এক্সপ্লোর

WTC Final 2023: ৫০ বছরে মাত্র দু'টি জয়, তাও ওভালের অজিদের রেকর্ড নিয়ে চিন্তিত নন কামিন্স

Pat Cummins: ভারতীয় দলের তারকারা আইপিএল খেললেও, অস্ট্রলিয়ান দলের অনেক খেলোয়াড়ই তেমন ক্রিকেট খেলেননি। তবে কামিন্সের দাবি অত্যাধিক ক্রিকেট খেলার থেকে কম খেলে তিনি নিজেকে ফ্রেশ রাখতে বেশি পছন্দ করবেন।

লন্ডন: ৭ জুন থেকে ওভালেই আয়োজিত হবে ভারত ও অস্ট্রেলিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final 2023)। এই ফাইনালের আগে অস্ট্রেলিয়ার (Australian Cricket Team) চিন্তার বড় কারণ হতে পারত এই মাঠে দলের ইতিহাস। ইংল্যান্ডে আয়োজিত প্রথম টেস্ট ম্যাচে এই মাঠেই ১৮৮০ সালে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। ওভালে ১৪৩ বছরে মোট ৩৮টি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। এর মধ্যে মাত্র সাতটি ম্যাচ জিতেছে তাঁরা। দক্ষিণ লন্ডনের এই মাঠে অস্ট্রেলিয়ার জয়ের শতাংশ মাত্র ১৮.৪২। ইংল্যান্ডের আর কোনও মাঠে অস্ট্রেলিয়ার জয়ের শতাংশ এত কম নয়। বিগত পাঁচ দশকে ওভালে মাত্র দু'টি ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। 

ইতিহাস নিয়ে নেই চিন্তা

তবে ওভালে অজিদের এই খারাপ রেকর্ড নিয়ে কিন্তু দলের বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) বিন্দুমাত্র চিন্তিত নন। তিনি বলেন, 'একদমই চিন্তিত নই (ওভালে দলের খারাপ রেকর্ড প্রসঙ্গে)। আমাদের দলের সিংহভাগ ক্রিকেটাররা তো আর ওইসব ম্যাচগুলি খেলেনি। আমাদের দল বেশ অভিজ্ঞতাসম্পন্ন। কয়েকজন এই মাঠে অ্যাসেজের কয়েকটি ম্যাচ খেলছে। তবে অনেকে তো সেই ম্যাচে রানও করেছে। অস্ট্রেলিয়ার মাঠগুলিতে যেমন গতি, বাউন্স থাকে, এই পিচের চরিত্রও অনেকটা তেমনই। আশা করছি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও আমরা তেমনই এক উইকেটে খেলব।'

নিরপেক্ষ মাঠে লড়াই

ভারতের বিরুদ্ধে যে টেস্টে অস্ট্রেলিয়ার সাম্প্রতিক পারফরম্যান্স ভাল নয়, তা মেনে নিচ্ছেন কামিন্স। তবে নিরপেক্ষ মাঠে দুই দলের লড়াইয়ের জন্য মুখিয়ে রয়েছেন অজি অধিনায়ক। 'ঘরের মাঠে আমরা ভারত বাদে বাকি সকলের বিরুদ্ধেই দারুণ ক্রিকেট খেলেছি। তবে ভারত আমাদের দুইবার হারিয়েছে। আমাদের দলে কিন্তু অনেক অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। অনেকে নিজেদের কেরিয়ারের শেষ পর্যায়ে চলে এলেও, তারা কিন্তু সেরা ফর্মে রয়েছে। নিরপেক্ষ মাঠে খেলাটা কিন্তু বেশ মজাদার হতে চলেছে।' দাবি কামিন্সের।

সাম্প্রতিক সময়ে ভারতীয় দলের তারকারা আইপিএল খেললেও, অস্ট্রলিয়ান দলের অনেক খেলোয়াড়ই তেমন প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি। তবে কামিন্সের দাবি অত্যাধিক ক্রিকেট খেলার থেকে বোলার হিসাবে কম খেলে তিনি নিজেকে ফ্রেশ রাখতে বেশি পছন্দ করবেন। কামিন্স বলেন, 'আমরা এই কয়দিন দারুণ অনুশীলন করেছি। দলের সকলেই মানসিকভাবে একেবারে দুরন্ত জায়গায় রয়েছে এবং মাঠে নামতে সকলেই উদ্বিগ্ন।'

আরও পড়ুন: গরম পড়লেই ভরসা আখের রসে? কতটা কাজে লাগে? আদৌও উপকার রয়েছে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget