এক্সপ্লোর

D Gukesh: জয় নিশ্চিত বুঝেই কেঁদে ফেললেন গুকেশ, আঠেরোয় আঠেরো! কুর্নিশ সচিন-মোদি-মুর্মুদের

Chess World Championship: আনন্দের পর ভারতের দ্বিতীয় দাবাড়ু হিসাবে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন ডি গুকেশ। তাঁকে অভিনন্দনে ভরালেন রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী মোদি, সচিন তেন্ডুলকররা।

সিঙ্গাপুর: বিশ্বরেকর্ড তছনছ করে দিয়েছেন তিনি। মাত্র আঠেরো বছর বয়সে দাবায় বিশ্বসেরার মুকুট ছিনিয়ে নিয়েছেন চিনের ডিং লিরেনের থেকে। ডি গুকেশ (D Gukesh) দাবায় বিশ্বের ১৮তম বিশ্বচ্যাম্পিয়ন।

বিশ্বনাথন আনন্দের পর ভারতের দ্বিতীয় দাবাড়ু হিসাবে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন ডি গুকেশ। তাঁকে অভিনন্দনে ভরালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ক্রিকেট মাঠের কিংবদন্তি সচিন তেন্ডুলকররা।

রাষ্ট্রপতি মুর্মু লিখেছেন, 'গুকেশকে আন্তরিক অভিনন্দন। বিশ্বের কনিষ্ঠতম বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু। ভারতকে গর্বিত করেছো। দাবায় ভারতের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছো। খুব ভাল করেছো গুকেশ। প্রত্যেক ভারতীয় হয়ে তোমাকে অভিনন্দন জানাচ্ছি।'

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডলে লিখেছেন, 'অবিস্মরণীয় সাফল্যের জন্য অনেক অভিনন্দন গুকেশ। প্রতিভা, পরিশ্রম আর সংকল্পের পুরস্কার পেয়েছে। ওর সাফল্য শুধু দাবায় ওর নামটা অমর করে রাখল তাই নয়, নতুন প্রজন্মকে খেলাটার প্রতি আরও আকৃষ্ট করল।'

 

তবে সেরা বার্তাটা হয়তো পাঠিয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন। তিনি লিখেছেন, 'চৌষট্টি খোপের দুনিয়ায় সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দিলে। অভিনন্দন গুকেশ। ১৮ বছরে ১৮তম বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য।'

ডিং ৫৩তম চালে ভুল করার পর আবেগ গোপন করতে পারেননি গুকেশ। খেলার মাঝেই কাঁদতে শুরু করেন। জলপানের বিরতি নেন তিনি। তিনি বুঝেই গিয়েছিলেন যে, তাঁর মাথায় মুকুট ওঠা স্রেফ সময়ের অপেক্ষা। ম্যাচ ছেড়ে দিতে বাধ্য হন ডিং। বিশ্বচ্যাম্পিয়নশিপের সিংহাসনচ্যুত হলেন তিনি।

আরও পড়ুন: চীনের বিরুদ্ধে কিস্তিমাত! দাবায় সবচেয়ে কম বয়সে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে রেকর্ডবুকে গুকেশ

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Scaloni: আর্জেন্তিনার সফলতম কোচ, স্কালোনি কি দায়িত্ব ছাড়ছেন? কান্না ভেজা কণ্ঠে কী জানালেন?
আর্জেন্তিনার সফলতম কোচ, স্কালোনি কি দায়িত্ব ছাড়ছেন? কান্না ভেজা কণ্ঠে কী জানালেন?
FIFA World Cup 2026 Final: বুয়েনস আয়ার্সে উত্তপ্ত জনতা, পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার পুলিশের
বুয়েনস আয়ার্সে উত্তপ্ত জনতা, পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার পুলিশের
Argentina Football Team: ফের হতে পারে আর্জেন্তিনা-স্পেন ম্যাচ? ব্রাজ়িল-ফ্রান্স-জার্মানির মতো দল নিয়ে নতুন টুর্নামেন্ট?
ফের হতে পারে আর্জেন্তিনা-স্পেন ম্যাচ? ব্রাজ়িল-ফ্রান্স-জার্মানির মতো দল নিয়ে নতুন টুর্নামেন্ট?
Rohit Sharma: জুটি হিসেবে ৪০০ আন্তর্জাতিক ম্য়াচ, বিরাটের সঙ্গে পার্টনারশিপ নিয়ে কী বললেন রোহিত?
জুটি হিসেবে ৪০০ আন্তর্জাতিক ম্য়াচ, বিরাটের সঙ্গে পার্টনারশিপ নিয়ে কী বললেন রোহিত?

ভিডিও

CJP Protest: NEET-র প্রশ্নফাঁস, সিবিএসইর খাতা দেখা নিয়ে গোলমালের প্রতিবাদে CJP-র আন্দোলনে রণক্ষেত্র রাজধানী
Tarakeswar Srabani Mela 2026: তারকেশ্বরে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড়, জমজমাট শ্রাবণী মেলাও
Mamata Banerjee: 'কালীঘাট তৃণমূল'-এর ২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখলেন মমতা | 21 July | ABP Ananda
Madan Mitra:
Mahua Moitra:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget