এক্সপ্লোর

Highest T20 Total: সিকান্দার রাজার ঝোড়ো সেঞ্চুরি, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড জিম্বাবোয়ের

Zimbabwe vs Gambia: তিনশোর ওপর রান এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনও দলই তুলতে পারেনি। জিম্বাবোয়ের ব্যাটিং বিভাগকে নেতৃত্ব দেন দলের ক্যাপ্টেন অভিজ্ঞ সিকান্দার রাজা।

নাইরোবি: বিশ্বরেকর্ড গড়ল জিম্বাবোয়ে ক্রিকেট দল (Zimbabwe Cricket Team)। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে (T20 Cricket) দলগত সর্বাধিক রানের রেকর্ড এখন তাদেরই ঝুলিতে। গাম্বিয়ার বিরুদ্ধে ওয়ার্ল্ড টি-২০ কোয়ালিফায়ারে ৪ উইকেট হারিয়ে ৩৪৪ রান বোর্ডে তুলল জিম্বাবোয়ে। তিনশোর ওপর রান এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বোর্ডে উঠেছিল। এবার সেই রানও টপকে গিয়েছে জিম্বাবোয়ে। জিম্বাবোয়ের ব্যাটিং বিভাগকে নেতৃত্ব দেন দলের ক্যাপ্টেন অভিজ্ঞ সিকান্দার রাজা। তিনি ৪৩ বলে ১৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। নিজের ইনিংসে ৭টি বাউন্ডারি ও ১৫টি ছক্কা হাঁকান। গাম্বিয়া রান তাড়া করতে নেমে মাত্র ৫৪ রানে অল আউট হয়ে গিয়েছিল। ম্য়াচে ২৯০ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে জিম্বাবোয়ে।

এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক রান বোর্ডে তোলার নজির গড়েছিল নেপাল। মঙ্গোলিয়ার বিরুদ্ধে সেই নজির গড়েছিল তারা। ৩১৪ রান বোর্ডে তুলেছিল নেপাল এশিয়ান গেমসের মঞ্চে গত বছর। কিন্তু সেই রেকর্ড এক বছরের মাথায় ভেঙে দিল জিম্বাবোয়ে। প্রথমে ব্য়াট করতে নেমে অনামী গাম্বিয়ার বোলারদের বিরুদ্ধ মারমুখি ব্যাটিংয়ের পন্থাই বেছে নেন জিম্বাবোয়ের ব্যাটাররা। ২ জিম্বাবোয়ের ওপেনার মারুমনি ৬২ রান করেন ও বেনেট ৫০ রানের ইনিংস খেলেন। তারাই ভিত গড়ে দিয়েছিলেন বড় রানের। আর সেখান থেকই ব্যাট হাতে নেমে ঝড় তোলা শুরু করেন জিম্বাবোয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ১৭ বলে ৫৩ রানের ক্যামিও ইনিংস খেলে রাজাকে যোগ্য সঙ্গ দেন ক্লাইভ মাডান্ডে। রান তাড়া করতে নেমে ৫৪ রানে অল আউট হয়ে যায় গাম্বিয়া। ১৪.৪ ওভারে অল আউট হয়ে যায় আফ্রিকার এই দলটি। আন্দ্রে জারজু ১২ রানের ইনিংস খেলেন।

এদিকে, আগামীকাল থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্য়ান্ড দ্বিতীয় টেস্ট। পুণেতে দ্বিতীয় টেস্টের আগে আইসিসির ব্যাটারদের নতুন ক্রমতালিকা প্রকাশিত হয়েছে। টেস্ট ক্রিকেটের মুহূর্তে টেস্টে ব্যাটারদের তালিকায় ছয় নম্বরে উঠে এসেছেন দিল্লির এই বাঁহাতি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টে ব্যাট হাতে দুরন্ত ৯৯ রানের ইনিংস খেলেছিলেন পন্থ। তারই পুরস্কার পেলেন তিনি। প্রথম টেস্টে কিউয়িদের বিরুদ্ধে ম্য়াচ জিততে পারনি ভারত। কিন্তু সেই ম্য়াচে প্রথম ইনিংসে ভারতের ব্যাটিং বিপর্যয়েও পন্থই ছিলেন ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক। প্রথম ইনিংসে ২০ রান করেছিলেন পন্থ। আর দ্বিতীয় ইনিংসে অল্পের জন্য নিজের সেঞ্চুরি মিস করেছিলেন দিল্লির বাঁহাতি উইকেট কিপার ব্যাটার। ৯৯ রানে আউট হয়ে গিয়েছিলেন তিনি। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget