এক্সপ্লোর

East Bengal: দল হারলেও দ্বিতীয়ার্ধের পারফরম্যান্সে আশার আলো দেখছেন ইস্টবেঙ্গল কোচ কনস্ট্যান্টাইন

East Bengal vs FC Goa: এডু বেদিয়ার ৯৪ মিনিটের ফ্রি-কিক থেকে গোল হজম করে ১-২ স্কোরলাইনে এফসি গোয়ার বিরুদ্ধে বুধবারের ম্যাচে পরাজিত হয় ইস্টবেঙ্গল।

কলকাতা: আইএসএলে প্রথমবার নিজেদের ঘরের মাঠ এফসি গোয়ার বিরুদ্ধে (East Bengal vs FC Goa) খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। তবে শেষ মুহূর্তে এডু বেদিয়ার গোলে খালি হাতেই যুবভারতী ছাড়তে হল লাল হলুদকে। দলের পরাজয় সত্ত্বেও দ্বিতীয়ার্ধে লাল হলুদের দুরন্ত লড়াইয়ে আশার আলো দেখছেন কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন (Stephen Constantine)।

আশার আলো

প্রথমার্ধে যে তাঁর দল ভাল খেলতে পারেনি, সেকথা অকপটে স্বীকার করে নিচ্ছেন লাল হলুদ কোচ। তবে দ্বিতীয়ার্ধে দলের পারফরম্যান্স মন জিতেছে কনস্ট্যান্টাইনের। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 'আমার মতে প্রথমার্ধে এফসি গোয়া বেশি ভাল খেলেছে। আমরা প্রথমার্ধে একেবারেই আত্মবিশ্বাসী ছিলাম না। তবে দ্বিতীয়ার্ধে আমরা ম্যাচের রাশ সম্পূর্ণ নিজেদের দখলে রেখেছিলাম। বেশ কয়েকটি সুযোগও তৈরি করি। তবে যেভাবে শেষে গোল হজম করতে হয়, সেটা সত্যি বলতে খুবই হতাশাজনক। তবে ইতিবাচক দিক হল এই অর্ধে আমরা যেমন খেলেছি, ভবিষ্যতে ঠিক তেমনই সব ম্যাচে খেলার প্রয়াসে রয়েছি। এই ম্যাচে হালকা ঝলক দেখা গিয়েছে মাত্র। এমন পারফরম্যান্সই তো দরকার। আজ ৯০ মিনিট ধরে সেই খেলাটা খেলতে পারিনি এটাই আফসোসের।'

এই ম্যাচে দলের ফরোয়ার্ড এলিয়ান্দ্রোকে বেঞ্চেও রাখেননি লাল হলুদ কোচ। গত সপ্তাহে অনুশীলনে হালকা চোট পাওয়ার জন্যই তিনি খেলতে পারেননি বলে জানান কনস্ট্যান্টাইন। অবশ্য ম্যাচে শেষ মুহূর্তের গোলে হারতে হলেও, তাঁর দল যে দুর্ভাগ্যের শিকার, তা মানতে নারাজ লাল হলুদ কোচ। এরপরে নর্থ ইস্টের বিরুদ্ধে মাঠে নামবে ইস্টবেঙ্গল। তারপরেই ডার্বি। স্বাভাবিকভাবেই এখন থেকেই ডার্বি নিয়ে অল্প অল্প করে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। কিন্তু কনস্ট্যান্টাইন এখনই সেই নিয়ে বিন্দুমাত্রও বিচলিত নন। পরের ম্যাচই পাখির চোখ তাঁর।

সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য

প্রথমবার ঘরের মাঠে খেলেও জয় অধরাই রয়ে গিয়েছে। তবে ইস্টবেঙ্গল সমর্থকদের ভরসা দিচ্ছেন কনস্ট্যান্টাইন। 'আমি সমর্থকদের উদ্দেশ্যে বলতে চাই যে, আজ আমাদের দলের খেলোয়াড়রা নিজেদের সবটা উজাড় করে দিয়েছে। দ্বিতীয়ার্ধে দল যেমন খেলে, তেমনই আক্রমণাত্মক, দ্রুত গতির ফুটবল খেলবে ইস্টবেঙ্গল। অন্যরা কী বলল তা নিয়ে আমি চিন্তিত নই। বাস্তবটা হল দুই-তিনটে ম্য়াচে সম্পূর্ণভাবে এই ধরনের খেলাটা রপ্ত করাটা সহজ নয়। আরও কিছুদিন সময় দিন। আমরা এমনই আক্রমণাত্মক ভঙ্গিমায় নিজেদের ম্যাচগুলি খেলব। দুর্ভাগ্যবশত আজ আমাদের দিন ছিল না।' মতামত কনস্ট্যান্টাইনের।

আরও পড়ুন: কাজে দিল না দ্বিতীয়ার্ধের লড়াই, ঘরের মাঠে গোয়ার কাছে হারল ইস্টবেঙ্গল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?

ভিডিও

BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget