এক্সপ্লোর

Shikhar Dhawan Record: দশম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে একদিনের ক্রিকেটে ৬ হাজার রান ধবনের

ফের সাফল্য শিখর ধবনের। একদিনের ক্রিকেটে ৬ হাজার রান করে ফেললেন তিনি।

কলম্বো (শ্রীলঙ্কা) : ফের সাফল্য শিখর ধবনের। একদিনের ক্রিকেটে ৬ হাজার রান করে ফেললেন তিনি। ৫০ ওভারের ফর্ম্যাটে দশম ভারতীয় হিসেবে ৬ হাজার রান করলেন তিনি। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে এই মাইল-ফলক স্পর্শ করেন ধবন।

শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে আজ প্রথম ম্যাচ । এই ম্য়াচেই ছয় হাজার রানের গণ্ডি ছুঁয়ে ফেলেন ভারতের স্ট্যান্ড-ইন(হোয়াইট বল) ক্যাপ্টেন ধবন। এই তালিকায় আর যেসব ভারতীয় রয়েছেন তাঁরা হলেন- সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, এম এস ধোনি, মহম্মদ আজহারউদ্দিন, রোহিত শর্মা, যুবরাজ সিং, বীরেন্দ্র সহবাগ। এঁদের একদিনের ক্রিকেটে ৬ হাজারের বেশি রান রয়েছে। এই তালিকায় এবার ঢুকে পড়লেন ধবনও।

আজ প্রথম একদিনের ম্যাচে একের পর এক ব্যাটসম্যান সেট হয়েও যখন আউট হয়ে যেতে থাকেন, তখন ব্যাট হাতে ভারতীয় বোলারদের বিরুদ্ধে পাল্টা লড়াই চালিয়ে যান চামিকা করুণারত্নে। ৩৫ বলে ৪৩ রান করেন তিনি। ভারতের বিরুদ্ধে প্রথম ব্যাটিং করে শ্রীলঙ্কা তুলেছে ২৬২/৯। দুটি করে উইকেট কুলদীপ, দীপক ও চাহালের। এদিকে শ্রীলঙ্কার রান তাড়া করতে নেমে মাত্র ২৪ বলে ৯টি বাউন্ডারি মেরে ৪৩ রান করলেন পৃথ্বী শ। ধনঞ্জয় ডি'সিলভার বলে আউট হন তিনি।

প্রসঙ্গত, জাতীয় দলের কোচ রবি শাস্ত্রী ইংল্যান্ডে কোহলিদের সঙ্গে রয়েছেন। শ্রীলঙ্কা সফরের জন্য তাই জাতীয় দলের কোচ করে পাঠানো হয়েছে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান তথা কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়কে। 

এর আগে শেষবার ২০১৭ সালে ভারতীয় দল যখন এসেছিল লঙ্কা সফরে, তখন ৫-০ ব্যবধানে প্রতিপক্ষকে ক্লিন সুইপ করেছিল টিম ইন্ডিয়া। তবে সেই সিরিজে দলে ছিলেন বিরাট, রোহিতের মতো তারকারা। এবার তারকা বলতে শুধু ধবন, ভুবনেশ্বর, মণীশ। বাকি প্রায় সবাই তরুণ। এদিকে শ্রীলঙ্কার পেরেরা কাঁধে চোটের জন্য সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। তবে ম্যাথিউজ ব্যক্তিগত কারণ দেখিয়ে সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commonwealth Games 2026: কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget