এক্সপ্লোর

Dutee Chand Suspended: মূত্রের নমুনায় নিষিদ্ধ উপকরণ, নির্বাসিত হলেন এশিয়ান গেমস পদকজয়ী দ্যুতি চন্দ

Dutee Chand: দ্যুতি চার বছর আগে এশিয়ান গেমসে ১০০ ও ২০০ মিটারে রুপো জেতেন। এছাড়াও ২০১৩, ২০১৭ ও ২০১৯ সালের এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন ভারতের তারকা স্প্রিন্টার।

নয়াদিল্লি: ভারতের তারকা স্প্রিন্টার দ্যুতি চন্দকে (Dutee Chand) নির্বাসিত করল বিশ্ব অ্যান্টি-ডোপিং সংস্থা ওয়াডা (WADA)। দ্যুতির মূত্রের নমুনায় নিষিদ্ধ উপকরণ থাকায় এশিয়ান গেমসে পদকজয়ী তারকাকে প্রাথমিকভাবে নিষিদ্ধ করা হল।

নির্বাসিত দ্য়ুতি

দ্যুতির দেওয়া 'এ'- নমুনায় নিষিদ্ধ উপকরণ পাওয়া গিয়েছে। তারকা স্প্রিন্টারের নমুনায় সার্স ৩৪ অ্যান্ডারিন, ও ডেফিনাইলেডারিন, সার্ম্স এবং লিগানড্রল মেটাবোলাইট পাওয়া গিয়েছে। ওয়াডার ওয়েবসাইট অনুযায়ী এই উপকরণগুলি কোনও অ্যাথলিটের পারফরম্যান্স ভাল করার জন্য ব্যবহার করা হতে পারে। এই উপকরণের মাধ্যমে পেশি ও হাড়ের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে। সেই কারণেই এই উপকরণগুলির ব্যবহার নিষিদ্ধ। এর জেরেই নির্বাসিত হলেন দ্যুতি। অবশ্য দ্যুতি এই নির্বাসনের বিরুদ্ধে আপিল করতে পারেন। এছাড়া এরপর তাঁর দেওয়া 'বি' নমুনাটিও পরীক্ষা করা হবে।

দ্যুতি চার বছর আগে এশিয়ান গেমসে ১০০ ও ২০০ মিটারে রুপো জেতেন। এছাড়াও ২০১৩, ২০১৭ ও ২০১৯ সালের এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন ভারতের তারকা স্প্রিন্টার। ২০১৯ সালেই প্রথম ভারতীয় মহিলা হিসাবে ইউনিভার্সিয়েডে ১০০ মিটারে সোনা জেতেন। তবে এই নির্বাসনের পর তাঁর ভবিষ্য়ত ঘিরে তৈরি হয়েছে অনিশ্চিয়তা। 

নাদালের হার

অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open 2023) দ্বিতীয় রাউন্ডেই বড় অঘটন। টুর্নামেন্ট থেকে ছিটকেই গেলেন গত বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল (Rafael Nadal)। বাঁ উরুর চোট নিয়েও ম্যাচে কিছুটা লড়াই চালিয়েছেন নাদাল। তবে লাভের লাভ কিছুই হল না। ৬-৪, ৬-৪, ৭-৫ টুর্নামেন্টের শীর্ষ বাছাই নাদালকে স্ট্রেট সেটে হারালেন ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ড (Mackenzie McDonald)।

বুধবার রড লেভার এরিনায় চোট নিয়েও কিন্তু নাদাল লড়াই চালিয়ে যান। কিন্তু ম্যাচ যতই গড়ায় নাদালের খেলায় ততই চোটের প্রভাব পড়ে। শেষমেশ নতুন বছরের এখনএ অবধি সবথেকে বড় অঘটন ঘটিয়ে ফেলেন আমেরিকান ম্যাকডোনাল্ড। তবে নাদাল পরাজিত হলেও সর্বাধিক ২২ গ্র্যান্ড স্ল্যামজয়ী কিংবদন্তিকে রড লেভার এরিনায় উপস্থিত সমস্ত সমর্থকরা উঠে দাঁড়িয়ে অভিবাদন জানান। 

দুই বারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়নকে হারিয়ে বিশ্বের ৬৫ নম্বর তারকা ম্যাকডোনাল্ড বলেন, 'আমি ম্যাচটা দারুণভাবে শুরু করেছিলাম। প্রথম থেকে সার্ভিসটা ভালভাবে করছিলাম। রিটার্নগুলিও ভাল দিচ্ছিলাম। গোটা ম্যাচজুড়ে নিজের একাগ্রতা বজায় রাখাটা অনেকসময়ই খানিকটা কষ্টকর হয়ে দাঁড়ায়, তবে আমি ভাগ্যক্রমে সেটা পেরেছি। ওঁ একজন চ্যাম্পিয়ন। যাই হয়ে যাক, ওঁ যে কোনও পরিস্থিতিতেই থেকে পিছু হটে না। এমন একজন চ্যাম্পিয়নের বিরুদ্ধে ম্যাচ জেতাটা সবসময়ই কঠিন।' 

আরও পড়ুন: স্যান্টনারের স্বপ্নের বলে বোল্ড হয়ে কিউয়ি তারকা বাহবা জানালেন কোহলিও

সেরা শিরোনাম

IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
India Vs New Zealand: প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
India Vs New Zealand Live: প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget