এক্সপ্লোর

WTC Final 2025: WTC ফাইনালের প্রথম দিনে লর্ডসে তেন্ডুলকরকে পিছনে ফেললেন স্মিথ, ডোনাল্ডকে টপকে গেলেন রাবাডা

South Africa vs Australia: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিনে স্টিভ স্মিথ ৬৬ রানের ইনিংস খেলেন, কাগিসো রাবাডা পাঁচ উইকেট নেন।

লন্ডন: বর্তমান প্রজন্মের সর্বসেরা ব্যাটারদের কথা উঠলে স্টিভ স্মিথের (Steve Smith) নাম উঠে আসতে বাধ্য। নিজের ব্যাটিং দক্ষতা ফের একবার প্রমাণ করলেন অজ়ি তারকা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2025)  দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চাপের মুখে অনবদ্য অর্ধশতরান হাঁকালেন স্মিথ। এই ইনিংসের সুবাদেই সচিন তেন্ডুলকরকে পিছনে ফেললেন স্মিথ, লর্ডসে সর্বকালীন রেকর্ডও গড়লেন তিনি।

'হোম অফ ক্রিকেটে' স্মিথের রেকর্ড এমনিই দুরন্ত। তবে এদিন স্মিথ যখন ব্যাট করতে নামেন, তখন শুরুতেই ১৬ রানে দুই উইকেট হারিয়ে চাপে ছিল অস্ট্রেলিয়া। তবে স্মিথ লড়াই চালান। ৬৬ রানের ইনিংস খেলে তিনি যখন সাজঘরে ফেরেন ততক্ষণে অস্ট্রেলিয়া বেশ খানিকটা লড়াইয়ে ফিরেছে। এদিন এই ৬৬ রানের ইনিংসে সুবাদে স্মিথই লর্ডসে টেস্ট ক্রিকেটে বিদেশি ক্রিকেটারদের মধ্য়ে সর্বকালের সর্বাধিক রানের মালিক হয়ে গেলেন। ৩৬ বছর বয়সি স্মিথ ছয় ম্যাচে ১০ ইনিংসে মোট ৫৯১ রান করেছেন। তিনি লর্ডসে তিনটি অর্ধশতরান ও একটি শতরান হাঁকান। এই মাঠে তাঁর সর্বাধিক স্কোর ২১৫ রান। স্মিথ এদিন আরেক অজ়ি ওয়ারেন ব্র্যাডসলিকে পিছনে ফেলে এই কৃতিত্ব নিজের নামে করেন।

 

তবে স্মিথ লড়াকু অর্ধশতরান করলেও অস্ট্রেলিয়া এদিন খুব একটা বেশি রান বোর্ডে তুলতে পারেনি। ২১২ রানেই অল আউট হয়ে যায় তাঁরা। প্রোটিয়াদের হয়ে বল হাতে আগুন ঝরান কাগিসো রাবাডা (Kagiso Rabada)। মূলত তাঁর বোলিংয়ে ভর করেই অস্ট্রেলিয়াকে অল্প রানে গুটিয়ে দিতে সক্ষম হয় রামধনুর দেশ। রাবাডা বল হাতে ৫১ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন। এই পাঁচ উইকেটের সুবাদেই রাবাডা এক কিংবদন্তিকে পিছনে ফেললেন।

হোম অফ ক্রিকেটে নিজের দুরন্ত রেকর্ডকে আরও একবার ঝালিয়ে নিলেন তারকা প্রোটিয়া ক্রিকেটার। এই ম্যাচেই কিংবদন্তি অ্যালেন ডোনাল্ডকে পিছনে ফেলে দিলেন তিনিl দক্ষিণ আফ্রিকার সর্বকালের চতুর্থ সর্বোচ্চ টেস্ট উইকেটসংগ্রাহক হলেন রাবাডা। ডোনাল্ডোর ৩৩০টি টেস্ট উইকেট সংখ্যাকে পিছনে ফেলে ৩৩২টি উইকেটের মালিক হয়ে গেলেন। প্রোটিয়া বোলারদের মধ্যে কেবল ডেল স্টেইন, শন পোলাক ও মাখায়া এনতিনিই রাবাডার থেকে অধিক টেস্ট উইকেট নিয়েছেন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Bhuvneshwar Kumar: নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
Zaheer On Shami: ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget