এক্সপ্লোর

প্রথম ভারতীয় মহিলা হিসেবে ওয়ার্ল্ড ইউনিভারসিয়াদে ১০০ মিটারে সোনা জিতে ইতিহাস দ্যূতি চাঁদের

এদিন চতুর্থ লেনে দৌড় শুরু করেন দ্যূতি। প্রথম থেকেই অন্য প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে দেন। ১১.৩৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থানে দৌড় শেষ করেন সুইৎজারল্যান্ডের দেল পোন্ত। এদিন সোনা জিতলেও, নিজের সেরা সময়ের থেকে বেশি সময় নেন দ্যূতি।

নাপোলি(ইতালি): ইতিহাস গড়লেন জাতীয় রেকর্ডের অধিকারী দ্যূতি চাঁদ। প্রথম ভারতীয় মহিলা ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট হিসেবে ইতালির নাপোলিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইউনিভারসিয়াদ প্রতিযোগিতার ১০০ মিটার দৌড়ে সোনা জিতলেন তিনি। এদিন ১১.৩২ সেকেন্ডে ১০০ মিটার দৌড় সম্পন্ন করেন ২৩ বছরের দ্যূতি।

এদিন চতুর্থ লেনে দৌড় শুরু করেন দ্যূতি। প্রথম থেকেই অন্য প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে দেন।  ১১.৩৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থানে দৌড় শেষ করেন সুইৎজারল্যান্ডের দেল পোন্ত। এদিন সোনা জিতলেও, নিজের সেরা সময়ের থেকে বেশি সময় নেন দ্যূতি। প্রসঙ্গত, ১১.২৪ সেকেন্ড সময় নিয়ে জাতীয় রেকর্ড গড়েছিলেন ওড়িশার এই প্রতিভাবান অ্যাথলিট। ফলত, হিমা দাসের পর দ্যূতিই হলেন দ্বিতীয় ভারতীয় স্প্রিন্টার যিনি ট্র্যাক অ্যান্ড ফিল্ডের কোনও বিশ্ব-পর্যায়ের প্রতিযোগিতা থেকে সোনা জিতলেন। এর আগে, গত বছর, বিশ্ব জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটারে সোনা জিতেছিলেন হিমা।

২০১৮ এশিয়ান গেমসে ১০০ ও ২০০ মিটারে রুপো জিতেছিলেন দ্যূতি। পাশাপাশি, দ্বিতীয় ভারতীয় অ্যাথলিট হিসেবে ওয়ার্ল্ড ইউনিভারসিয়াদে সোনা জিতলেন তিনি। এর আগে, ২০১৫ সালে এই প্রতিযোগিতায় শটপাটে সোনা জিতেছিলেন ইন্দরজিৎ সিংহ। সম্প্রতি, এক মহিলার সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্কের কেন্দ্রে চলে এসেছিলেন দ্যূতি। এদিন সোনা জেতার পর টুইটে তিনি লেখেন, আমাকে যত টেনে নামাবে, আমি তত দৃঢ় হব। তিনি যোগ করেন, কঠোর পরিশ্রম ও আপনাদের আশীর্বাদে আমি এখানে রেকর্ড গড়লাম।

দ্যূতিকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি ভবন থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, দ্যূতি আপনার সোনা জয়ের মুহূর্ত দেশকে গর্বিত করেছে। এধরনের পারফরম্যান্স মাধ্যমে অলিম্পিক্সে দেশকে গর্বিত করুন। উত্তরে দ্যূতি ধন্যবাদ জানিয়ে লিখেছেন, তিনি আপ্রাণ চেষ্টা চালাবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: বিশ্বকাপপূর্বে ফিটনেস সমস্যায় ভুগছেন এমবাপে? সালিবাকে নিয়ে উদ্বেগ? মুখ খুললেন ফ্রান্স কোচ দেশঁ
বিশ্বকাপপূর্বে ফিটনেস সমস্যায় ভুগছেন এমবাপে? সালিবাকে নিয়ে উদ্বেগ? মুখ খুললেন ফ্রান্স কোচ দেশঁ
IND vs AFG Test: অভিষেক ঘটাতে টলেছেন তরুণ তুর্কি! আফগানদের বিরুদ্ধে ভাকতেরর হয়ে তিনে ব্যাটিংয়ে নামবেন কে?
অভিষেক ঘটাতে টলেছেন তরুণ তুর্কি! আফগানদের বিরুদ্ধে ভাকতেরর হয়ে তিনে ব্যাটিংয়ে নামবেন কে?
Argentina Football Team: ৬৪ বছরের পুরনো রেকর্ড ছোঁয়ার হাতছানি, বিশ্বকাপে মেসির আর্জেন্তিনার শক্তি কী, দুর্বলতা কোথায়?
৬৪ বছরের পুরনো রেকর্ড ছোঁয়ার হাতছানি, বিশ্বকাপে মেসির আর্জেন্তিনার শক্তি কী, দুর্বলতা কোথায়?
Virat Kohli: আফগানিস্তান সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন কোহলি? বিরাটের ফিটনেস নিয়ে মুখ খুললেন সহকারী ভারতীয় কোচ
আফগানিস্তান সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন কোহলি? বিরাটের ফিটনেস নিয়ে মুখ খুললেন সহকারী ভারতীয় কোচ

ভিডিও

Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০৩.০৬.২৬): তৃণমূলের নিয়ন্ত্রণ পুরোপুরি হারালেন মমতা, এবার হাতছাড়া হতে চলেছে প্রতীকও?
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০১.০৬.২৬): অসুস্থতার কারণ দেখিয়ে জাল সইকাণ্ডে CID হাজিরা এড়ালেন অভিষেক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Today Live Updates: সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Embed widget