এক্সপ্লোর

Dutee Chand National Record: জাতীয় রেকর্ড গড়েও অল্পের জন্য অলিম্পিক্সের যোগ্যতা পেলেন না দ্যুতি

পাতিয়ালায় নিজেদের পুরনো জাতীয় রেকর্ড ভেঙে দিয়েছে ভারতীয় মহিলাদের ৪X১০০ রিলে দল। যে দলে দ্যুতির পাশাপাশি ছিলেন হিমা দাস, এস ধনলক্ষ্মী ও অর্চনা সুসেন্দ্রন।

নয়াদিল্লি: রেকর্ডবুকে নাম তুললেন ভারতীয় স্প্রিন্টার দ্যুতি চন্দ (Dutee Chand)। পাতিয়ালায় আয়োজিত ভারতীয় গ্রঁ প্রি (আইজিপি) ফোরে একশো মিটার দৌড়তে নিলেন মাত্র ১১.১৭ সেকেন্ড। যেটা জাতীয় রেকর্ড। তবে অল্পের জন্য অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করতে পারলেন না দ্য়ুতি। ০.০২ সেকেন্ডের জন্য।

জাতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন (AFI) ট্যুইট করে সোমবার জানাল, নতুন জাতীয় রেকর্ড গড়েছেন দ্যুতি। মহিলাদের একশো মিটার দৌড়েছেন ১১.১৭ সেকেন্ডে। অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করার জন্য প্রয়োজন ছিল ১১.১৫ সেকেন্ড। যা থেকে স্পষ্ট যে, আর মাত্র ০.০২ সেকেন্ড আগে দৌড় শেষ করলে টোকিওর টিকিট পেয়ে যেতেন দ্যুতি।

তবে নতুন রেকর্ডের জন্য স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই) থেকে ট্যুইট করে অভিনন্দন জানানো হয়েছে দ্যুতিকে। ট্যুইটে লেখা হয়েছে, 'পাতিয়ালায় ইন্ডিয়ান গ্রঁ প্রি ফোরে মহিলাদের একশো মিটার দৌড় ১১.১৭ সেকেন্ডে দৌড়ে নতুন জাতীয় রেকর্ড গড়ায় দ্যুতি চন্দকে অভিনন্দন।'

সোমবার নিজেরই জাতীয় রেকর্ড ভাঙলেন দ্যুতি। তবু টোকিও অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করতে পারলেন না ভারতীয় অ্যাথলিট। যদিও শট পাট ইভেন্টে ভারতের প্রতিনিধি হিসেবে অলিম্পিক গেমসে অংশ নেবেন তাজিন্দর পাল সিংহ। নিজের পূর্ববর্তী জাতীয় রেকর্ড টপকে গিয়েছেন ভারতের মহিলা ডিসকাস থ্রোয়ার কমলপ্রীত কৌরও।

ভারতের তারকা স্প্রিন্টার দ্যুতি ২০১৮ সালের জাকার্তা এশিয়ান গেমসের ১০০ ও ২০০ মিটার ইভেন্টে রূপো জিতেছিলেন। ২০১৩, ১০১৭ এবং ২০১৯ সালের এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ থেকে মোট চারটি ব্রোঞ্জ পদক জেতেন ওড়িশার অ্যাথলিট। এশিয়ান জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ থেকে জোড়া সোনা জেতা দ্যুতি টোকিও অলিম্পিক্সে ভারতের হয়ে ভাল পারফরম্যান্স করবেন বলেই অনেকে আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু অল্পের জন্য সে আশা শেষ হয়ে গিয়েছে।

পাতিয়ালায় নিজেদের পুরনো জাতীয় রেকর্ড ভেঙে দিয়েছে ভারতীয় মহিলাদের ৪X১০০ রিলে দল। যে দলে দ্যুতির পাশাপাশি ছিলেন হিমা দাস, এস ধনলক্ষ্মী ও অর্চনা সুসেন্দ্রন।

সেরা শিরোনাম

IND vs WI 2nd T20I Live: হোপ-রাদারফোর্ড শোয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের দুরন্ত জয়, সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
হোপ-রাদারফোর্ড শোয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের দুরন্ত জয়, সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
ABD On Virat: 'দশ বছর আগের থেকেও ভয়ঙ্কর এখনের বিরাট', সতীর্থকে দরাজ সার্টিফিকেট এবিডির
'দশ বছর আগের থেকেও ভয়ঙ্কর এখনের বিরাট', সতীর্থকে দরাজ সার্টিফিকেট এবিডির

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget