এক্সপ্লোর

ধোনি অর্ধেকও ফুরিয়ে যায়নি, বলছেন শাস্ত্রী

কলম্বো: ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির প্রশংসায় পঞ্চমুখ কোচ রবি শাস্ত্রী। তাঁর মতে, ধোনি অর্ধেকও ফুরিয়ে যাননি। তিনি অবশ্যই ২০১৯ বিশ্বকাপে ভারতীয় দলে থাকবেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি সিরিজ শুরু হওয়ার আগে ধোনির ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিল। তবে পারফরম্যান্সের মাধ্যমে সেই জল্পনা থামিয়ে দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। শেষ তিন ইনিংসে তাঁর রান যথাক্রমে অপরাজিত ৪৫, ৬৭ ও ৪৯। গতকাল ৩০০-তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। ধোনি সম্পর্কে শাস্ত্রী বলেছেন, ‘দলে এম এস ধোনির বিশাল প্রভাব আছে। ও ড্রেসিংরুমের জীবন্ত কিংবদন্তী এবং ক্রিকেটের অলঙ্কার। ও শেষ হয়ে গিয়েছে, এটা কোনওভাবেই বলা যাবে না। ও অর্ধেকই শেষ হয়নি। যদি কেউ ভেবে থাকে ধোনি শেষ হয়ে গিয়েছে, তাহলে তার জন্য অনেক বিস্ময় অপেক্ষা করে আছে।’ ধোনিকেই দেশের সেরা উইকেটকিপার বলে আখ্যা দিয়ে শাস্ত্রী বলেছেন, ‘ব্যাটিং পরিসংখ্যান বাদ দিন, সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে দেশের সেরা উইকেটকিপারও ধোনি। আর কী চাই? ও অনেকদিন ধরে খেলছে বলেই অন্য কাউকে দলে নিতে হবে? ধোনিই দেশের সেরা। ৩৬ বছর বয়সে সচিন তেন্ডুলকর বা সুনীল গাওস্করের অন্য কাউকে কি দলে নিতে চাইবে কেউ? তাই ধোনিকেও সরানোর প্রশ্নই নেই।’ ২০১৯ বিশ্বকাপের আগে ভারত ৪০টি একদিনের ম্যাচ খেলবে। এই ম্যাচগুলিতে ক্রিকেটারদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হবে এবং পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানিয়েছেন শাস্ত্রী। তিনি আরও বলেছেন, ফিটনেসের ক্ষেত্রে আপস করা হবে না। ফিটনেসের কারণেই বাদ দেওয়া হয়েছে যুবরাজ সিংহ, সুরেশ রায়নার মতো অভিজ্ঞ ক্রিকেটারদের।

সেরা শিরোনাম

Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
IND vs WI: রাঁচিতে বিরাট রান তুলেও হারের পর শ্রেয়সদের উদ্দেশে কড়া বার্তা দিলেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর
রাঁচিতে বিরাট রান তুলেও হারের পর শ্রেয়সদের উদ্দেশে কড়া বার্তা দিলেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর
Ranji Trophy Exclusive: বাংলা কোথায়, এ তো ভারতীয় দলের বোলিংয়ের বিরুদ্ধে পরীক্ষা! তবু হুঁশিয়ারি দিলেন দিল্লির কোচ
বাংলা কোথায়, এ তো ভারতীয় দলের বোলিংয়ের বিরুদ্ধে পরীক্ষা! তবু হুঁশিয়ারি দিলেন দিল্লির কোচ
AB De Villiers: ৩৭ বলে ঝোড়ো শতরান, বিধ্বংসী মেজাজে ব্যাটিং তাণ্ডব এবি ডিভিলিয়ার্সের
৩৭ বলে ঝোড়ো শতরান, বিধ্বংসী মেজাজে ব্যাটিং তাণ্ডব এবি ডিভিলিয়ার্সের

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget