এক্সপ্লোর

Steve Smith Injury: টি-টোয়েন্টি বিশ্বকাপে অনিশ্চিত স্টিভ স্মিথ?

এমনকী বছরের শেষে অ্যাশেজ সিরিজ়েও তাঁর খেলা নিয়ে আচমকাই অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সিডনি: টি-টোয়েন্টি বিশ্বকাপের এখনও অনেকটাই দেরি রয়েছে। তবে অস্ট্রেলিয়া শিবিরে উদ্বেগ তৈরি হল স্টিভ স্মিথকে নিয়ে। কনুইয়ের চোট ভোগাচ্ছে অস্ট্রেলিয়ার সেরা ব্যাটসনম্যানকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবেন স্মিথ?

চোটের জন্যই ওয়েস্ট ইন্ডিজ় ও বাংলাদেশ সফর থেকে ছিটকে গিয়েছেন স্মিথ। অস্ট্রেলীয় ক্রিকেট মহলের খবর, তাঁর কনুইয়ের পুরনো ব্যথা ফের বেড়েছে। যে চোটের জন্য চলতি বছরের গোড়ার দিকে মাস দুয়েক খেলতে পারেননি তিনি। আইপিএলে আগে যে ব্যথা ভুগিয়েছিল তাঁকে এবং এক সময় আইপিএল খেলা নিয়েও সংশয় তৈরি হয়েছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের এখনও চার মাস দেরি হলেও তাঁর মধ্যে স্মিথ সেরে উঠবেন কি না, তা হলফ করে বলতে পারছেন না কেউই। এমনকী বছরের শেষে অ্যাশেজ সিরিজ়েও তাঁর খেলা নিয়ে আচমকাই অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ় ও বাংলাদেশ সফরের দলে স্মিথ না থাকায় অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক ট্রেভর হন্স বলেছিলেন, “সবাইকে দলে না পাওয়ায় খারাপ লাগছে। তবে ক্রিকেটারদের নেওয়া সিদ্ধান্তকে সম্মান জানাই আমরা। বিশ্বকাপ এবং অ্যাশেজের আগে স্মিথকে সুস্থ অবস্থায় পেতে বিশ্রাম দেওয়া হয়েছে ওকে।” একসঙ্গে সাতজন প্রথম সারির তারকার বিদেশ সফর থেকে সরে দাঁড়ানোকে দুর্ভাগ্যজনক আখ্যা দেন অস্ট্রেলিয়ার প্রধান জাতীয় নির্বাচক ট্রেভর হন্স। যদিও তিনি এটা নিশ্চিত করেছেন যে, স্টিভ স্মিথ চোটের জন্য নাম তুলে নিয়েছেন। হন্স আশা প্রকাশ করেন, টি-২০ বিশ্বকাপ ও অ্যাশেজের আগে স্মিথ পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।

২০১৯ সালে স্মিথের এই কনুইয়েই অস্ত্রোপচার হয়েছিল। তিনি তখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত ছিলেন। ২০১৯ সালের বিশ্বকাপে স্মিথের খেলা নিয়েও প্রশ্ন ছিল। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের প্রথম একাদশে তিন নম্বরে ব্যাট করেন স্মিথ। তবে কখনও কখনও ম্যাচের পরিস্থিতি অনুযায়ী চারেও নামতে দেখা গিয়েছে তাঁকে। বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারলে তা অস্ট্রেলিয়া শিবিরে বড় ধাক্কা হবে।

সেরা শিরোনাম

IND vs WI: দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফের মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ, কখন, কোথায় দেখা যাবে খেলা?
দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফের মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ, কখন, কোথায় দেখা যাবে খেলা?
IFA Shield 2026: ডুরান্ডের বদল শিল্ড জিতে, জেলকোভিচের গোলে ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান
ডুরান্ডের বদল শিল্ড জিতে, জেলকোভিচের গোলে ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান
Bhuvneshwar Kumar: 'অভিজ্ঞতার থেকে বড় কোনও কিছুই নয়', ভুবিকে নিয়ে কী মন্তব্য করলেন ভারতীয় কোচ?
'অভিজ্ঞতার থেকে বড় কোনও কিছুই নয়', ভুবিকে নিয়ে কী মন্তব্য করলেন ভারতীয় কোচ?
Kieron Pollard: আইপিএলে কি মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন পোলার্ড? নিতে পারেন বড় সিদ্ধান্ত
আইপিএলে কি মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন পোলার্ড? নিতে পারেন বড় সিদ্ধান্ত

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget