এক্সপ্লোর

IND vs WI 2nd Test: যশস্বীর ঐতিহাসিক ইনিংসের পর শুভমনের শতরান, ৫১৮ রান তুলে ইনিংস ঘোষণা করল ভারত

India VS West Indies: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে তিন উইকেটের বিনিময়ে দু'শো রান তুলে ইনিংস ঘোষণা করে ভারতীয় দল।

নয়াদিল্লি: গতকাল ঐতিহাসিক শতরান হাঁকিয়েছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। আজ দিনের শুরুতেই তিনি আউট হলেও শতরান হাঁকালেন শুভমন গিল (Shubman Gill)। এই দুই ব্যাটারের দৌরাত্ম্যেই রাজধানীতে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের (IND vs WI 2nd Test) প্রথম ইনিংসের বিশাল ৫১৮ রান তুলে ইনিংস ঘোষণা করল ভারতীয় দল। 

৩১৮ রানে দুই উইকেট হারিয়ে দিনের শুরুটা করেছিল ভারত। ক্রিজে উপস্থিত ছিলেন গিল ও যশস্বী। আশা ছিল এই দুই তারকা দলকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু শুরুতেই বিপত্তি। গিলের সঙ্গে বোঝাপড়ার ভুলে দিনের শুরুতেই রান আউট হয়ে ১৭৫ রানে সাজঘরে ফেরেন যশস্বী। তিনি সাজঘরে ফেরার পর নীতীশ কুমার রেড্ডি ব্যাটে নামেন। তাঁকে ব্যাটিং অর্ডারে প্রমোট করা হয়। তিনি হতাশ করেননি। গিলের সঙ্গে মিলে বেশ আগ্রাসী মেজাজে রান যোগ করতে থাকেন। একের পর এক বড় শট হাঁকাতে থাকেন দুইজনে। শুভমন ৯৫ বলে অর্ধশতরানের গণ্ডি পার করেন।

তবে নীতীশ কুমার রেড্ডি অর্ধশতরানের গণ্ডি পার করার আগেই লং অনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। জমেল ওয়ারিকানের বলেই আউট হন তিনি। তাঁর সংগ্রহ ৫৪ বলে ৪৩ রান। নীতীশ রেড্ডি আউট হওয়ার পরে গত ম্যাচের সেঞ্চুরিয়ন ধ্রুব জুরেল ক্রিজে নামেন। গিল ও জুরেল কার্যত অবলীলায় ইনিংস এগিয়ে নিয়ে যান। দুইজনে অর্ধশতরানের পার্টনারশিপ পূরণ করেন। শুভমন গিল দেখতে দেখতে ১৭৭ বলে নিজের কেরিয়ারের দশম এবং চলতি বছরের পঞ্চম শতরান পূরণ করেন।

 

সেঞ্চুরি হওয়ার পরেই গিল রানের গতি আরও বাড়ান। ওয়েস্ট ইন্ডিজ় স্পিনারদের বিরুদ্ধে বিশেষ করে বড় বড় শট মারতে থাকেন গিল। অপরদিকে ধ্রুব জুরেলও তাঁকে যোগ্য সঙ্গে দেন। কিন্তু ঠিক অর্ধশতরানের আগেই তিনিও আউট হন। রস্টন চেজ়ের বলে বোল্ড হন জুরেল। তিনি আউট হতেই ভারতীয় দলের ইনিংস ঘোষণা করেন গিল। তিনি ১২৯ রানে অপরাজিত থাকেন। ১৬টি চার ও দুইটি ছক্কায় তাঁর ইনিংস সাজানো ছিল। ব্যাটাররা বিরাট রান তুলেছে, এবার দেখার বোলাররা দলের হয়ে কেমন পারফর্ম করেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget