এক্সপ্লোর

জিতু রাইয়ের নাম প্রস্তাব, খেলরত্ন পুরস্কারের জন্য সুপারিশ করা হতে পারে দীপার নামও?

নয়াদিল্লি: রিও অলিম্পিক্সের জিমন্যাস্টিকে অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছে ভারতের দীপা কর্মকারের। কিন্তু তাঁর পারফরম্যান্স সারা দেশকে মুগ্ধ করেছে। ক্রীড়াক্ষেত্রে সাফল্যের স্বীকৃতি হিসেবে এ বছরের রাজীব খেলরত্ন পুরস্কারের জন্য দীপার নাম সুপারিশ করা হতে পারে। ইতিমধ্যেই  শ্যুটার জিতু রাইয়ের নামও এই পুরস্কারের জন্য সুপারিশ করা হয়েছে। ন্যাশনাল রাইফেলস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (এনআরএআই)-র সভাপতি রাজীব ভাটিয়া এ কথা জানিয়েছেন। এবার দীপার নামও এই পুুরস্কারের জন্য সুপারিশ করা হতে পারে বলে জানা গেছে। এবারই প্রথম অলিম্পিক্সে খেলেছিলেন দীপা। ভারতের প্রথম মহিলা হিসেবে অলিম্পিকে  জিমন্যাস্টিকের ফাইনালে খেললেন ত্রিপুরার এই তরুণী। ১৫.০০৬ স্কোর করে নিজের আগের সেরা পারফরম্যান্সকে ছাপিয়ে গেলেও মাত্র ০.১৫০ পয়েন্টের জন্য ব্রোঞ্জ পদক হাতছাড়া হয় তাঁর। ফাইনালে শেষ প্রতিযোগী আমেরিকার সাইমন বাইলসের খেলার আগে পর্যন্ত তৃতীয় স্থানে ছিলেন তিনি। শেষপর্যন্ত চতুর্থ হিসেবে শেষ করতে হয় তাঁকে।  ১৫.৯৬৬ স্কোর করে সোনা জেতেন বাইলস। দীপা এর আগে ২০১৪-তে গ্লাসগো কমনওয়েল্থ গেমসে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়েছিলেন দীপা। প্রথম মহিলা জিমন্যাস্ট হিসেবে তিনি পদক জয়ের কৃতিত্ব অর্জন করেন। ওই বছরই হিরোশিমায় এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতেন তিনি। ২০১৫-তে ভারোত্তোলকের প্রশিক্ষকের মেয়ে কেরালায় জাতীয় গেমসে পাঁচটি ব্যক্তিগত বিভাগেই সোনার পদক পান। পরে জাপানে এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পান দীপা। অন্যদিকে, জিতু রাইও এবারের অলিম্পিকে প্রত্যাশা পূরণ করতে না পারলেও বিশ্বে পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে তাঁর র‌্যাঙ্কিং তিন। রিওতে অভিনব বিন্দ্রার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে নিজেদের বিভাগে ফাইনালে খেলেন জিতু রাই। ১০ মিটার এয়ার পিস্তল প্রতিযোগিতায় অষ্টম স্থানে শেষ করেন তিনি। এশিয়ান গেমস ও কমনওয়েল্থ গেমসে সোনা জয়ী জিতু আইএসএসএফ বিশ্বকাপেরও পদকজয়ী। নেপাল-জাত জিতু রাই এবার অলিম্পিক্সে পদক জয়ের অন্যতম দাবিদার ছিলেন। কিন্তু শেষপর্যন্ত ওই প্রত্যাশা পূরণ হয়নি।

সেরা শিরোনাম

India vs New Zealand Live: সারাদিনে ৮৫ ওভারে মাত্র ৫ উইকেট ফেলতে সক্ষম ভারত, ব্লান্ডেল-ফিলিপ্স জুটিতে পাল্টা লড়াই
সারাদিনে ৮৫ ওভারে মাত্র ৫ উইকেট ফেলতে সক্ষম ভারত, ব্লান্ডেল-ফিলিপ্স জুটিতে পাল্টা লড়াই
Mohammed Siraj: মাঠেই কেঁদে ফেললেন সিরাজ়? দিনের পর দিন উপেক্ষা, ক্ষোভে ফুঁসছেন প্রাক্তন ক্রিকেটারেরাও
মাঠেই কেঁদে ফেললেন সিরাজ়? দিনের পর দিন উপেক্ষা, ক্ষোভে ফুঁসছেন প্রাক্তন ক্রিকেটারেরাও
India vs New Zealand Day 1 Highlights: ল্যাথাম-ব্লান্ডেলের হাফসেঞ্চুরিতে লড়াই নিউজ়িল্যান্ডের, ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন
ল্যাথাম-ব্লান্ডেলের হাফসেঞ্চুরিতে লড়াই নিউজ়িল্যান্ডের, ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন
Mohammed Siraj: ধর্মের জন্যই বাদ সিরাজ়? দ্বিতীয় টেস্টের ভারতীয় দল দেখে কংগ্রেস সাংসদের প্রশ্ন ঘিরে জল্পনা
ধর্মের জন্যই বাদ সিরাজ়? দ্বিতীয় টেস্টের ভারতীয় দল দেখে কংগ্রেস সাংসদের প্রশ্ন ঘিরে জল্পনা

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget