এক্সপ্লোর

WTC Final 2023: অবিশ্বাস্য এক ক্যাচেই বদলে গেল ম্যাচের ভাগ্য? ইতিহাস গড়ল অস্ট্রেলিয়া?

IND vs AUS: স্লিপে দাঁড়ানো স্টিভ স্মিথ ডানদিকে ঝাঁপ দিকে এক অনবদ্য ক্যাচে বিরাট কোহলিকে সাজঘরে ফেরত পাঠান।

লন্ডন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের (WTC Final 2023) শেষ দিনেও নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। খেতাব জয়ের জন্য রেকর্ড ৪৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ দিনে ৯৭ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২৮০ রানের, হাতে ছিল সাত উইকেট। লক্ষ্য কঠিন হলেও, অসম্ভব ছিল না। ভারতের হয়ে ক্রিজে বিরাট কোহলি (Virat Kohli) ও অজিঙ্ক রাহানে উপস্থিতও ছিলেন। কিন্তু ভারতীয় দল কার্যত লড়াইই করতে পারেনি।

কার্যত অসম্ভবকে সম্ভব করার জন্য ভারতের বড় ভরসা ছিলেন বিরাট কোহলি। নিজের অর্ধশতরানের দিকে তড়তড়িয়ে এঘনো কোহলি কিন্তু দারুণ ছন্দেও ছিলেন। তবে দিনের শুরুতেই সেই আশায় জল ঢেলে দেন স্কট বোল্যান্ড। বরাবরই চতুর্থ-পঞ্চম স্টাম্পের বলকে কোহলির দুর্বল পক্ষ বলে মনে করেন বিশেষজ্ঞরা। ইংল্যান্ডে বছর কয়েক আগে জেমস অ্যান্ডারসন এই লাইনে বল করেই বারংবার পরাস্ত করেছিলেন কোহলিকে। এদিনও সেই পঞ্চম স্টাম্পের বলে কভার ড্রাইভ মারতে গিয়েই ৪৯ রানে আউট হন বিরাট।

তবে কোহলির ক্যাচটা কিন্তু একেবারেই সহজ ছিল না। বল তাঁর ব্যাটের কাণায় লেগে দ্রুত গতিতেই এগিয়ে যাচ্ছিল। তবে বাজপাখির মতো একেবারে ছো মেরে সেই বল তালুবন্দি করেন স্লিপে দাঁড়িয়ে থাকা স্টিভ স্মিথ (Steve Smith)। কোহলি আউট হওয়ার পরেই ভারতীয় ব্যাটিংয়ে ধস নামে। ওই একই ওভারে আউট হন জাডেজা। শেষমেশ ২৩৪ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ২০৯ রানে পরাজিত হন কোহলিরা। অনেক বিশেষজ্ঞই মনে করছেন সকালে কোহলির দ্রুত আউটটাই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। স্মিথ কিন্তু প্রথম ইনিংসে শকতরান হাঁকানোর পাশাপাশি এই দুর্দান্ত ক্যাচ নিয়ে প্রমাণ করে দিলেন, তিনি কেন অজি দলের অবিচ্ছেদ্য অঙ্গ।

ঘটনাক্রমে, এটি স্মিথের কেরিয়ারের ১৫৭তম টেস্ট ক্যাচ ছিল। এই ক্যাচের সুবাদে তিনি অ্যালেন বর্ডারকে পিছনে ফেলে দিলেন। বর্ডার টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে চতুর্থ সর্বোচ্চ ১৫৬টি ক্যাচ ধরেছেন। তাঁকে পেরিয়ে গেলেন প্রাক্তন অজি অধিনায়ক। অবশ্য ১৯৬ ক্যাচ নেওয়া পন্টিং এই তালিকার শীর্ষে রয়েছেন। 

এই ম্যাচ জিতে নিয়ে অস্ট্রেলিয়া নতুন ইতিহাসও রচনা করে ফেলল। বিশ্বের প্রথম দল হিসাবে টি-টোয়েন্টি ও ৫০ ওভারের বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, সবকয়টি ট্রফিই জিতে নিল অজিরা। দুই বছর আগে মন্থর ওভার রেটের জন্য অস্ট্রেলিয়ার পয়েন্ট কাটা যাওয়ায় তাঁরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে ব্যর্থ হয়। সেই হতাশা দূর করতে সক্ষম হল প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল।   

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

আরও পড়ুন:

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget