এক্সপ্লোর

Narinder Thapa: চলে গেলেন তিন প্রধানের হয়ে খেলা তারকা ফরোয়ার্ড নরিন্দর

Narinder Thapa death: কলকাতার তিন প্রধানের হয়েই খেলে আশির দশকে আইএফএ শিল্ড, ফেডারেশন কাপ, রোভার্স কাপ জিতেছিলেন তারকা ফরোয়ার্ড নরিন্দর থাপা।

কলকাতা: আশির দশকে ময়দানের তিন বড় ক্লাবের হয়েই মাঠ কাঁপিয়েছেন। খেলছেন ভারতীয় জাতীয় দলের (Indian Football Team) হয়েও, সেই মাঠ কাঁপানো ফরোয়ার্ড নরিন্দর থাপা (Narinder Thapa) চলে গেলেন না ফেরার দেশে। শুক্রবার (৫ অগাস্ট) দিনই তাঁর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর জানানো হয়।

খবর অনুযায়ী, বৃহস্পতিবার রাতের দিকেই নরিন্দর হৃদরোগে অসুবিধে বোধ করেন। তারপর তাঁকে হাসপাতাল নিয়ে যাওয়ার সময়টুকুও পাওয়া যায়নি। ৬০-র গণ্ডি পেরোনোর আগেই নরিন্দরের এই অকাল প্রয়াণে শোকের ছায়া গোটা কলকাতা ময়দান চত্বরে। শোকজ্ঞাপন করা হয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফেও। ফেডারেশন সচিব সুনন্দ ধর বলেন, 'তিনি নেই এটা জানতে পেরে ভীষণ খারাপ লাগছে। উনি নিজের সময়ে জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। একাধিক প্রজন্মকে উদ্বুদ্ধ করা এই তারকার ভারতীয় ফুটবলে অবদান ভোলার মতো নয়। উনার আত্মার শান্তি কামনা করি।'

 

বাংলার হয়ে ১৯৮৬ সালে সন্তোষ ট্রফি জিতেছিলেন নরিন্দর। এরপর আর দুই প্রধান মোহনবাগান, মহামেডানের হয়ে, ফেডারেশন কাপ, রোভার্স কাপ, আইএফএ শিল্ডও জিতেছিলেন তারকা ফরোয়ার্ড নরিন্দর থাপা। আদতে পঞ্জাবের বাসিন্দা হলেও, তিনি বহুদিন ধরেই পাকাপাকিভাবে বাংলায়ই থাকতেন। ফুড কর্পারেশন অফ ইন্ডিয়ার হয়ে চাকরিও করতেন এখানেই। অবসরের এখনও বছর দু'য়েক বাকি ছিল। তবে স্ট্রোকের জেরে ডান দিক অসাড় হয়ে গিয়েছিল। লিখতেন বাঁ-হাতে।

১৯৮৩ সালে ভারতের হয়ে অভিষেকের পর জাতীয় দলের হয়ে ২৯টি ম্য়াচ খেলে তিনটি গোল করেছিলেন নরিন্দর। ১৯৮৪ সালে গ্রেট ওয়াল কাপে বেজিংয়ে আলজিরিয়ার বিরুদ্ধে তাঁর একমাত্র গোলেই আফ্রিকার শক্তিধর দেশকে হারিয়েছিলে ভারত। ১৯৮২ সালেই বিশ্বকাপ খেলেছিল সেই দল। থাপার কেরিয়ারের এটি সেরা উপলব্ধিদের মধ্যে অন্যতম হিসাবেই ধরা হয়। লড়াকু মানসিকতার ফুটবলার হিসাবে পরিচিত নরিন্দর বহুদিন অসুখের লড়াই করছিলেন। তবে শেষমেশ আর পারলেন না।

আরও পড়ুন: দাপুটে জয়ে প্রি-কোয়ার্টারে লক্ষ্য সেন, কোয়ালিফাই করলেন আকর্ষিও

সেরা শিরোনাম

Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
England vs Pakistan: 'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
Manav Suthar: গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার
গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার
Glenn Maxwell: পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget