এক্সপ্লোর

Cristiano Ronaldo : ফের ঘরে আসছে "যমজ সন্তান", পার্টনার জর্জিনার সঙ্গে ছবি দিয়ে ইনস্টাগ্রামে ঘোষণা রোনাল্ডোর

২০১৭ সালে রোনাল্ডো ফ্রান্স ফুটবলকে জানিয়েছিলেন, তিনি সাত সন্তান চান

লিসবন : সময়টা খারাপ যাচ্ছে না। সম্প্রতি দেশের জার্সিতে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে হ্যাটট্রিক করেছেন। এবার "যমজ সন্তানের" বাবা হতে চলেছেন বলে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ঘোষণা করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। 

পার্টনার জর্জিনা রডরিগের সঙ্গে একটি ছবিতে আল্ট্রাসাউন্ডে ধরা পড়া যমজের ছবিও দিয়েছেন রোনাল্ডো। ছবির ক্যাপশনে লিখেছেন, আমাদের যমজ সন্তান আসতে চলেছে, একথা জানাতে পেরে ভীষণ ভাল লাগছে । তোমাদের জন্য আর তড় সইছে না। পোস্টের দ্বিতীয় ছবিতে চার সন্তানকে নিয়ে রোনাল্ডোকে একটি স্যুইমিং পুলে দেখা যাচ্ছে।

রোনাল্ডোর বড় ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র। ২০১০ এর জুন মাসে জন্মগ্রহণ করে(সারোগেট)। সাত বছর পর ২০১৭-র জুনে যমজ সন্তান হয় এই কিংবদন্তির- ইভা ও মাতেও(সারোগেট)। এর পর ২০১৭-র নভেম্বর জন্মগ্রহণ করে আলানা মার্টিনা। পার্টনার রডরিগের সঙ্গে বায়োলজিক্যালি প্রথম সন্তান আলানা-ই। ২০১৭ সালে রোনাল্ডো ফ্রান্স ফুটবলকে জানিয়েছিলেন, তিনি সাত সন্তান চান।

এদিকে দেশের জার্সিতেই হোক বা ক্লাব ফুটবলে, বয়স বাড়লেও থামার কোনও লক্ষণই নেই সি আর সেভেনের। দেশের জার্সিতে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে সম্প্রতি হ্যাটট্রিক করেছেন রোনাল্ডো। ওই ম্যাচে পর্তুগাল লুক্সেমবুর্গকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দেয়। দেশের জার্সিতে এটা ছিল তাঁর ১০ নম্বর হ্যাটট্রিক। ম্যাচে একাধিপত্য বজায় রেখেই লুক্সেমবুর্গকে হারিয়ে দেয় পর্তুগাল।

কিছুদিন আগেই দেশের হয়ে খেলতে নেমেই ফের রেকর্ড গড়েছিলেন রোনাল্ডো। পর্তুগালের হয়ে ১৮১ তম ম্যাচ খেলতে নেমেছিলেন সি আর সেভেন। আর তার সঙ্গে সঙ্গে জাতীয় দলের জার্সিতে ইউরোপীয় দেশগুলির ফুটবলারদের বিচারে সব থেকে বেশি ম্যাচ খেলে ফেলেন। টপকে যান স্পেনের সের্জিও রামোসকে, যিনি দেশের হয়ে ১৮০টি ম্যাচে খেলেছেন। কাতারের বিরুদ্ধে প্রীতি ম্যাচেই এই নজির গড়েন রোনাল্ডো। ম্যাচেও ৩-০ ব্যবধানে জয় পায় পর্তুগাল। সেদিনের ম্যাচের প্রথম গোলই আসে রোনাল্ডোর পা থেকে। ৩৭ মিনিটের মাথায় প্রথম গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এরপর পর্তুগালের হয়ে আরও ২ টো গোল করেন জোসে ফন্তে ও আন্দ্রে সিলভা।   

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget