এক্সপ্লোর

CWG 2022: স্কোয়াশে দাপুটে জয় ভারতীয় দলের কণিষ্ঠতম সদস্য অনাহতের, জিতলেন অভয়ও

Anahat Singh: সিনিয়র স্তরে নিজের প্রথম ম্যাচে অনাহত ১১-৫, ১১-২ ও ১১-০ স্কোরলাইনে ম্যাচ জেতেন। অভয় জেতেন ১১-৫, ১১-৫, ১১-৫ স্কোরে।

বার্মিংহাম: এ বারে ভারতীয় কমনওয়েলথ (Commonwealth Games) স্কোয়াডের কণিষ্ঠতম সদস্য অনাহত সিংহ (Anahat Singh)। সিনিয়র স্তরে শুক্রবারই নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন ১৪ বছরের অনাহত। আর প্রথম ম্যাচে নেমেই দাপটের সঙ্গে জয় তুলে নিলেন দিল্লির তরুণী।

প্রথম ম্যাচেই জয়

সেন্ট ভিনসেন্ট এন্ড দ্য গ্রেনাডাইন্সের জাডা রসকে তিন গেমের লড়াইয়ে হারালেন অনাহত। প্রথম গেমে জাডা লড়াই করার চেষ্টা করেছিলেন বটে, তবে অনাহত ১১-৫ প্রথম গেম জিতে নেন। পরের দুই গেমে আরও দাপুটে ছন্দে প্রতিপক্ষকে কার্যত লড়াই করার সুযোগটাই দেননি অনাহত। পরের দুই গেম তিনি যথাক্রমে ১১-২ এবং শেষ গেমে এক পয়েন্টও না হারিয়ে ১১-০ স্কোরে ম্যাচ জিতে নেন। পরের ম্যাচে, রাউন্ড অফ ৩২-এ অনাহত বিশ্বের ১৯ নম্বর এমিলি উইটলকের মুখোমুখি হবেন।

সিনিয়র লেভেলে নিজের প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর অনাহত বলেন, 'এটিই আমার প্রথম সিনিয়র টুর্নামেন্ট, তাই ঠিক জানতাম না কেমন কী খেলব। তবে ম্যাচ ধীরে ধীরে যত এগোয়, তত আমার আত্মবিশ্বাস বাড়ে। আমার হারার জন্য তো কিছুই ছিল না। আমার পরিবারের অনেকেই আজ এখানে উপস্থিত ছিলেন এবং সারা ম্যাচ জুড়ে তারা আমায় উৎসাহ জুগিয়ে গিয়েছেন।'

অনাহতের পারফরম্যান্স দেখে তার কোচ তথা দুই বারের কমনওয়েলথ গেমস বিজয়ী ক্রিস ওয়াকার ভীষণ উৎসাহিত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন ক্লাস ৯-এ পড়া ভারতীয় তরুণীর ভবিষ্যত উজ্জ্বল। ওয়াকার বলেন, 'ও ভীষণ চালাক, কোর্টের বিষয়ে অবগত এবং রাকেটটাও দারুণভাবে ব্যবহার করে। এই বয়সে তরুণ-তরুণীদের নিজেদের খেলাটা আরও উন্নত করতে সাহায্য করাটাই আসল কাজ। যেটুকু সময় আমি ওর সঙ্গে কাজ করেছি, সেই গোটা সময়টাই বেশ ভাল কেটেছে। ওর বয়সের তুলনায় ও যে খেলাটা খেলে, তা খুবই পরিণত।'

রাউন্ড অফ ৩২-এ অভয়

ইতিমধ্যেই অনাহত নিজের কেরিয়ারে ৫০টি খেতাব জিতে ফেলেছেন। অগাস্টে বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের জন্যও কোয়ালিফাই করেছে অনাহত। অনাহতের পাশাপাশি ভারতীয় পুরুষ স্কোয়াশ দলের সদস্য অভয় সিংহও (Abhay Singh) নিজের প্রথম ম্যাচ জিতে নিয়েছেন। তিনি ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জের জো চ্যাপম্য়ানকে ১১-৫, ১১-৫, ১১-৫ স্কোরলাইনে পরাজিত করেন। রাউন্ড অফ ৩২-এ স্কটল্যান্ডের অ্যালান ক্লাইনের মুখোমুখি হবেন অভয়। 

আরও পড়ুন: সাঁতারে পদক জয়ের আশা, ফাইনালে উঠলেন শ্রীহরি নটরাজ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget