এক্সপ্লোর

Wriddhiman Saha: বাংলার অধিনায়কত্ব করতে বললেও রাজি ঋদ্ধিমান, অভিষেকের জন্য উইকেটকিপিং ছাড়বেন?

Eden Gardens: ২ বছর আগে খানিকটা মন কষাকষির সূত্র ধরেই বাংলা ছেড়ে ত্রিপুরায় গিয়েছিলেন ঋদ্ধিমান। এই মরশুমে ঘরের ছেলে ঘরে ফিরছেন। সঙ্গে সুদীপও।

কলকাতা: পেস্তা ও বাদামি রংয়ের টুপিতে জ্বলজ্বল করছে তিনটি ইংরেজি শব্দ। 'নেভার গিভ আপ'। বাংলা তর্জমা করলে দাঁড়ায়, হাল ছেড়ো না।

টুপির মালিক, ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha), ২ বছর পর আনুষ্ঠানিকভাবে ফিরলেন বঙ্গ ক্রিকেটে। এই টুপি পরে ইডেন গার্ডেন্সে সাংবাদিক বৈঠক করতে আসা কি স্ত্রী রোমির কথায়? সোমবার সন্ধ্যায় ক্লাব হাউসের তিন তলার কনফারেন্স হলে বাংলায় ফেরার ঘোষণা তখন সমাপ্ত। খোশমেজাজে ঋদ্ধিমান। পরিচিত মুখ দেখেই শুরু আড্ডা। হেসে বললেন, 'কথাতেই তো আছে, হ্যাপি ওয়াইফ, হ্যাপি লাইফ।'

হাল ছেড়ো না। ঋদ্ধিমানের বাংলায় প্রত্যাবর্তনের দিন এমন শব্দবন্ধই যেন মানায়। তিনি নিজে ক্রিকেট মাঠে লড়াইয়ের প্রতীক। ভাঙা আঙুল নিয়ে ব্যাট করে বাংলার জার্সিতে ম্যাচ বাঁচিয়েছেন। রাজ্য দলে দীপ দাশগুপ্ত, জাতীয় দলে মহেন্দ্র সিংহ ধোনি, দুই দুঁদে উইকেটকিপারের সঙ্গে লড়াই করেও কিপিং দক্ষতায় গোটা বিশ্বকে বলতে বাধ্য করিয়েছেন, 'সুপারম্যান ঋদ্ধিম্যান'। বাংলায় দ্বিতীয় ইনিংসের চ্যালেঞ্জটাও তাই দরাজভাবেই গ্রহণ করছেন।

২ বছর আগে খানিকটা মন কষাকষির সূত্র ধরেই বাংলা ছেড়ে ত্রিপুরায় গিয়েছিলেন। এই মরশুমে ঘরের ছেলে ঘরে ফিরছেন। সিএবি-র সঙ্গে মান অভিমানের পালা মনে রাখতে চান না ৪০ ছুঁই ছুঁই ক্রিকেটার। আসন্ন ঘরোয়া মরশুমে বাংলার হয়ে খেলবেন, সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ও সচিব নরেশ ওঝাকে পাশে বসিয়ে বলে দিলেন ঋদ্ধিমান। সুদীপ চট্টোপাধ্যায়ও ত্রিপুরা ছেড়ে বাংলার হয়েই ঘরোয়া ক্রিকেট খেলবেন। সিদ্ধান্ত আগেই হয়ে গিয়েছিল। সিলমোহর পড়ল সোমবার। ঋদ্ধিমানের ঘোষণা সামনে বসে শুনলেন সঞ্জয় দাস। ঋদ্ধির প্রত্যাবর্তনের নেপথ্যে বাংলার প্রাক্তন ক্রিকেটার তথা সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঘনিষ্ঠ বন্ধুর ভূমিকাও অনস্বীকার্য।

তিন ফর্ম্যাটেই কি দেখা যাবে? বয়স যে চল্লিশের কোঠায় যেতে বেশিদিন বাকি নেই? বাস্তবোচিত বাউন্সার খোলা মনে সামলালেন। 'ঠিকই যে, আমার বয়স ৪০ ছুঁই ছুঁই। তবে দলের প্রয়োজনে তিন ফর্ম্যাটেই খেলতে প্রস্তুত। দলের সঙ্গে কথা বলে, কোচ লক্ষ্মীরতন শুক্ল, বোলিং কোচ শিবশঙ্কর পালদের সঙ্গে আলোচনা করে আর শরীর বুঝে সিদ্ধান্ত নেব,' বললেন ঋদ্ধি। যোগ করলেন, 'রঞ্জি ট্রফি জেতার জন্য সর্বস্ব দিয়ে ঝাঁপাব।'

গত মরশুমে বাংলাকে নেতৃত্ব দেওয়া মনোজ তিওয়ারি অবসর নিয়েছেন। আসন্ন রঞ্জিতে কি ঋদ্ধিমানকে বাংলার অধিনায়ক হিসাবে দেখা যেতে পারে? স্নেহাশিস বললেন, 'রঞ্জি ট্রফির এখনও মাস দুয়েক দেরি। তবে মনোজের অভাব পূর্ণ করবে ঋদ্ধি। নেতৃত্বের বিষয়টা আলোচনা করে নেব।' প্রস্তাব পেলে রাজি হবেন? অতীতে বাংলার নেতৃত্বের প্রস্তাব ফিরিয়েছেন। তবে এই ঋদ্ধি অনেক পরিণত। বললেন, 'দলের প্রয়োজনে সবরকম ভূমিকা পালনে রাজি। ১৫ বছর বাংলার হয়ে খেলেছি। মাঝে ২ বছর ত্রিপুরায় খেলার পর ফের বাংলার জার্সিতে নামব।'

বাংলার ক্রিকেট দলের অন্দরমহলে আর একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। ঋদ্ধি খেললে গত দুই মরশুমে উইকেটকিপার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলা অভিষেক পোড়েলের কী হবে? দীপ দাশগুপ্তের জন্য তাঁকে যেমন একটা সময় অপেক্ষা করতে হয়েছিল, দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলেও নজরকাড়া চন্দননগরের অভিষেকের কপালেও কি সেরকম কিছু রয়েছে? ঋদ্ধিমান অবশ্য খোলাখুলি বলে দিচ্ছেন, 'যদি মনে হয় অভিষেকের কেরিয়ারের জন্য ও উইকেটকিপিং করলে ভাল হয়, তবে সেটাই করবে। আমি ব্যাটার হিসাবে খেলব।'

আসন্ন আইপিএলের নিলামেও তাঁর নাম দেখা যেতে পারে, ইঙ্গিত দিয়েছেন ঋদ্ধিমান। পাশাপাশি জানিয়েছেন, ক্রিকেট ছাড়ার পর সিএবি চাইলে কোচ হিসাবেও ক্রিকেটকে কিছু ফিরিয়ে দিতে চান।

ঋদ্ধি-আগমনে কি রঞ্জি ট্রফিতে বাংলার সিদ্ধিলাভ হবে?

আরও পড়ুন: নীরজের সঙ্গে মেয়ের বিয়ের পাকা কথা সেরে ফেললেন মনু ভাকেরের মা? ভাইরাল ভিডিও

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget