এক্সপ্লোর

Steyn on Kohli: 'ঠিক বিশ্বকাপের আগে...' কীসের সতর্কবার্তা স্টেনের?

Steyn on Kohli Update: ভারত-অস্ট্রেলিয়া সিরিজ টিভির পর্দায় চোখ রেখেছিলেন তিনি। সেই সিরিজেই বিরাট কোহলির ব্যাটিং দেখে মুগ্ধ প্রাক্তন প্রোটিয়া তারকা।

জোহানেসবার্গ: তিনি নিজে যখন খেলতেন, তখন প্রতিপক্ষ দলের ব্যাটারদের কাছে ত্রাস ছিলেন। তাঁর দেড়শো কিমি গতির বল ব্যাটে ছোঁয়াতে ভয় পেতেন তাবড় তাবড় ব্য়াটার। বিশ্ব ক্রিকেটে (World Cricket) ডেল স্টেন (Dale Stayen) ছিলেন এক আতঙ্কের নাম। এবার তিনিই সতর্ক করছেন বাকিদের। ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) সিরিজ টিভির পর্দায় চোখ রেখেছিলেন তিনি। সেই সিরিজেই বিরাট কোহলির ব্যাটিং দেখে মুগ্ধ প্রাক্তন প্রোটিয়া তারকা। আড়াই বছরের অপেক্ষা শেষে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি এসেছে বিরাটের ব্যাটে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ২ ম্যাচে বড় রান না পেলেও শেষ ম্যাচে ৪৮ বলে ঝোড়াে ৬৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি। আর সেই ইনিংস দেখার পরই স্টেনের ট্যুইট, যা ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

কী ট্যুইট করেছেন স্টেন?

 

নাম না করলেও স্টেন যে বিরাটের কথাই বলতে চেয়েছেন তা বুঝতে কারও অসুবিধে হয়নি। প্রাক্তন প্রোটিয়া পেসার বলতে চেয়েছেন, ''কেউ বিশ্বকাপের ঠিক আগেই ছন্দে ফিরছেন, অসাধারণ কিছু শট খেলছেন।''

ছিটকে গেলেন হুডা

এদিকে, দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ (T20 Series) থেকে ছিটকে গেলেন দীপক হুডা (Deepak Hooda)। পিঠের চোটের জন্য গোটা সিরিজ থেকেই ছিটকে গেলেন বঢ়োদার এই অলরাউন্ডার। টি-টোয়েন্টি বিশ্বকাপের(T20 World Cup) জন্য় ভারতীয় দলে জায়গা করে নিয়েছিলেন হুডা। কিন্তু দক্ষিণ আফ্রিকা (South Africa) সিরিজ থেকে ছিটকে গিয়ে কিছুটা চাপ বেড়ে গেল। কারণ বিশ্বকাপের আগে নিজেকে প্রস্তুত করার আর কোনও সুযোগ পাচ্ছেন না হুডা। এমনকী এই চোটের জন্য বিশ্বকাপেও তিনি অংশ নিতে পারবেন কিনা তা নিয়েও সন্দেহ দানা বাঁধল।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দলে ছিলেন হুডা। কিন্তু তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগেই চোট পেয়ে যান তিনি। সেই সময়ই পিঠে চোট পেয়েছিলেন হুডা। তৃতীয় টি-টোয়েন্টির আগেই বিসিসিআইয়ের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছিল, ''পিঠের চোটের কারণে ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টি-টোয়েন্টিতে নির্বাচনের জন্য দীপক হুডাকে পাওয়া যায়নি।''

আরও পড়ুন: পিঠের চোট, দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে গেলেন দীপক হুডা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ENG vs IND Live: মন্থর শুরুর পর রানের গতি বাড়ালেন রোহিত-শুভমন, ১১তম ওভারে বিনা উইকেটে ৫০-র গণ্ডি পার করল ভারত
মন্থর শুরুর পর রানের গতি বাড়ালেন রোহিত-শুভমন, ১১তম ওভারে বিনা উইকেটে ৫০-র গণ্ডি পার করল ভারত
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
ENG vs IND: বুমরার অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেল ভারত, ডাকেট, রুটদের দৌরাত্ম্যে রানের পাহাড়ে ইংল্যান্ড
বুমরার অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেল ভারত, ডাকেট, রুটদের দৌরাত্ম্যে রানের পাহাড়ে ইংল্যান্ড
Football World Cup Final: ৮ দেশ জিতেছে ২২ বিশ্বকাপ, কোন বছর কারা হয়েছে চ্যাম্পিয়ন? ইতালি-জার্মানিকে ধরবে আর্জেন্তিনা?
৮ দেশ জিতেছে ২২ বিশ্বকাপ, কোন বছর কারা হয়েছে চ্যাম্পিয়ন? ইতালি-জার্মানিকে ধরবে আর্জেন্তিনা?

ভিডিও

Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ
Amul Factory in Howrah: আমূলের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Debjit Sarkar on Abhishek Banerjee: 'অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', পোস্ট করে কটাক্ষ দেবজিৎ সরকারের
Rajarhat News: রাজারহাটে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বেড়ে দুই, এবার পুলিশের জালে মহম্মদ শাহেনশা
NCPI: দিল্লির রাজঘাটে ২১ জুলাই পালন করবে NCPI, বিবৃতি দিয়ে জানালেন NCPI মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget