এক্সপ্লোর

হুগলিতে পথ দুর্ঘটনায় মৃত্যু তরুণ ফুটবলারের

২০১১ সালে অনূর্ধ্ব-১৪ জাতীয় ফুটবল দলের প্রতিনিধি হয়ে তাইল্যান্ডে খেলতে যান জয়ব্রত।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, চুঁচুড়া: করোনা আবহে লকডাউনের জের। দীর্ঘদিন বন্ধ ফুটবল খেলা। জীবন-জীবিকার প্রয়োজনে সবজি বিক্রি করতেন তরুণ ফুটবলার। পাইকারি বাজার থেকে সবজি কিনতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু সব স্বপ্নের। মৃতের নাম জয়ব্রত দেবনাথ। বয়স মাত্র ২৩ বছর। বাড়ি হুগলির চুঁচুড়ার ওলাইচণ্ডীতলায়। ফুটবল ছিল তাঁর ধ্যান-জ্ঞান। স্বপ্ন ছিল বড় ক্লাবে খেলার। স্থানীয় সূত্রে খবর, ২০১১ সালে অনূর্ধ্ব-১৪ জাতীয় ফুটবল দলের প্রতিনিধি হয়ে তাইল্যান্ডে খেলতেও যান জয়ব্রত। ইদানিং স্থানীয় ক্লাবে খেলতেন। কিন্তু লকডাউনে বন্ধ হয়ে যায় সেই খেলাও। দীর্ঘদিন অসুস্থ বাবা। মা লোকের বাড়িতে কাজ করেন। ভাই ছোট। সংসারে জয়ব্রতই ছিলেন প্রধান রোজগেরে। খেলা বন্ধ হয়ে যাওয়ায় কয়েক মাস ধরে সবজি বিক্রির ব্যবসা শুরু করেন। বৈদ্যবাটির কৃষকবাজার থেকে গভীর রাতে সবজি কিনে স্থানীয় খুচরো বাজারে বিক্রি করতেন। পুলিশ সূত্রে খবর, ভদ্রেশ্বরে দিল্লি রোডের উপর দিয়ে টোটোয় করে শেওড়াফুলি যাচ্ছিলেন ওই ফুটবলার। সেই সময় পিছন থেকে দ্রুতগতিতে টোটোটিকে ধাক্কা মারে আরেকটি গাড়ি। রাস্তায় ছিটকে পড়েন জয়ব্রত ও তাঁর বন্ধু। পিছন থেকে আসা আরেকটি গাড়ি পিষে দেয় এই ফুটবলারকে। গুরুতর আহত অবস্থায় জয়ব্রত ও তাঁর বন্ধুকে স্থানীয় চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই জয়ব্রতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget