এক্সপ্লোর

আই-লিগ: দুরন্ত ডিকার জোড়া গোলে ইস্টবেঙ্গলকে ২-০ তে হারিয়ে ডার্বিজয় মোহনবাগানের

কলকাতা: ডার্বির রং সবুজ-মেরুন। রবিবার ফিরতি ডার্বিতে ২-০ গোলে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান। এদিন ম্যাচের ২টি গোলই করেন বাগানের ক্যামেরনের ফুটবলার দিপান্দা ডিকা। বিদায়বেলায় সনি নর্দেকে একটা দুর্দান্ত জয় উপহার দিতে চেয়েছিল মোহনবাগান। সেটাই করে দেখালেন ডিকা। হিসেব-নিকেষ, পরিসংখ্যান উড়িয়ে যুবভারতীতে সবুজ মেরুন ঝড়। ইস্টবেঙ্গলকে ২-০ গোলে দুরমুশ করে পাল তুলল সবুজ মেরুন নৌকো। চমকপ্রদ জোড়া গোল দিপান্দা ডিকার। বিদায়বেলায় সনিকে বাস্তবিকই একটা দুর্দান্ত জয় উপহার দিল বাগান ব্রিগেড। ম্যাচের প্রথম মিনিটেই ডিকা-বিস্ফোরণ। নিখিল কদমের ক্রস থেকে অনবদ্য হেডারে ডিকার দিকে বল বাড়ান দলের নয়া বিদেশি আক্রম। গোলার শটে লক্ষ্যভেদ ক্যামেরুনের স্ট্রাইকারের। ৩৫ মিনিটে ফের ডিকার ভেল্কি। কর্নার থেকে বাঁ পায়ের ভলিতে দৃষ্টিনন্দন গোল। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যাওয়ায় আরও বাড়ে বাগানের দাপট। ডিকা এদিন দু’টি গোলই উৎসর্গ করলেন সনি নর্দেকে। প্রথম ম্যাচেই পায়ের জাদুতে নজর কাড়লেন আক্রম মোঘ্রাবি। দল জেতায় খুশি বাগানের এই নয়া বিদেশিও। বললেন, আমার ভাল খেলার থেকে দল জিতেছে এটাই দরকার। ওয়াটসন, ফৈয়াজ, কদমদের মাঝমাঠ আক্রমণ শানিয়েছে বারবার। অন্যদিকে, বাগান ডিফেন্ডারদের কড়া মার্কিংয়ে আটকে যান কাটসুমি, ডুডু, প্লাজারাও। অসুস্থতা সত্ত্বেও গোলপোস্টের সামনে দুরন্ত শিল্টন। অন্যদিকে ম্যাচের প্রথমেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে আল আমনা মাঠ ছাড়ায় বেশ বেকায়দায় পড়ে ইস্টবেঙ্গল। চোটের কারণে বেশ কিছুদিন মাঠে নামতে পারবেন না তিনি। তার উপর বাতিল হয় প্লাজার একটি গোলও। কাটসুমির কর্নার থেকে হেডারে গোল করেছিলেন। কিন্তু, সেই কর্নারটি গোললাইনের বাইরে বেরিয়ে যাওয়ায় গোল বাতিল হয়। শেষ পর্যন্ত ২-০ তে জয়। ডিকার প্রথম গোলই টার্নিং পয়েন্ট। গোটা দলটা জিততে চেয়েছিল, দাবি বাগান কোচ শঙ্করলাল চক্রবর্তীর। বললেন, সনির চলে যাওয়ার পরও একটা টিম তৈরি হচ্ছিল। জিততে চেয়েছিল। তারা কাজে দিয়েছে। ডিকার প্রথম গোলই টার্নিং পয়েন্ট। হারের দায় নিলেন ইস্টবেঙ্গল কোচ খালিদ জামিল। বললেন, সব দায় আমার, দল রাখলে থাকব, না রাখলে চলে যাব। যদিও এরসঙ্গেই ইঙ্গিত দেন, দল নির্বাচনে চাপ ছিল বাইরে থেকে। ডিসেম্বরে আইলিগের মরসুমের প্রথম ডার্বি জয়ের পর অনেক ঝড়-ঝাপটা গিয়েছে দলটার উপর দিয়ে। তবু, হারায়নি মনোবল। ফিরতি ডার্বি জিতে ফের তা জানান দিল বাগান ব্রিগেড।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget