এক্সপ্লোর

Commonwealth Games 2022: সৌরভ, সুনয়না সেমিফাইনালে পৌঁছলেও, হতাশ করলেন জ্যোৎস্না

Sourav Ghoshal: প্রথম সেট জয়ের পর দ্বিতীয় সেট হারলেও, পরের দুই সেট জিতে নিয়ে সেমিফাইনালের টিকিট পাকা করলেন বাংলার ৩৫ বছর বয়সি অভিজ্ঞ স্কোয়াশ তারকা সৌরভ।

বার্মিংহাম: সোমবার (১ অগাস্ট), ২২তম কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) ভারতীয় স্কোয়াশ দলের জন্য মিশ্র দিন কাটল। একদিকে যেখানে সৌরভ ঘোষাল (Sourav Ghoshal) ও সুনয়না কুরুভিলা নিজেদের ম্যাচ জিতলে, সেখানে পরাজিত হয়ে ছিটকে গেলেন জ্যোৎস্না চিনাপ্পা (Joshna Chinappa)।

বাংলার সৌরভ এর সেট হারলেও, পৌঁছে গেলেন কমনওয়েলথ গেমসের পুরুষদের স্কোয়াশ সিঙ্গেলসের সেমিফাইনালে। ৩৫ বছর বয়সি সৌরভ হারালেন স্কটল্যান্ডের প্রতিপক্ষ গ্রেগ লোব্বানকে। ম্যাচের প্রথম সেট ১১-৫ জিতে এগিয়ে গেলেও, দ্বিতীয় সেটে ৮-১১ ব্যবধানে হারতে হয় সৌরভকে। তবে এই পর্যন্তই। তারপর ম্যাচের রাশ হাতছাড়া হতে দেননি সৌরভ। পরের দুই সেট যথাক্রমে ১১-৭ ও ১১-৩ ব্যবধানে জিতে সেমিতে পৌঁছে যান তিনি। সেমিফাইনালে তার প্রতিপক্ষ নিউজিল্যান্ডের পল কল। 

হতাশ করলেন জ্যোৎস্না 

মহিলাদের সিঙ্গেলস কোয়ার্টার ফাইনালে অবশ্য় ভারতের পদক জয়ের বড় ভরসা জ্যোৎস্না হতাশ করলেন। তিনি কানাডার হলি নটনের বিরুদ্ধে পরাজিত হন। ম্যাচের ফলাফল জ্যোৎস্নার বিপক্ষে ৯-১১, ৫-১১, ১৩-১৫। ১৮ বারের জাতীয় চ্যাম্পিয়ন জ্যোৎস্না শুরুটা বেশ ভাল করে, প্রথম সেটে ৬-৩ এগিয়ে গিয়েছিলেন। তবে তিনি নিজের লিডকে কাজে লাগাতে পারেননি। প্রথম সেট হারতে হয় চেন্নাইয়ের ৩৫ বছর বয়সি স্কোয়াশ তারকাকে।

এরপর দ্বিতীয় সেটেও ২৭ বছর বয়সি কানাডিয়ান আরও দাপট দেখিয়ে সেই সেটও নিজের নামে করেন। শেষ সেটে অবশ্য জ্যোৎস্না ভাল লড়াই করেন। এক সময় সেই সেটে স্কোর ১৩-১৩ ছিল। কিন্তু প্রয়োজনের সময়ই নিজের সেরাটা দিতে আবারও ব্যর্থ হন জ্যোৎস্না। নটন পর পর দুই পয়েন্ট জিতে নিয়ে সেট ও ম্যাচ নিজের নামে করেন।

প্লেট কোয়ার্টারে জয়  

কোচির সুনয়না এদিন প্লেট গ্রুপে মহিলাদের সিঙ্গেলসে শ্রীলঙ্কার চনিথমা সিনালিকে একপেশে ম্যাচে দাপটের সঙ্গে পরাজিত করেন। ২৩ বছর বয়সি ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় মাত্র ১২ মিনিটেই নিজের ম্য়াচ জিতে নেন। ম্যাচের ফলাফল সুনয়নার পক্ষে ১১-৩, ১১-২, ১১-২। সুনয়না আজই নিজের সেমিফাইনাল খেলতে নামবেন।

আরও পড়ুন: জুডোয় পদক নিশ্চিত ভারতের, সোনা জিততে পারবেন সুশীলা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rishabh Pant: চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
IND vs SL: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget