এক্সপ্লোর

Commonwealth Games 2022: সাঁতারে পদক জয়ের আশা, ফাইনালে উঠলেন শ্রীহরি নটরাজ

Srihari Nataraj: সেমিফাইনালে গত রাউন্ডের থেকেও দ্রুত, ৫৪.৫৫ সেকেন্ডে ব্যাকস্ট্রোকে ১০০ মিটার অতিক্রম করলেন নটরাজ। নিজের হিটে চতুর্থ স্থানে শেষ করেছেন তিনি।

বার্মিংহাম: ২২তম কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) ১০০ মিটার ব্যাকস্ট্রোকের ফাইনালে উঠলেন ভারতীয় সাঁতারু শ্রীহরি নটরাজ (Srihari Nataraj)। নিজের হিটে তৃতীয় দ্রুততম হয়ে সেমিফাইনালে উঠেছিলেন নটরাজ। সেমিতে নেমেও তার ভাল পারফরম্যান্স অব্যাহত।

সপ্তম হয়ে ফাইনালে

কোয়ার্টার ফাইনালে ৫৪.৬৮ সেকন্ডে ১০০ মিটার সম্পূর্ণ করেছিলেন বেঙ্গালুরুর তরুণ। এবার সেমিফাইনালে তিনি আরও দ্রুত ৫৪.৫৫ সেকেন্ডে ব্যাকস্ট্রোকে ১০০ মিটার অতিক্রম করলেন। নিজের হিটে চতুর্থ স্থানে শেষ করেছেন নটরাজ। সব মিলিয়ে সপ্তম হয়ে ফাইনালের যোগ্যতা অর্জন করলেন নটরাজ। প্রথম দিনে নটরাজই অ্যাকোয়াটিক্সে ভারতের একমাত্র সফল অ্যাথলিট।

সজন প্রকাশ এবং অভিষেক ঘটানো কুশাগ্র রাওয়াত (Kushagra Rawat) , দুই ভারতীয় সাঁতারুই হতাশ করেছিলেন। তারা দুইজনের কেউই সেমিফাইনালের যোগ্যতা অর্জন করতে পারেননি। সুতরাং, এই বিভাগে নটরাজই ভারতের একমাত্র আশা ছিলেন। তিনি ভারতের আশা জিইয়ে রাখলেন। ফাইনালে পদকের জন্য লড়াই করতে দেখা যাবে ২১ বছর বয়সি নটরাজকে। 

ধারাবাহিক নটরাজ

নটরাজ কিন্তু বহুদিন ধরেই ভাল পারফর্ম করে আসছেন। গত বছর রোমে সেটে কোলে ট্রফিতে ৫৩.৭৭ সেকেন্ডে ব্যাকস্ট্রোকে ১০০ মিটার অতিক্রম করে জাতীয় রেকর্ড গড়েছিলেন নটরাজ। ২০০ মিটার ব্যাকস্ট্রোকে নটরাজের ২:০১.৭ সেকেন্ডও জাতীয় রেকর্ড বটে। টোকিও অলিম্পিক্সে তিনি প্রথম ভারতীয় হিসাবে 'এ' হিটে অংশগ্রহণ করেছিলেন। তবে শেষমেশ অবশ্য হতাশাজনক ২৭ নম্বর স্থানে শেষ করেন তিনি।

এবার ভাগ্য বদলের আশায় নটরাজ। তার কাঁধেই টিকে ব্যাকস্ট্রোক থেকে ভারতের পদক জয়ের স্বপ্নও। এছাড়া আজই ভারতের হয়ে কমনওয়েলথ গেমস পারফর্ম করতে নামছেন মীরাবাঈ চানু, লভলিনা বড়গোঁহাইরা। সাঁতারের ক্ষেত্রে ২০০ মিটার ফ্রিস্টাইল- হিট থ্রিতে নামবেন কুশাগ্র রাওয়াত। প্রসঙ্গত, ৩১ জুলাই, রবিবার, ভারতীয় সময় অনুযায়ী রাত ১:৩৫-এ ফাইনালে নামবেন শ্রীহরি নটরাজ।

আরও পড়ুন:আজ নামছেন লভলিনা, প্রণতি, কমনওয়েলথের দ্বিতীয় দিনে দেখে নিন ভারতের ক্রীড়াসূচি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brazil Football Team: অতীতে আর্জেন্তিনা খেলেছে, এবার কলকাতায় ম্যাচ খেলবে ব্রাজিলও?
অতীতে আর্জেন্তিনা খেলেছে, এবার কলকাতায় ম্যাচ খেলবে ব্রাজিলও?
IND vs ZIM: কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন আজ শ্রেয়স, সিকান্দাররা?
কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন আজ শ্রেয়স, সিকান্দাররা?
Commonwealth Games 2026: কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনেই ভারতের ঝুলিতে পদক, ব্রোঞ্জ ঝান্ডু কুমার
কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনেই ভারতের ঝুলিতে পদক, ব্রোঞ্জ ঝান্ডু কুমার
East Bengal vs Mohun Bagan: ডুরান্ড কাপে সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে মরশুমের প্রথম ডার্বি জিতল মোহনবাগান
ডুরান্ড কাপে সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে মরশুমের প্রথম ডার্বি জিতল মোহনবাগান

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget