এক্সপ্লোর

Sikandar Raza: বিরাটকে টেক্কা, আন্তর্জাতিক ক্রিকেটে নতুন রেকর্ড গড়লেন জিম্বাবোয়ের সিকান্দার রাজা

Sikandar Raza Record: রাজা নিজের চার ওভারের স্পেলে ১১ রান খরচ করে ৩ উইকেট তুলে নিয়েছিলেন ম্য়াচে। জিম্বাবোয়ে ৫ উইকেটে জয় ছিনিয়ে নেয়। ১৭.৪ ওভারে ৮০ রান বোর্ডে তুলতে পারে শ্রীলঙ্কা। 

হারারে: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন রেকর্ড গড়লেন সিকান্দার রাজা (Sikandar Raza)। তিনি টেক্কা দিলেন বিরাট কোহলিকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্য়াচে সর্বাধিক প্লেয়ার অফ দ্য ম্য়াচের অ্য়াওয়ার্ড এতদিন ছিল কোহলির ঝুলিতে। কিন্তু সেই রেকর্ড এবার থেকে সিকান্দার রাজার দখলে। জিম্বাবোয়ের অলরাউন্ডার শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্য়াচে খেলার পর ম্য়াচের সেরার পুরস্কার পেলেন সিকান্দার।

রাজা নিজের চার ওভারের স্পেলে ১১ রান খরচ করে ৩ উইকেট তুলে নিয়েছিলেন ম্য়াচে। জিম্বাবোয়ে ৫ উইকেটে জয় ছিনিয়ে নেয়। ১৭.৪ ওভারে ৮০ রান বোর্ডে তুলতে পারে শ্রীলঙ্কা। ৩৯ বছরের এই তারকা জিম্বাবোয়ে অলরাউন্ডার তাঁর আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারে মোট ১৭ বার ম্য়াচের সেরার পুরস্কর জিতে নিলেন। বিরাট কোহলি ২০১০ থেকে ২০২৪ সময়কালের মধ্য়ে ১২৫টি-টোয়েন্টি ম্যাচে মোট ১৬ বার ম্য়াচের সেরার পুরস্কার জিতেছেন এই ফর্ম্য়াটে। 

সূর্যকুমার যাদবও টি-টোয়েন্টি ফর্ম্য়াটে এখনও পর্যন্ত ১৬ বার ম্য়াচের সেরার পুরস্কার জিতেছেন। তিনি মাত্র ৮৩টি আন্তর্জাতিক ম্য়াচই এখনও পর্যন্ত খেলেছেন। আসন্ন এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে সূর্যকুমারের সামনে সুযোগ থাকছে বিরাট, রাজাদের টেক্কা দিয়ে শীর্ষে চলে যাওয়ার। তিনিই অধিনায়কও এই টুর্নামেন্টে ভারতীয় দলের।

এশিয়া কাপের মহারণের আগে ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার বলছেন, 'যখন আমার আশেপাশে এমন দারুণ দক্ষ খেলোয়াড়দের দেখতে পাই, তখন স্বাভাবিকভাবেই আমার মুখে হাসি ফোটেওরা যেভাবে নিজেদের সর্বস্বটা উজাড় করে দেয়, সেটাই তো আমি আমার দলের থেকে চাই। ওরা মাঠে এই খেলাটা, অনুশীলন করাটা খুবই উপভোগও করে।'

ফের ফিটনেস টেস্ট দিতে হবে বিরাটদের?

ইতিমধ্যে নিজেদের ফিটনেস প্রমাণ করেছেন। রোহিত বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সিলেন্সে নিজের ফিটনেস প্মাণ করেছেন। বিরাট কোহলির বর্তমান কাজ রে ফেলেন লন্ডনে। সেখানে লর্ডসে কোহলি নিজের ফিটনেস পরীক্ষা দিয়ে, তা পাশও করেছেন বলে খবর।তবে ভারতীয় দলের হয়ে মাঠে নামার জন্য ওই পরীক্ষার পরেও কোন একসময় সেন্টার অফ এক্সিলেন্সে এসেই নিজের ফিটনেস প্রমাণ করতে হতে পারে। তাঁর ফিটনেসের দিকে কড়া নজর রাখছে বিসিসিআই।

পাশাপাশি একই রিপোর্টে দাবি করা হয় রোহিত শর্মাকে ভারতীয় ওয়ান ডে দলে নির্বাচিত করা হলেও তাঁর কাঁধ থেকে নেতৃত্বের দায়ভার সরতে পারে। দীর্ঘদিনের ভবিষ্যতের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Bhuvneshwar Kumar: নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
Zaheer On Shami: ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget