এক্সপ্লোর

Irani Trophy 2023: ব্যাট হাতে যশস্বীর রেকর্ড, মধ্য়প্রদেশকে ২৩৮ রানে হারাল অবশিষ্ট ভারত

Yashasvi Jaiswal: দুই ইনিংস মিলিয়ে যশস্বী মোট ৩৫৭ রান করেন, যা ইরানি ট্রফির ইতিহাসে এক ম্যাচে কোনও ব্যাটারের সর্বকালের সর্বোচ্চ রান।

গ্বালিয়ার: ব্যাট হাতে যশস্বী জয়সবালের (Yashasvi Jaiswal) জোড়া শতরানে ভর করে ৩০তম ইরানি ট্রফি (Irani Trophy 2023) জিতল অবশিষ্ট ভারত (Rest of India)। মধ্যপ্রদেশকে ২৩৮ রানের বিরাট ব্যবধানে পরাজিত করল অবশিষ্ট ভারত। চতুর্থ ইনিংসে ৪৩৭ রান তাড়া করতে নেমে মাত্র ১৯৮ রানেই অল আউট হয়ে যায় মধ্যপ্রদেশ। অবশিষ্ট ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে সৌরভ কুমার সর্বাধিক তিন উইকেট নেন। দুই ইনিংস মিলিয়ে যশস্বী মোট ৩৫৭ রান করেন, যা ইরানি ট্রফির ইতিহাসে এক ম্যাচে কোনও ব্যাটারের সর্বকালের সর্বোচ্চ রান।

ব্যাটিং ধস

বড় রান তাড়া করতে নেমে মধ্যপ্রদেশকে শুরুতেই ধাক্কা দেন বাংলার মুকেশ কুমার। শূন্য রানে  আরহাম আকিলকে ফেরান তিনি। শুভম শর্মা এবং হিমাংশু মন্ত্রী ৫১ রানের পার্টনারশিপে মধ্যপ্রদেশকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন। তবে সৌরভ কুমার শুভমকে (১৩) ফেরান। অর্ধশতরানের পরেই নভদীপ সাইনির বলে আউট হন হিমাংশু (৫১)। হর্ষ গাউলি (৪৮) ও আমন সোলাঙ্কি (৩১) আবারও মধ্যপ্রদেশের হয়ে লড়াইয়ের চেষ্টা করেন বটে। তবে তাতে লাভের লাভ তেমন কিছুই হয়নি। নিরন্তর ব্যবধানে উইকেট হারিয়ে ১৯৮ রানেই শেষ হয়ে যায় মধ্য়প্রদেশের ইনিংস।

যশস্বীর ইতিহাস

সৌরভ অবশিষ্ট ভারতের হয়ে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ তিনটি উইকেট নেন। মুকেশ কুমার ও অতীত শেঠ এবং পুলকিত নারঙ্গ দুইটি করে উইকেট পান। প্রসঙ্গত, ম্যাচের  প্রথম ইনিংসে যশস্বীর ২১৩ ও অভিমন্যু ঈশ্বরনের ১৫৪ রানের ইনিংসে ভর করে অবশিষ্ট ভারত ৪৮৪ রান তোলে। জবাবে যশ দুবে ১০৯ রানের ইনিংস খেললেও ২৯৪ রানের বেশি করতে পারেনি মধ্যপ্রদেশ। পুলকিত চার, নভদীপ সাইনি তিন ও মুকেশ দুই উইকেট নেন। ১৯০ রানের বিরাট লিড হাতে নিয়ে দ্বিতীয় ইনিংসে  অবশিষ্ট ভারত ২৪৬ রান তোলে।

 

 

মূলত যশস্বীর ১৪৪ রানের সুবাদেই ২০০-র গণ্ডি পার করতে পারে অবশিষ্ট ভারত। জয়ের জন্য মধ্যপ্রদেশের সামনে পাহাড়প্রমাণ ৪৩৭ রানের লক্ষ্য রাখা হয়। এই রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ২০০-র গণ্ডিও পার করতে পারল না মধ্যপ্রদেশ। 

আরও পড়ুন: কাজে দিল না গার্থের ৫ উইকেট, কিরণ, গ্রেসের দুরন্ত অর্ধশতরানে গুজরাতকে হারাল ইউপি

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget