এক্সপ্লোর

WTC Final 2023: ধোনির মন্ত্রে দীক্ষিত হয়েই, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে সাফল্যের লক্ষ্যে ভরত

KS Bharat: আইপিএল চলাকালীনই কিংবদন্তি ভারতীয় কিপার মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে কথা বলার সুযোগ পান বলে জানান ভরত।

লন্ডন: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত ও অস্ট্রেলিয়ার (IND vs AUS) ম্যাচ শুরু হতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। ইতিমধ্যেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। দীর্ঘ এক দশক ধরে ভারতীয় দল কোনও আইসিসি খেতাব জিততে পারিনি। সেই হতাশা দূর করে করতেই মাঠে নামবে টিম ইন্ডিয়া। ওভালে খেতাবি লড়াইয়ে ভারতের হয়ে দস্তানাহাতে দেখা যেতে পারে কেএস ভরতকে (KS Bharat)।

ধোনির পরামর্শ

সদ্যই দিনকয়েক আগে আইপিএল শেষ হয়েছে। তার পরপরই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final 2023) খেলার উদ্দেশে ইংল্য়ান্ডে পৌঁছে যান ভারতীয় ক্রিকেটাররা। আইপিএলে মাঠে নামার তেমন সুযোগ না পেলেও, ভরত কিন্তু সেই টুর্নামেন্টের সৌজন্যেই ফাইনালের আগে কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) সঙ্গে সামনা সামনি কথা বলার সুযোগ পান। ধোনিকে সামনে পেয়ে তাঁর থেকে পরামর্শ নেওয়ার সুযোগ কিন্তু হাতছাড়া করেননি ভরত।

এই বিষয়ে কথা বলতে গিয়ে ভারতের বর্তমান কিপার-ব্যাটার জানান, 'সম্প্রতি আইপিএল চলাকালীন আমার মহেন্দ্রর (সিংহ ধোনি) সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। ওর ইংল্যান্ডে কিপিং করার অভিজ্ঞতা, এই পরিবেশে কিপারদের কী করা উচিত, এইসব নিয়েই কথাবার্তা হয়েছিল। বেশ অনেকক্ষণ গভীর আলোচনা করি আমি এবং তার থেকে অনেক কিছু শিখতে পেরেছি।'

ধোনিকেই নিজের আদর্শ কিপার হিসাবে বেছে নিয়ে ভরত আরও যোগ করেন, 'কিপারের ক্ষেত্রে বিচক্ষণতাটাই আসল। এর যথাযোগ্য উদাহরণ হলেন মহেন্দ্র সিংহ ধোনি। একজন কিপার হওয়ার জন্য প্যাসন থাকা দরকার, কারণ কিপাররা যথাযোগ্য বাহবা পায় না। টেস্টে প্রতিদিন ৯০ ওভার কিপিং করতে হয় এবং প্রতিটি বলে নিজের মনোযোগ বজায় রাখতে হবে। তাই সমস্ত চ্যালেঞ্জগুলিকে মেনে নিয়েই দলের জন্য অবদান রাখাটা জরুরি।'

তবে এই ফাইনালের আগেই কিন্তু একটি ছবি দেখে ভারতীয় সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ। সম্প্রতি আইসিসির তরফে ওভালে ভারতীয় দলের অনুশীলনের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। সেখানেই দলের অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) হাতে ব্যান্ডেজ দেখেই ভারতীয় অনুরাগীদের কপালের চিন্তার ভাঁজ। 

রোহিতের হাতে ব্যান্ডেজ 

বেশ কয়েকদিন ধরেই ইংল্যান্ডে অনুশীলন সারছে ভারত এবং অস্ট্রেলিয়া, উভয় দলই। তবে রবিবার, ৪ জুনই প্রথমবার ফাইনালের আগে ওভালে ভারতীয় দল অনুশীলন সারে। সোমবারও টিম ইন্ডিয়ার তারকাদের কড়া অনুশীলন করতে দেখা যায়। সেই অনুশীলনেরই এক ফাঁকে রোহিতকে হাতে ব্যান্ডেজ লাগিয়ে বসে থাকতে দেখা যায়। এই দেখেই ভারতীয় দলের সমর্থকরা রোহিতের ফিটনেস নিয়ে চিন্তিত। অনেকেই প্রশ্ন তুলেছেন, যে রোহিত আদৌ ফিট তো? একজন লেখেন, 'রোহিতের হাতে কী হয়েছে? আশা করছি সব ঠিক আছে।' আরেকজন লেখেন, 'রোহিতের হাতে ব্যান্ডেজ কেন?'

আরও পড়ুন: এক কেজি মধুর দাম গাড়ির দামের সমান! বিশ্বের সবচেয়ে দামি মধু পাওয়া যায় কোন দেশে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget