এক্সপ্লোর

East Bengal: পাঞ্জাবের রক্ষণ ভেদ করতে ব্যর্থ মহেশ, ক্লেটনরা, গোলশূন্য ড্র করল ইস্টবেঙ্গল

ISL 2023-24: আট ম্যাচের পর দুই জয় ও তিনটি ড্রয়ের সুবাদে ইস্টবেঙ্গল নয় পয়েন্ট নিয়ে আপাতত লিগ তালিকায় ছয় নম্বরে রয়েছে।

কলকাতা: নিজেদের গত ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে গোলের বন্যা বইয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal)। ৫-০ হারিয়েছিল হাইল্যান্ডরদের। পাঞ্জাব এফসির বিরুদ্ধে সেই ধারা বজায় রাখার ডাক দিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত। তবে তেমনটা হল না। পাঞ্জাব এফসির বিরুদ্ধে গোলের দরজাই খুলতে পারল না লাল হলুদ। মহেশ নাওরেম (Mahesh Naorem) দুরন্ত পারফর্ম করলেও, ম্যাচ শেষ হল ০-০ ড্রয়ে। আট ম্যাচের পর দুই জয় ও তিনটি ড্রয়ের সুবাদে ইস্টবেঙ্গল নয় পয়েন্ট নিয়ে আপাতত লিগ তালিকায় ছয় নম্বরে রয়েছে।

ম্য়াচের শুরুটাই দুরন্তভাবে হয়। প্রথম ১৫ মিনিটেই দুই দল একাধিক গোলের সুযোগ তৈরি করে। মহেশ নাওরেম নিজের চোড়া গতিতে পাঞ্জাব রক্ষণকে বারংবার সমস্যায় ফেলেন। দুরন্ত বল কন্ট্রোলে প্রচুর ফাউলও জিতে নেন। মহেশের পাস থেকেই ক্লেটন গোলের ভাল সুযোগ পান বটে, তবে তাঁর শট পাঞ্জাব রক্ষণ ব্লক করে দেয়। মহেশ উইং অদল বদল করে প্রচুর সেট পিস জিতলেও, তা থেকে লাল হলুদ শিবির বলার মতো বড় সুযোগ তৈরি করতে পারেনি। এমনকী প্রথমার্ধের শেষের দিকে পাঞ্জাবই উল্টে গোলের বড় সুযোগ পায়। কৃষ্ণনন্দ এবং টেকথাম সিংহের যুগলবন্দিতে পাঞ্জাব গোলের সুযোগও পায়। তবে তা প্রভসুখন গিল রুখে দেন। গোলশূন্য শেষ হয় প্রথমার্ধ।

ম্যাচের ৬০ মিনিটে কৃষ্ণনন্দ জুয়ান মেরার ক্রস থেকে গোলের আরও একটি বড় সুযোগ পেয়েও হাতছাড়া করেন। পাঞ্জাব এফসির খেলোয়াড় দূরপাল্লার শটে লাল হলুদ রক্ষণ ভাঙার চেষ্টা করেও পারেননি। দল চাপে দেখে কার্লেস কুয়াদ্রাত কিছু বদল ঘটান। পার্দো এবং বিষ্ণু পুথিয়া মাঠে নামেন। পুথিয়া ম্য়াচের গতির বিরুদ্ধে গোলের বেশ বড় সুযোগ পেয়েছিলেন। তবে এবারও হতাশাই জোটে। ক্লেটন সিলভাও নাগাড়ে গোলের একাধিক চেষ্টা করেও সাফল্য পাননি। শেষমেশ তাই গোলশূন্য ড্র করেই দুই দলকে সন্তুষ্ট থাকতে হয়। আগামী শনিবার নিজেদের পরের ম্যাচের মুম্বই সিটি এফসির মুখোমুখি হবেন ক্লেটনরা। পাঞ্জাব এফসির ম্যাচ বৃহস্পতিবার কেরল ব্লাস্টার্সদের বিরুদ্ধে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন: গতবার অবিক্রিত থেকে এই ডব্লিউপিএল নিলামে সবথেকে দামি ক্রিকেটার, কে এই কাশভী গৌতম? 

সেরা শিরোনাম

India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget