এক্সপ্লোর

বর্তমান সময়ের সবচেয়ে পূর্ণাঙ্গ ভারতীয় বোলিং অ্যাটাক:  সচিন

জসপ্রিত বুমরাহর নেতৃত্বাধীন ভারতীয় বোলিং আক্রমণ বর্তমান সময়ের সবচেয়ে পূর্ণাঙ্গ। কিন্তু ২০০৩ এবং ২০১১ তে ফাইনালে পৌঁছনো দলের সঙ্গে এখনকার বোলিং আক্রমণের তুলনা করা উচিত নয়। এমনই মন্তব্য করেছেন ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং স্তম্ভ সচিন তেন্ডুলকর। তিনি বলেছেন, আর যদি এ ধরনের তুলনা করতেই হয়, তাহলে তা বর্তমান বোলিং আক্রমণগুলির সঙ্গেই করতে হবে।

সাউদাম্পটন:  জসপ্রিত বুমরাহর নেতৃত্বাধীন ভারতীয় বোলিং আক্রমণ বর্তমান সময়ের সবচেয়ে পূর্ণাঙ্গ। কিন্তু ২০০৩ এবং ২০১১ তে ফাইনালে পৌঁছনো দলের সঙ্গে এখনকার বোলিং আক্রমণের তুলনা করা উচিত নয়। এমনই মন্তব্য করেছেন ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং স্তম্ভ সচিন তেন্ডুলকর। তিনি বলেছেন, আর যদি এ ধরনের তুলনা করতেই হয়, তাহলে তা বর্তমান বোলিং আক্রমণগুলির সঙ্গেই করতে হবে। ১৯৯২ থেকে ২০১১ পর্যন্ত ছয়টি বিশ্বকাপ খেলছেন সচিন। বিভিন্ন সময়ে  কপিল দেব, জাভাগল শ্রীনাথ ও জাহির খানের নেতৃত্বাধীন ভারতীয় বোলিং আক্রমণকে তিনি খুব কাছ থেকে দেখেছেন। তিনি মনে করেন, ভিন্ন প্রজন্মগুলির মধ্যে একে অপরের তুলনা করা ঠিক নয়। কারণ, বিভিন্ন সময়ে বিভিন্ন নিয়মে খেলা হয়। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরির মালিক বলেছেন, ভিন্ন ভিন্ন সময়ের মধ্যে তুলনা করাটা আমি পছন্দ করি না। কারণ, ভিন্ন ভিন্ন সময়ে দলগুলি ভিন্ন নিয়মে খেলে থাকে। সচিন বলেছেন, নিয়মের এই বদলের জন্য ভিন্ন প্রজন্মের মধ্যে তুলনা করা কঠিন। সচিন বলেছেন, এখন দুটি নতুন বল নেওয়া যায়, ফিল্ডিংয়ে নতুন বিধিনিষেধ (১১ থেকে ৪০ ওভার পর্যন্ত ৩০ গজ বৃত্তের বাইরে চারজন ফিল্ডার এবং শেষ ১০ ওভারে আরও একজন বেশি), এটা অনেকটা ১০০ মিটার রানাররা এখন ৯০ বা ৮০ মিটার দৌড়চ্ছেন, কারণ, নিয়ম বদলে গিয়েছে। সচিন বলেছেন, একটি বলে খেলা হলে বোলাররা রিভার্স সুইংয়ের সুবিধা পেত..এখন তা পাওয়া কঠিন। তাই বর্তমান ভারতীয় দলের বোলিং আক্রমণের সঙ্গে প্রতিপক্ষ দলগুলির বোলিং আক্রমণের পরিপ্রেক্ষিতে বিচার করে দেখতে হবে। এটা ঠিক যে, এখনকার সময়ে ভারতের বোলিং আক্রমণ খুবই ভালো। সচিন বলেছেন, এখন ভারতীয় দলের বোলাররা সেরা ফর্মে রয়েছে। বর্তমান সময়ের সবচেয়ে সম্পূর্ণ বোলিং অ্যাটাক। বুমরাহ বেশ কিছুদিন ধরেই এই ফর্ম্যাটে বিশ্বের এক নম্বর বোলার। প্রয়োজনের সময়ে ব্রেকথ্রু এনে দিতে ও সিদ্ধহস্ত। এছাড়াও দুই রিস্ট স্পিনার (কুলদীপ ও চাহল) ভালো ছন্দে রয়েছে।

সেরা শিরোনাম

IND vs WI: স্প্রিংঙ্গারের ঝোড়ো ইনিংসেও লাভ হল না, অর্শদীপের দুরন্ত বোলিং এবং অভিষেকের ব্য়াটিংয়ে ভারতের জয়
স্প্রিংঙ্গারের ঝোড়ো ইনিংসেও লাভ হল না, অর্শদীপের দুরন্ত বোলিং এবং অভিষেকের ব্য়াটিংয়ে ভারতের জয়
IND vs WI 3rd T20I Live: ইনদওরে টানটান ম্যাচে দুরন্ত জয় ভারতের, বল হাতে অনবদ্য অর্শদীপ, ব্য়াটে নজর কাড়লেন অভিষেক
ইনদওরে টানটান ম্যাচে দুরন্ত জয় ভারতের, বল হাতে অনবদ্য অর্শদীপ, ব্য়াটে নজর কাড়লেন অভিষেক
IND vs WI: অভিষেকের দুরন্ত অর্ধশতরান, রান পেলেন ঈশানও, রাঁচির পরে ইনদওরেও ফের বড় স্কোর তুলল ভারত
অভিষেকের দুরন্ত অর্ধশতরান, রান পেলেন ঈশানও, রাঁচির পরে ইনদওরেও ফের বড় স্কোর তুলল ভারত
Ranji Trophy: রঞ্জি ট্রফির প্রথম দিনেই বিতর্ক, এক বলও খেলা না হয়েই নির্ধারিত হয়ে গেল ম্যাচের ফলাফল
রঞ্জি ট্রফির প্রথম দিনেই বিতর্ক, এক বলও খেলা না হয়েই নির্ধারিত হয়ে গেল ম্যাচের ফলাফল

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget