এক্সপ্লোর

ব্যক্তিগত পুরস্কারের প্রয়োজন নেই, আমার কোচকে দ্রোণাচার্য দিলে কৃতজ্ঞ থাকব, আবেদন পঙ্গহলের

জাতীয় বক্সিং সংস্থা জানিয়েছে, অর্জুন পুরস্কার না পাওয়া পর্যন্ত তারা প্রত্যেক বছর অমিতের নামই পাঠাতে চায়

নয়াদিল্লি: অনিচ্ছাকৃতভাবে ডোপিংবিরোধী নিয়ম ভঙ্গ করার দায়ে ২০১২ সালে তাঁকে অর্জুন পুরস্কারের মনোনয়নে উপেক্ষা করা হয়েছিল। তবু আক্ষেপ নেই ভারতীয় বক্সার অমিত পঙ্গহলের। বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ৫২ কেজি বিভাগে যিনি রুপো জিতেছেন। অমিত বরং তাঁর কোচের স্বীকৃতি চান। তাঁর আবেদন, তাঁর কোচ অনিল ধনকড়কে দ্রোণাচার্য দেওয়া হোক। প্রথম ভারতীয় বক্সার হিসাবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে রুপো জিতে ফিরেছেন অমিত। এশিয়ান গেমস ও এশীয় চ্যাম্পিয়নশিপে সোনাও জিতেছেন। তবে সাত বছর আগে ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ায় তাঁকে অর্জুন পুরস্কারের জন্য মনোনীত করা হয়নি। চিকেন পক্সের চিকিৎসার জন্য ব্যবহৃত ওষুধের দিকেই আঙুল উঠেছিল। পঙ্গহল বলেছেন, ‘আমি নিজের পুরস্কার নিয়ে ভাবি না। তবে আমার শৈশবের কোচ অনিল ধনকড়কে দ্রোণাচার্য দেওয়া হলে কৃতজ্ঞ থাকব। আমাকে ছোট থেকে তৈরি করেছেন আর উনি না থাকলে আমি আজ এই জায়গায় পৌঁছতাম না।’ অমিত আরও বলেছেন, ‘২০০৮ সালে বক্সিং শুরু করেছিলাম। সেই থেকে অনিল স্যার আমার মেরুদণ্ড। এখনও আমার কোনও পরামর্শ দরকার হলে স্যারের দ্বারস্থ হই। উনি পুরস্কার পেলে সেটা আমারও স্বীকৃতি হবে। নিজে পুরস্কৃত হওয়ার চেয়েও বেশি খুশি হব।’ ছাত্রের কথা শুনে ধনকড় আপ্লুত। অমিতের শৈশবের গুরু বলেছেন, ‘২০০৫ সাল থেকে ওকে চিনি। ও আমার সন্তানের মতো। আমি ওকে নিয়ে গর্বিত।’ জাতীয় বক্সিং সংস্থা জানিয়েছে, অর্জুন পুরস্কার না পাওয়া পর্যন্ত তারা প্রত্যেক বছর অমিতের নামই পাঠাতে চায়। যদিও অমিত বলেছেন, ‘দেশের হয়ে পদক জেতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত স্বীকৃতি আমার কাছে কিছুই নয়।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

France Football Team: জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
Indian Cricket Team: এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
WI vs PAK: ৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস

ভিডিও

Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget