এক্সপ্লোর

ভারতীয় দল অনেকটা এগিয়ে গিয়েছে, ধোনি নীরবেই ক্রিকেটকে বিদায় জানাবেন, মনে করছেন গাওস্কর

গত বছর ইংল্যান্ডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে ভারতের বিদায়ের পর স্বেচ্ছা বিরতি নিয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। তারপর থেকে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ককে আর বাইশ গজে দেখা যায়নি।

নয়াদিল্লি: গত বছর ইংল্যান্ডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে ভারতের বিদায়ের পর স্বেচ্ছা বিরতি নিয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। তারপর থেকে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ককে আর বাইশ গজে দেখা যায়নি। ধোনিকে নীল জার্সিতে আর দেখা যাবে কিনা, সেই প্রশ্নের উত্তর জানতে মুখিয়ে রয়েছেন ভারতীয় দলের সমর্থকরা। ভারতীয় দলে ধোনি ফিরবেন কিনা, তা জানার একটা মাধ্যম হয়ে উঠতে পারত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল। কিন্তু করোনাভাইরাস আতঙ্কের জেরে আইপিএলের আয়োজন ঘিরেই অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরফলে এই অভিজ্ঞ খেলোয়াড় ভারতীয় দলে কামব্যাকের ক্ষেত্রে কীভাবে নিজের দাবি জোরাল করতে পারেন, তা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। ভারতের প্রাক্তন ব্যাটিং তারকা সুনীল গাওস্কর মনে করছেন যে, আগামী টি ২০ বিশ্বকাপে ভারতীয় দলে ফেরার রাস্তা আর নাও পেতে পারেন ধোনি। সেক্ষেত্রে নীরবেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারেন তিনি। গাওস্কর বলেছেন, আমি অবশ্যই ধোনিকে বিশ্বকাপ স্কোয়াডে দেখতে চাই। কিন্তু এমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম। দল অনেকটাই এগিয়ে গিয়েছে। ধোনিকে যতদূর চিনি, তাতে তিনি শোরগোল ফেলে দেওয়ার মতো ঘোষণা করবেন না। আমার মনে হয়, নীরবেই এই খেলা থেকে অবসর নেবেন। এর আগে ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী বলেছিলেন, ধোনি ৫০ ওভারের ফরম্যাট থেকে অবসর নিতে পারেন। উল্লেখ্য, ২০১৪-১৫ তে অস্ট্রেলিয়া সিরিজের মাঝপথেই ধোনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। কোভিড ১৯ নিয়ে শঙ্কার জেরে চেন্নাই সুপার কিংস ও আইপিএলের অন্যান্য দলগুলি প্রস্ততি শিবির বাতিল করেছে। এরফলে দীর্ঘদিন পর ধোনিকে বাইশ গজে দেখার সম্ভাবনা এখন বিশবাঁও জলে। উল্লেখ্য, কেএল রাহুল সীমিত ওভারের দলে গ্লাভস ও ব্যাট হাতে নজরকাড়ার মতো পারফর্ম করেছেন। ঋষভ পন্থকেও দলে ভবিষ্যতের উইকেটরক্ষক হিসেবে মনে করা হচ্ছে। সেজন্য আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির প্রত্যাবর্তনের সম্ভাবনা এই মূহুর্তে খুবই ক্ষীণ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026 Final : ফাইনালে হারের পর একাধিক স্প্যানিশ খেলোয়াড়কে ধাক্কা, মুখে ঘুষি আর্জেন্তিনার মিডফিল্ডারের
ফাইনালে হারের পর একাধিক স্প্যানিশ খেলোয়াড়কে ধাক্কা, মুখে ঘুষি আর্জেন্তিনার মিডফিল্ডারের
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
FIFA World Cup: বিশ্বচ্যাম্পিয়ন হয়ে জোড়া বিশ্বরেকর্ড স্পেনের, ইতিহাস গড়লেন মেসি, ফাইনাল না খেলেও নজির এমবাপের
বিশ্বচ্যাম্পিয়ন হয়েই জোড়া বিশ্বরেকর্ড গড়ল স্পেন, ইতিহাস গড়লেন মেসি, ফাইনাল না খেলেও নজির এমবাপের

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget