এক্সপ্লোর

Durand Cup: জামশেদপুরকে হাফ ডজন গোল দিয়েও ছিটকে গেল মহামেডান, হেরেও শেষ আটে মোহনবাগান

Durand Cup 2023: জামশেদপুরের বিরুদ্ধে দুরন্ত জয় পেল মহামেডান, তবে সাদার্ন সমিতির কাছে পরাজিত হতে হয় মোহনবাগান সুপার জায়ান্টকে।

কলকাতা: ডুরান্ড কাপের (Durand Cup 2023) কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা পাকা করার লক্ষ্যে একই দিনে কলকাতার দুই বড় ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) ও মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting) মাঠে নেমেছিল। একদিকে যেখানে অনবদ্য জয় পেল মহামেডান, সেখানে হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হল সবুজ মেরুনকে। তবে হেরেও ডুরান্ডের শেষ আটে পৌঁছে গেল মোহনবাগান, আর জিতেও মহামেডানের হৃদয়ভঙ্গ হল।

ডুরান্ডের শেষ আটে পৌঁছতে হলে মহামেডানকে সাত গোল করতে হত। জামশেদপুরের বিরুদ্ধে ৬-০ বিরাট স্কোরলাইনে জয়ও পায় ব্ল্যাক প্যান্থার্সরা। শুরু থেকেই এদিন আক্রমণের পন্থা বেছে নিয়েছিল মহামেডান। মেহরাজউদ্দিন ওয়াডুর কোচিংয়ে খেলা মহামেডানের হয়ে ১০ মিনিটে রেমসাঙ্গা প্রথম গোলটি করেন। ১৬ মিনিটে তিনিই দ্বিতীয় গোল করে মহামেডানকে ২-০ এগিয়ে দেন। ২৮ মিনিটে ডেভিডের গোলে সাদা কালো ব্রিগেডের পক্ষে স্কোর ৩-০ হয়। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। তবে দ্বিতীয়ার্ধে জ্বলে উঠেন ডেভিড। নিজের প্রথমার্ধের এক গোলের পর দ্বিতীয়ার্ধের ৬৯, ৮১ ও ৮৯ মিনিটে তিন তিনটি গোল করেন ডেভিডই।

তবে প্রয়োজনের থেকে এক গোল কম করায় মহামেডানকে আশাহত হতে হল।  অপরদিকে, সাদার্ন সমিতির বিরুদ্ধে ০-২ স্কোরলাইনে পরাজিত হয়েও ভাগ্যের জোরে পরের রাউন্ডে পৌঁছে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। এদিন মহামেডান যদি জামশেদপুরের বিরুদ্ধে আরেকটি গোল করতে পারত, তাহলে কিন্তু সবুজ মেরুন নয়, বরং সাদা কালো বিগ্রেডই ডুরান্ড কাপের পরের পর্বে পৌঁছত। পরের পর গোল করে বাগান সমর্থকদের রক্তচপ অনেকটাই বাড়িয়ে দিয়েছিল মহামেডান। তবে শেষরক্ষা আর হল না। গোলপার্থক্যের জেরেই ছিটকে যেতে হল সাদা কালো ব্রিগেডকে।

এই বছর ডুরান্ড কাপের নিয়ম অনুযায়ী ছয়টি গ্রুপের শীর্ষে থাকা দলগুলি কোয়ার্টার ফাইনালে পৌঁছাবে। তার পাশাপাশি দ্বিতীয় স্থানে শেষ করা সেরা দুই দল পৌঁছবে কোয়ার্টার ফাইনালে। সেই সুবাদেই গ্রুপে দ্বিতীয় হয়েও ডুরান্ড কাপ জয়ের আশা জিইয়ে রাখল মোহনবাগান। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: অধিনায়ক ওলগার গোলে ইংল্য়ান্ডকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Inter Miami: বিশ্বকাপ শেষ হতে না হতেই বিতর্কে মেসির ক্লাব, ক্যাসেমিরোকে সই করানোয় শুরু তদন্ত
বিশ্বকাপ শেষ হতে না হতেই বিতর্কে মেসির ক্লাব, ক্যাসেমিরোকে সই করানোয় শুরু তদন্ত
IND Vs ZIM: আজ থেকে শুরু ভারত-জিম্বাবোয়ে টি-টোয়েন্টি সিরিজ, কখন, কোথায় দেখবেন প্রথম ম্য়াচ?
আজ থেকে শুরু ভারত-জিম্বাবোয়ে টি-টোয়েন্টি সিরিজ, কখন, কোথায় দেখবেন প্রথম ম্য়াচ?
IND Vs ZIM: হুঁশিয়ারি ভারতকে, মাঠের লড়াইয়ে নামার আগে কী বললেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজা?
হুঁশিয়ারি ভারতকে, মাঠের লড়াইয়ে নামার আগে কী বললেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজা?
Virat Kohli-KL Rahul: 'বিরাটের থেকে রাহুল কোনও অংশে কম নন', বার্তা প্রাক্তন ভারতীয় ওপেনারের
'বিরাটের থেকে রাহুল কোনও অংশে কম নন', বার্তা প্রাক্তন ভারতীয় ওপেনারের

ভিডিও

Sikkim Namchi:সিকিমের নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয়! ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা
TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া
Dengue Vaccine:ডেঙ্গি মোকাবিলায় এবার ভারতে এল ভ্যাকসিন,'কিউ ডেঙ্গা'-কে বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন
Suvendu Adhikari:
Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Updates: দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Embed widget