এক্সপ্লোর

Dhoni gifts CSK Jersey: ধোনির জার্সি পেয়ে আপ্লুত, ধন্যবাদ জানালেন পাক পেসার হ্যারিস রউফ

MS Dhoni: পাকিস্তানের তরুণ পেসার হ্যারিস রউফকে চেন্নাই সুপার কিংসের জার্সি উপহার দিলেন মহেন্দ্র সিংহ ধোনি। ৭ নম্বর জার্সি উপহার পেয়ে আপ্লুত রউফ। তিনি ট্যুইট করে ধোনিকে ধন্যবাদ জানিয়েছেন।

রাঁচি: ভারত-পাকিস্তানের ক্রিকেট-কূটনীতি যেমনই হোক না কেন, মাঠের বাইরে দু’দলের ক্রিকেটারদের সম্পর্ক বেশ ভাল। তাঁরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীলও বটে। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি এখনও পাকিস্তানে দারুণ জনপ্রিয়। পাকিস্তানের বর্তমান ক্রিকেটাররাও ধোনির প্রতি শ্রদ্ধাশীল। পাক পেসার হ্যারিস রউফই যেমন। তাঁকে চেন্নাই সুপার কিংসের ৭ নম্বর জার্সি উপহার দিয়েছেন ধোনি। পাল্টা ট্যুইট করে সিএসকে অধিনায়ককে ধন্যবাদ জানিয়েছেন রউফ।

পাকিস্তানের এই পেসারকে ধোনি কবে জার্সি উপহার দিয়েছেন, সেটা স্পষ্ট নয়। তবে রউফের ট্যুইট দেখে মনে হচ্ছে, সিএসকে ম্যানেজার রাসেল রাধাকৃষ্ণনের মাধ্যমে জার্সি পাঠিয়েছেন ধোনি। রউফ ট্যুইটে লিখেছেন, ‘দ্য লিজেন্ড ও ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিংহ ধোনি তাঁর জার্সি উপহার দিয়ে আমাকে সম্মান জানিয়েছেন। ‘৭’ এখনও শুভেচ্ছাসূচক আচরণের মাধ্যমে হৃদয় জয় করে নেন। সাহায্য করার জন্য রাসেল রাধাকৃষ্ণনকে ধন্যবাদ।’

গত বছর টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখান রউফ। সুপার ১২-এর ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি চার উইকেট নেন। বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ ম্যাচে তাঁকে শেষবার পাকিস্তানের হয়ে খেলতে দেখা যায়।

রউফ একজন প্রতিভাবান পেসার। তিনি নিয়মিত ঘণ্টায় ১৫০ কিমি গতিতে বল করতে পারেন। শাহিন শাহ আফ্রিদি ও রউফকে পাকিস্তানের পেস বোলিংয়ের ভবিষ্যতের ভরসা বলে চিহ্নিত করেছেন প্রাক্তন ক্রিকেটাররা।

রউফ এখন বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টারসের হয়ে খেলছেন। বিগ ব্যাশ লিগের নবম সংস্করণে খেলতে নেমেই দর্শকদের মন জয় করে নিয়েছেন রউফ। তিনি ১০ ম্যাচে ২০ উইকেট নেন। এর মধ্যে এমসিজি-তে একটি ম্যাচে হ্যাটট্রিকও করেন তিনি।

এখনও পর্যন্ত পাকিস্তানের হয়ে ৮টি একদিনের ম্যাচ এবং ৩২টি টি-২০ ম্যাচ খেলেছেন রউফ। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিষেক হয়। তারপর থেকে তিনি দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে চলেছেন। বিশেষ করে টি-২০ ম্যাচে তাঁর পারফরম্যান্স অসাধারণ। বিগ ব্যাশ টি-২০ লিগে তাঁর পারফরম্যান্স চমকপ্রদ। 

সেরা শিরোনাম

Wrestler Arrested: জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget