এক্সপ্লোর

Brij Bhusan Singh: যৌন হেনস্থা, শ্লীলতাহানি, স্টকিং, 'শাস্তিযোগ্য অপরাধ' ব্রিজভূষণের, চার্জশিটে জানাল দিল্লি পুলিশ

Delhi Police: চার্জশিটে ৫০৬, ৩৫৪, ৩৫৪এ ও ৩৫৪ডি ধারায় অভিযুক্ত হয়েছেন কুস্তি সংস্থার প্রাক্তন প্রধান ব্রিজভূষণ সিংহ।

নয়াদিল্লি: কুস্তি সংস্থার প্রাক্তন প্রধান ব্রিজভূষণ সিংহের (Brij Bhushan Sharan Singh) বিরুদ্ধে ছয় কুস্তিগীরদের অভিযোগের ভিত্তিতে তৈরি করা দিল্লি পুলিশের (Delhi Police) চার্জশিট সামনে এল। এখনও পর্যন্ত যতটা তদন্ত করা হয়েছে সেই ভিত্তিতে ব্রিজভূষণের সঙ্গে যৌন হেনস্থা, শ্লীলতাহানি ও স্টক করার সংযোগ পাওয়া গিয়েছে বলেই চার্জশিটে দাবি করা হয়েছে। এমনকী ১৩ জুন দায়ের করা চার্জশিটে দাবি করা হয়েছে ব্রিজভূষণ বারংবার শ্লীলতাহানি করেছেন।

চার্জশিটে ৫০৬, ৩৫৪, ৩৫৪এ ও ৩৫৪ডি ধারায় অভিযুক্ত হয়েছেন ব্রিজভূষণ। ছয়জনের মধ্যে দুইজনের অভিযোগের ভিত্তিতে ৩৫৪, ৩৫৪এ ও ৩৫৪ডি এবং চারটির ক্ষেত্রে ৩৫৪ ও ৩৫৪এ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ধারায় পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে। চার্জশিটে ব্রিজভূষণ এবং অভিযোগকারীদের ডেকে পাঠানোরও অনুরোধ করেছে দিল্লি পুলিশ। ব্রিজভূষণ অভিযোগ অস্বীকার করলেও, পুলিশের তরফে জানানো হয় তদন্তকারীরা ১০৮ জনের সঙ্গে কথা বলেছেন যার মধ্যে কোচ, রেফারি, কুস্তিগীর মিলিয়ে মোট ১৫ জন ব্রিজভূষণের বিরুদ্ধে উঠা অভিযোগের পুষ্টিকরণ করেছেন।

তবে ব্রিজভূষণ নিজের দাবিতে অনড়। তাঁর দাবি তিনি না অভিযোগকারী কুস্তিগীরদের সঙ্গে কোনদিনও দেখা করেছেন, না তাঁর কাছে তাদের ফোন নম্বর রয়েছে। পুলিশের চার্জশিটে ব্রিজভূষণ 'শাস্তিযোগ্য অপরাধ' করেছেন বলে দাবি করা হলেও, কিন্তু সরকারের গঠন করা কমিটি কিন্তু এপ্রিলে ক্রীড়ামন্ত্রককে দেওয়া নিজেদের রিপোর্টে ব্রিজভূষণের বিরুদ্ধে ওঠা কোনওরকম অভিযোগকেই তেমন আমল দেয়নি। কুস্তিগীরদের অভিযোগের ভিত্তিতেই সরকারের তরফে মেরি কমের নেতৃত্বাধীন ছয় দলের একটি কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়।

২৪ এপ্রিল সেই কমিটির রিপোর্ট প্রকাশ্যে আনা হয়। সেই রিপোর্ট অনুযায়ী কুস্তিু ফেডারেশনের অন্দরে সাংগঠনিক ত্রুটি রয়েছে জানানো হলেও, ব্রিজভূষণের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির ক্ষেত্রে তাঁরা তেমন কিছুই লেখেননি। কমিটির ওপর আস্থা হারিয়েই সাক্ষী মালিকরা ফের একবার জন্তর মন্তরে প্রতিবাদে সামিল হন। প্রায় দুই মাস ধরে সেই বিক্ষোভ, প্রতিবাদ চলে। অবশেষে গত মাসের শেষের দিকে গৃহমন্ত্রী অমিত শাহ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠক সারেন। সেই বৈঠকে তদন্তের আশ্বাস পারওয়ার পরেই সাক্ষীরা নিজেদের প্রতিবাদ তুলে নেন।

 আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: হেয়ার থিনিং কী? কেন এই সমস্যা দেখা দেয়?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget