এক্সপ্লোর

Commonwealth Games 2022: জুডোয় পদক নিশ্চিত ভারতের, সোনা জিততে পারবেন সুশীলা?

Sushila Devi: ৪৮ কেজি বিভাগে শীর্ষ বাছাই, মরিশিয়াসের প্রিস্সিলা মোরান্ডকে সেমিফাইনালে হারিয়ে দিয়ে ফাইনালের টিকিট পাকা করলেন ভারতের জুডোকা সুশীলা দেবী।

বার্মিংহাম: ভারতীয় জুডোর জন্য আজকের দিনটা বেশ ভালই কাটছে। জসলিন সিংহ সাইনি, সূচিকা তরিয়াল ও বিজয় কুমার যাদব আগেই নিজেদের বিভাগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিলেন। এবার সুশীলা দেবীও (Sushila Devi) নিজের সেমিফাইনাল জিতে ভারতের হয়ে জুডোয় পদক নিশ্চিত করলেন।

'ইপ্পন'-এর মাধ্যমে জয়

কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) ভারতকে চতুর্থ স্বর্ণপদক জয়ের স্বপ্ন দেখাচ্ছেন সুশীলা। ৪৮ কেজি বিভাগে শীর্ষ বাছাই, মরিশিয়াসের প্রিস্সিলা মোরান্ডকে সেমিফাইনালে হারিয়ে দিয়ে ফাইনালের টিকিট পাকা করলেন ভারতের জুডোকা। মণিপুরের সুশীলা 'ইপ্পন'-এর মাধ্যমে তার প্রতিপক্ষকে হারান। জানেন কী এই 'ইপ্পন'? এটি এমন এক ধরনের মুভ যার মাধ্যমে শক্তির প্রদর্শন করে কোনও প্রতিযোগী অপরজনকে পিঠের দিক করে ম্যাটে ফেলে দেন।

কোনও প্রতিযোগীকে কেউ ২০ সেকেন্ডের জন্য নিষ্ক্রিয় করে ম্যাটে শুয়ে রাখতে পারলে বা অপরজন হার মেনে নিলেও 'ইপ্পন' দেওয়া হয়। এই মুভের মাধ্যমে ২৭ বছর বয়সি ভারতীয় জুডোকা তার প্রতিপক্ষকে সেমিফাইনালে মাত দেন। মণিপুর পুলিশের সাব-ইন্সপেক্টর পদে কর্মরত সুশীলা, কোয়ার্টার ফাইনালে মালাওয়ির হ্যারিয়েট বোনফেসকে হারিয়ে সেমিফাইনালের টিকিট পাকা করেছিলেন।  এবার স্বর্ণপদক জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার মিশেল হোয়াইটবুইয়ের মুখোমুখি হবেন তিনি। আজ রাতেই তার ফাইনাল ম্যাচ।

ভারতীয় জুডোকারদের জয়জয়কার

বাকি তিন ভারতীয় জুডোকার জসলিন সিংহ সাইনি, সূচিকা তরিয়াল ও বিজয় কুমারও নিজেদের ম্যাচে ভাল পারফর্ম করেছেন। পুরুষদের ৬৬ কেজি বিভাগে ভারতের জসলিন হারিয়ে দিলেন ভানুয়াটুর ম্যাক্সেন্স কুগোলাকে। পৌঁছে গেলেন শেষ আটে। মহিলাদের ৫৭ কেজি বিভাগে জাম্বিয়ার রিতা কাবিন্দাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছন সূচিকা । পুরুষদের ৬০ কেজি বিভাগে 'ওয়াজা আরি'-এর মাধ্যমে বিজয় কুমার যাদব স্কটল্যান্ডের ডিলন মুনরোকে হারিয়ে পৌঁছে গিয়েছেন শেষ আটে। 'ওয়াজা আরি' ও 'ইপ্পন'-এর মধ্যে পার্থক্য বলতে একটাই, এখানে 'ইপ্পন'-এর মতো ততটা শক্তি বা নিপুণভাবে প্রতিপক্ষকে ম্যাটে ফেলে দেওয়ার প্রয়োজন হয় না।

আরও পড়ুন: বাংলাদেশের প্রতিপক্ষকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে হুসামুদ্দিন

সেরা শিরোনাম

IND vs PAK: শেষ বল পর্যন্ত টানটান লড়াই, রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত
শেষ বল পর্যন্ত টানটান লড়াই, রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত
Suryakumar Yadav: জাতীয় নির্বাচককে লক্ষ্য করে ছক্কা! প্রেরণা ধোনির জীবন, তাণ্ডবের পর বিস্ফোরক সূর্যকুমার
জাতীয় নির্বাচককে লক্ষ্য করে ছক্কা! প্রেরণা ধোনির জীবন, তাণ্ডবের পর বিস্ফোরক সূর্যকুমার
IPL 2027: রিটনেশন তালিকা প্রকাশের আগে খেলোয়াড়দের ট্রেড অব্যাহত, এবার GT-তে যোগ দিচ্ছেন SRH-র তারকা বোলার
রিটনেশন তালিকা প্রকাশের আগে খেলোয়াড়দের ট্রেড অব্যাহত, এবার GT-তে যোগ দিচ্ছেন SRH-র তারকা বোলার
IND vs NZ: টেস্ট সিরিজের আগে বড় চমক ভারতের, দলে নেওয়া হল উঠতি ফাস্টবোলারকে, দেশে ফিরছেন কুলদীপ
টেস্ট সিরিজের আগে বড় চমক ভারতের, দলে নেওয়া হল উঠতি ফাস্টবোলারকে, দেশে ফিরছেন কুলদীপ

ভিডিও

Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর
Debjit Sarkkar : 'সংবিধানকে বুড়ো আঙুল দেখানোর একটা প্রবণতা দেখা দিচ্ছে', অভিষেককে কটাক্ষ দেবজিতের
Abhishek Banerjee |
Abhishek Banerjee News | অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আড়াই ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget