এক্সপ্লোর

East Bengal: ডুরান্ড ফাইনালে হাঁটুতে চোট পেয়ে কয়েক মাসের জন্য মাঠের বাইরে লাল হলুদের জর্ডন এলসি

Durand Cup 2023: ডুরান্ড কাপে যথেষ্ট ভাল পারফরম্যান্সের পর যখন আসন্ন ইন্ডিয়ান সুপার লিগের জন্য প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা করছিলেন কুয়াদ্রাত, তখন এই দুঃসংবাদ তাঁকে দুশ্চিন্তায় ফেলে দেওয়ার পক্ষে যথেষ্ট।

কলকাতা: ডুরান্ড কাপের ফাইনালে (Durand Cup 2023) হারের পর ফের বড় ধাক্কা খেল ইস্টবেঙ্গল (East Bengal) শিবির। লাল-হলুদ ডিফেন্ডার জর্ডন এলসি (Jordan Elsy) চোট পেয়ে ছিটকে গেলেন কয়েক মাসের জন্য। গত রবিবার ডার্বিতে ইস্টবেঙ্গলের (East Bengal) রক্ষণ আগলানোর দায়িত্বে ছিলেন জর্ডন। কিন্তু ম্যাচের ৩৫ মিনিটের মাথায় হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে।

তাঁর পরিবর্তে নামেন হোসে পার্দো। ম্যাচের শেষে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতও বলেছিলেন, জর্ডনের চোট গুরুতর বলেই মনে হচ্ছে। সোমবার ক্লাবের তরফ থেকে জানিয়ে দেওয়া হল, বেশ কয়েকমাস মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। তবে এই সময়ে ক্লাব তাঁকে সবরকম ভাবে সাহায্য করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।

ডুরান্ড কাপে যথেষ্ট ভাল পারফরম্যান্সের পর যখন আসন্ন ইন্ডিয়ান সুপার লিগের জন্য প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা করছিলেন কুয়াদ্রাত, তখন এই দুঃসংবাদ তাঁকে দুশ্চিন্তায় ফেলে দেওয়ার পক্ষে যথেষ্ট। যদিও তাদের রক্ষণে আরও এক বিদেশি ডিফেন্ডার পার্দো রয়েছেন। এখন তাঁকেই হরমনজ্যোৎ সিং খাবরা, মন্দার রাও দেশাইদের সঙ্গে রক্ষণ সামলাতে হবে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by East Bengal FC (@eastbengalfootballclub)

এ লিগের ক্লাব পারথ্ গ্লোরি থেকে ইস্টবেঙ্গলে এসেছেন এলসি। অ্যাডিলেড থেকে উঠে আসা ২৯ বছর বয়সী এই ফুটবলার ২০১৫-১৬ মরশুমে অ্যাডিলেড ইউনাইটেডের হয়ে এ লিগের চ্যাম্পিয়নশিপ খেতাব ও প্রিমিয়ারশিপ খেতাব জেতেন। এ ছাড়া ওই ক্লাবের হয়েই ২০১৮ ও ২০১৯-এ অস্ট্রেলিয়া কাপও জেতেন তিনিই। অ্যাডিলেডের ক্লাবের ২০১৩ থেকে ২০২১ পর্যন্ত খেলেন তিনি। তার পরে নিউক্যাসল জেটসে সই করেন।

নিউক্যাসলের ক্লাবে দুই মরশুমে ৩৫টি ম্যাচ খেলার পরে এ বছর জানুয়ারিতে পার্থ গ্লোরিতে যোগ দেন এলসি। এ লিগে খেলার সময়ও দু-দু’বার তিনি হাঁটুতে চোট পেয়েছিলেন। এ বারের চোট সেই একই জায়গায় কী না, জানা যায়নি। তবে চোট সারিয়ে যে মাঠে ফিরতে যে তাঁর কয়েক মাস লাগবে, এই নিয়ে কোনও সন্দেহ নেই। হয়তো আসন্ন আইএসএলের মাঝামাঝি অথবা শেষ দিকে দলে যোগ দেবেন তিনি।

আরও পড়ুন: ঘোষিত হয়ে গেল বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল

সেরা শিরোনাম

Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Ronaldinho Gaucho: পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget