এক্সপ্লোর

MS Dhoni: রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আমন্ত্রণ পেলেন ধোনি

Ram Mandir: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কর্মকর্তা ধনঞ্জয় সিংহ নিজে উপস্থিত হয়ে ধোনি আমন্ত্রণ পত্র দিয়ে আসেন ২২ জানুয়ারির অনুষ্ঠানের জন্য। আগামী ২২ জানুয়ারি অযোধ্যা রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠা।

রাঁচি: আগামী ২২ জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানের জন্য আমন্ত্রিত হলেন মহেন্দ্র সিংহ ধোনি। সোমবারই এই আমন্ত্রণপত্র পেয়েছেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কর্মকর্তা ধনঞ্জয় সিংহ নিজে উপস্থিত হয়ে ধোনি আমন্ত্রণ পত্র দিয়ে আসেন ২২ জানুয়ারির অনুষ্ঠানের জন্য। উল্লেখ্য, কিংবদন্তি সচিন তেন্ডুলকরকেও আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানের জন্য। 

এছাড়া, রামমন্দিরের উদ্বোধনে আমন্ত্রণ পেয়েছেন বহু বলি-তারকা। অমিতাভ বচ্চনও তার থেকে বাদ পড়েননি। এবার আরেক চমকপ্রদ খবর দিলেন অমিতাভ (Amitabh Bachchan)। অযোধ্যায় রামমন্দিরের কাছেই নাকি জমি কিনেছেন তিনি। সেখানেই থাকতে চান বিগ বি ? অধ্যাত্ম সাধনা, ভক্তিমার্গের পথে জীবন কাটাতেই কি এই পরিকল্পনা তাঁর ?

এদিকে, রাম মন্দিরের উদ্বোধন ঘিরে ক্রমেই চড়ছে উন্মাদনা। বঙ্গ বিজেপির উদ্দীপনা চোখে পড়ার মতো। দেশের অন্যান্য রাজ্যের মতোই, বাংলা থেকেও অযোধ্যা যাওয়ার জন্য বিশেষ ট্রেন এবং বিমানের বন্দোবস্ত করছে বিজেপি শিবির। হাওড়া, শিয়ালদা, নিউ জলপাইগুড়ি ও মালদা--এই চার স্টেশন থেকে বিশেষ ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

অযোধ্যা যাওয়ার জন্য বিশেষ ব্যবস্থা: ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি। ২ দশক পার করে, রামমন্দির যখন বাস্তবে রূপ পেয়েছে, তখন তাকে ঘিরে বিজেপি শিবিরের উদ্দীপনা চোখে পড়ার মতো। দেশের অন্যান্য রাজ্যের মতোই,বাংলা থেকেও অযোধ্যা যাওয়ার জন্য বিশেষ ট্রেন এবং বিমানের বন্দোবস্ত করছে বিজেপি শিবির। বিজেপি সূত্রের খবর, দক্ষিণবঙ্গের হাওড়া ও শিয়ালদা এবং উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি এবং মালদা - এই ৪ জায়গা থেকে অযোধ্যাগামী বিশেষ ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

রেলের মতো, আকাশপথেও সরাসরি অযোধ্যা নগরী-তে পৌঁছনোর উদ্যোগ নিয়েছে বঙ্গ বিজেপি। এক্ষেত্রে অযোধ্যাগামী বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে বলে সূত্রের খবর। ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তার আগে বঙ্গ বিজেপির নেতা ও কর্মীরা অযোধ্যায় পৌঁছতে তৎপর। সূত্রের খবর, আগামী বুধবার থেকে প্রথম অযোধ্যাগামী বিশেষ উড়ান পরিষেবা শুরু হবে। বাংলা থেকে অযোধ্যা স্পেশাল ট্রেন পরিষেবা চালু হওয়ার কথা রয়েছে ১৯ জানুয়ারি, শুক্রবার থেকে।বিজেপির নেতা ও কর্মীরাই মূলত অযোধ্যাগামী বিশেষ ট্রেন ও বিমানের পরিষেবা নেবেন। তবে রামমন্দির সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার পরে, সাধারণ মানুষকেও জড়ো করে, অযোধ্যায় রামমন্দির দর্শনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বঙ্গ বিজেপির।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget