ২২ গজ কেমন হবে?
ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের দ্বিতীয় টি-২০-তে নজরে 'হোমটাউন বয়' ঈশান কিষাণ, ম্যাচের ২২ গজ কেমন হবে?

ভিডিও

BJP News | নন্দীগ্রাম-রেজিনগর উপনির্বাচনে জয় বিজেপির, বিভিন্ন জায়গায় উদযাপন
Suvendu Adhikari |যেদিন প্রচারে গিয়েছিলাম, শাখারভকে বলেছিলাম, পঞ্চাশহাজার ভোটে জিতবেন: মুখ্যমন্ত্রী
Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget