এক্সপ্লোর

গাড়ি চালানোর সময় দুর্ঘটনা, অল্পের জন্য রেহাই পেলেন সুরেশ রায়না

লখনউ: অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রেহাই পেলেন  ক্রিকেটার সুরেশ রায়না। দলীপ ট্রফির ম্যাচ খেলতে গাজিয়াবাদ থেকে কানপুর যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন ইন্ডিয়া ব্লু দলের অধিনায়ক রায়না। বুধবার কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে ওই ম্যাচ হবে। পুলিশ জানিয়েছে, কানপুর আসার পথে দুপুর দুটো নাগাদ এটাওয়ার ফ্রেন্ডস কলোনির কাছে রায়নার রেঞ্জ রোভার গাড়ির সামনের একটি চাকা ফেটে যায়। পুলিশ জানিয়েছে, গাড়ির গতি বেশি থাকলে তার ফল মারাত্মক হতে পারত। পুলিশ রায়নার জন্য অন্য একটি গাড়ির বন্দোবস্ত করে। রায়নার গাড়িতে অতিরিক্ত টায়ার ছিল না। তাই টায়ার ফেটে যাওয়ার পর আটকে পড়েন তিনি। স্থানীয় বাসিন্দারাই পুলিশকে ঘটনার কথা জানান। সঙ্গে সঙ্গে ছুটে আসে পুলিশ। তাঁকে অন্য একটি গাড়িতে চাপিয়ে কানপুরে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করা হয়। পুলিশ জানিয়েছে, ক্রিকেট তারকার কোনও চোট লাগেনি। ডিএসপি রাজেশ কুমার সিংহ বলেছেন, টায়ার ফেটে যাওয়ার সময় রায়নাই গাড়ি চালাচ্ছিলেন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই ভারতীয় দলের বাইরে রয়েছেন রায়না। ২০১৫-র অক্টোবরের পর থেকে তিনি ভারতীয় দলের হয়ে কোনও একদিনের ম্যাচ খেলার সুযোগ পাননি। দলীপ ট্রফিতে দুটি চারদিনের ম্যাচে নিজেকে প্রমাণ করার একটা সুযোগ রায়না পাবেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজের দলেও তিনি জায়গা পাননি। বর্তমানে দলে জায়গা পেতে ‘ইয়ো ইয়ো’ ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় প্লেয়ারদের। খেলোয়াড়দের ফিটনেসের ক্ষেত্রে এই পরীক্ষা একটা দারুন মাপকাঠি। সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় রায়না নির্বাচকদের বিবেচনার বাইরে চলে গিয়েছেন বলে খবর।

সেরা শিরোনাম

Raina On Kohli: অকালে অবসর নিতে হয়েছিল কোহলির জন্য! বিস্ফোরক তথ্য ফাঁস করলেন রায়না
অকালে অবসর নিতে হয়েছিল কোহলির জন্য! বিস্ফোরক তথ্য ফাঁস করলেন রায়না
Bengal Cricket: বাংলার অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলে পক্ষপাত, স্বজনপোষণের অভিযোগ, নির্বাচক কমিটির প্রধান বললেন...
বাংলার অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলে পক্ষপাত, স্বজনপোষণের অভিযোগ, নির্বাচক কমিটির প্রধান বললেন...
Cafu In Darjeeling: পাহাড় মাতালেন কাফু, কিংবদন্তি ব্রাজিলীয়কে ঘিরে উন্মাদনা তুঙ্গে দার্জিলিংয়ে
পাহাড় মাতালেন কাফু, কিংবদন্তি ব্রাজিলীয়কে ঘিরে উন্মাদনা তুঙ্গে দার্জিলিংয়ে
Bengal Cricket: বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?

ভিডিও

Dengue Updates: চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, রাজ্যে নতুন করে আক্রান্ত বেড়ে সাড়ে ৪ হাজারের বেশি
Siliguri News | ধৃত তৃণমূল নেতাকে ডিম বিক্ষোভ, আটক ৪ বিজেপি কর্মী | ABP ANANDA LIVE
Humayun Kabir | ক্যামাক স্ট্রিটকাণ্ডে ফের প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ
Humayun Kabir News | প্রাক্তন IPS অফিসার হুমায়ুন কবীরের গাড়ি ঘিরে বিক্ষোভ
Samik Bhattacharya | পুজোয় অশান্তি হলে জিরো টলারেন্স, কড়া হুঁশিয়ারি শমীকের | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Bittu Tabahi: একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
Gold Purity Check : আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
Weather Update: ১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
3 Cr in EPF: প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
Bengal Cricket: বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Embed widget