এক্সপ্লোর

Yuzvendra Chahal: তাঁর বিবাহবিচ্ছেদের জল্পনায় চারিদিকে শোরগোল, এরই মাঝে আবেগঘন পোস্ট যুজবেন্দ্র চাহালের

Yuzvendra Chahal-Dhanashree Verma Divorce: ২০২০ সালে বিয়ে সারা চাহাল ও ধনশ্রীর বিবাহবিচ্ছেদ এখন শুধু সময়ের অপেক্ষা বলে দাবি করা হচ্ছে।

নয়াদিল্লি: ভারতীয় দলের থেকে আপাতত বেশ খানিকটা দূরেই রয়েছেন। তবে যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) ব্যক্তিগত জীবন এখন শিরোনামে। স্ত্রী ধনশ্রী বর্মার সঙ্গে ভারতের তারকা ক্রিকেটারের বিবাহ বিচ্ছেদের জোর জল্পনা শোনা যাচ্ছে। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় চাহালের এক পোস্টই সেই বিচ্ছেদের জল্পনা আরও বাড়াচ্ছে।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে চাহাল লেখেন, 'পরিশ্রমই মানুষজনের চরিত্র গঠন করে। আমরা সকলেই নিজেদের সফরটা জানি। আমরা জানি এই জায়গায় পৌঁছতে হলে আমাদের কী কী করতে হয়েছে, কত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। গোটা বিশ্ব জানে। নিজেদের বাবা, মার মুখ উজ্জ্বল করতে নিজের সর্বস্বটা দিয়ে ঘাম ঝরিয়েছ। যাই হোক একজন গর্বিত সন্তান হিসাবে মাথা উঁচু করে বাঁচ।'

অনেকেই মনে করছেন বিবাহ বিচ্ছেদের ঘটনায় মানসিকভাবে খুব একটা ভাল জায়গায় নেই চাহাল। তাই আবেগঘন অবস্থায় নিজের ব্যক্তিগত জীবনের চ্যালেঞ্জের কথাই এই পোস্টের মাধ্যমে বোঝাতে চেয়েছেন চাহাল।  

বছর চারেক আগে ২০২০ সালের ২২ ডিসেম্বর ধনশ্রীর সঙ্গে বিয়ে সারেন চাহাল। তবে সম্প্রতি চাহাল ও ধনশ্রী সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করে দিয়েছেন। চাহাল নিজের প্রোফাইল থেকে ধনশ্রীর সমস্ত ছবি সরিয়ে দেওয়ায় দুইজনের বিবাহবিচ্ছেদের জল্পনা আরও বাড়ে। এই বিষয়ে অবগত এক সূত্র জানান, 'দুইজনের বিচ্ছেদ তো হচ্ছেই। গোটা বিষয়টিতে সিলমোহর পড়া এখন শুধু সময়ের অপেক্ষা। ঠিক কী কারণে দুইজনের বিচ্ছেদ হচ্ছে, সেটা এখনও জানা যায়নি। তবে দুইজনেই আলাদাভাবে নিজেদের মতো করে জীবন কাটাতে আগ্রহী।'

 

চাহালের সোশ্যাল মিডিয়া স্টোরি
চাহালের সোশ্যাল মিডিয়া স্টোরি

তারকা যুগলের বিবাহবিচ্ছেদের খবর কিন্তু এই প্রথম নয়। ঘটনার সূত্রপাত, ২০২৩ সালে চাহালপত্নীর ‘চাহাল’ পদবী সরিয়ে নেওয়া থেকেই। তারই মধ্যে চাহালের স্ত্রী ধনশ্রীর আরেক পোস্ট ঘিরে জল্পনার জল বহুদূর গড়ায়। ইন্সটাগ্রামে ধনশ্রীর এক পোস্টের ক্যাপশনে লেখেন, 'একজন রাজকন্যা তার কষ্টকে বারবার শক্তিতে পরিণত করবে'। সেই পোস্টের কমেন্টে একাধিক ইন্সটাগ্রাম ব্যবহারকারী প্রশ্ন করতে থাকেন, 'যুজি ভাইকে কি ডিভোর্স দিচ্ছেন'? কেউ তো আবার বলেন, “ম্যাম ডিভোর্স হয়ে গেল নাকি আপনার?' কেউ বা আবার জানতে চায়, 'ডিভোর্স হবে বলে কি কষ্ট পাচ্ছেন আপনি?'

চাহালও ওই একই সময়ে এক পোস্টে লেখেন, 'নতুন জীবন শুরু হচ্ছে'। তবে সেইসময় যুগল কিন্তু সেইসব জল্পনা সম্পূর্ণভাবে নাকচ করেন। এবার কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।

আরও পড়ুন: ঘরামির দুরন্ত ইনিংসেও মধ্যপ্রদেশের বিরুদ্ধে হার, তা সত্ত্বেও প্রি কোয়ার্টার ফাইনালে বাংলা 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget