এক্সপ্লোর

RP Singh father death: করোনা কাড়ল আরপি সিংহের বাবাকে, শোকপ্রকাশ সুরেশ রায়নাদের

পিতৃবিয়োগের খবর নিজেই জানিয়েছেন আরপি সিংহ।

লখনউ : ভারতের প্রাক্তন পেসার তথা ধারাভাষ্যকার আরপি সিংহের বাবাকেও এবার কেড়ে নিল করোনা। বেশ কয়েকদিন ধরে অসুস্থ থাকার পর বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। কয়েক সপ্তাহ আগেই করোনার প্রকোপে পড়েছিলেন তিনি। অবস্থার অবনতি হওয়ায় কিছুদিন আগেই রুদ্রপ্রকাশ সিংহের বাবা শিবপ্রকাশ সিংহকে ভর্তি করানো হয়েছিল লখনউয়ের মেদান্তা হাসপাতালে। কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ করে এদিন প্রয়াত হলেন তিনি।

কিছুদিন আগেই করোনা কেড়ে নিয়েছিল পীষূষ চাওলার বাবা প্রমোদ কুমার চাওলাকে। কয়েকদিনের ব্যবধানে মা ও বোনকে হারিয়েছেন ভারতীয় দলের ক্রিকেটার বেদা কৃষ্ণমূর্তিও। এবার বাবাকে হারালেন আরপি সিংহ। ট্যুইটারে পিতৃবিয়োগের যে খবর জানিয়ে আরপি সিংহ লিখেছেন, 'প্রচণ্ড দুঃখের সঙ্গে জানাতে চাই আমার বাবা শিবপ্রকাশ সিংহ আজ প্রয়াত হয়েছেন। বেশ কিছুদিন ধরেই কোভিডের সঙ্গে লড়াই চালানোর পর ১২ মে, আজকের দিনে সেই লড়াইয়ে হার মানলেন তিনি। ভালো থেকে পাপা।' বিশ্বকাপজয়ী আরপি এবারের আইপিএলের ধারাভাষ্যকারের ভূমিকায় অংশ নেননি বাবার অসুস্থতার জেরেই।

খবর পেয়েই আরপি সিংহের উদ্দেশে সমবেদনার বার্তা দিয়েছেন সুরেশ রায়নারা। তাঁকে ট্যাগ করে সুরেশ রায়না লিখেছেন, 'আরপি সিংহের বাবার প্রয়াণের খবরে শোকাহত। হৃদয় থেকে তোমার ও তোমার পরিবারের প্রতি সমবেদনা রইল ভাই। ওনার আত্মনার শান্তি কামনা করি।' শোকের আবহে রুদ্রপ্রতাপ সিংহের প্রতি সমবেদনার বার্তা দিয়েছেন লক্ষ্মীরতন শুক্ল, প্রজ্ঞান ওঝা, হার্শেল গিবসের মতো প্রাক্তন ক্রিকেটাররা। শোকবার্তা জানিয়েছেন ক্রীড়াপ্রশাসকরাও।

গোটা ভারত এই মুহূর্তে করোনার দ্বিতীয় ঢেউয়ের সুনামিতে লন্ডভন্ড। রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমিত, মৃতের সংখ্যা। দেশের স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশ করা বুলেটিনই জানাচ্ছে, ভারতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ২০৫ জনের। যার ফলে দৈনিক মৃত্যুতে বিশ্বে ফের সর্বকালীন রেকর্ড গড়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৮ হাজার ৪২১ জন। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget