এক্সপ্লোর

East Bengal Transfer Ban: অবশেষে স্বস্তি, ইস্টবেঙ্গলের ওপর থেকে দলবদলের নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা

East Bengal: বর্তমানে ১২ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় নয় নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। নতুন খেলোয়াড়রা এই মুহূর্তে দলে এলে দলের শক্তি বৃদ্ধি হবে, তা বালই বাহুল্য।

কলকাতা: জানুয়ারি মাস শেষ হতে আর হাতে গোনা কয়েকদিনই বাকি রয়েছে। দিন পাঁচেক পরেই বন্ধ হয়ে যাবে জানুয়ারি ট্রান্সফার উইন্ডো (January Transfer Body)। উইন্ডোর একেবারে শেষবেলায় স্বস্তি পেল ইস্টবেঙ্গল (East Bengal)। লাল হলুদের ওপর থেকে দলবদলের নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা। ইস্টবঙ্গেল ক্লাবের তরফে বৃহস্পতিবারই এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এতদিন নিষেধাজ্ঞা থাকায় কোনও নতুন খেলোয়াড়কেই দলে নিতে পারছিল না। তবে সেই সমস্যা শেষ হল। 

বাতিল হল নিষেধাজ্ঞা

কলকাতার ক্লাব এক বিবৃতিতে জানায়, 'ইমামি ইস্টবেঙ্গলের তরফে জানানো হচ্ছে যে ক্লাবের ওপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তা ফিফা তুলে নিয়েছে। ২৬ জানুয়ারি রাত ২টোয় ক্লাবকে এই সিদ্ধান্তের বিষয়ে জানানো হয়। এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ক্লাব আইএসএলের বাকি মরসুম ও আসন্ন সুপার কাপের জন্য নতুন খেলোয়াড়দের দলে নিতে পারবে।' প্রসঙ্গত, বর্তমানে ১২ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় নয় নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। নতুন খেলোয়াড়রা এই মুহূর্তে দলে এলে দলের শক্তি বৃদ্ধি হবে, তা বালই বাহুল্য।

সম্মানরক্ষার লড়াই

গত ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে পরাজিত হওয়ার পর লাল হলুদের নক আউটে পৌঁছনোর পথ ভীষণই কঠিন হয়ে গিয়েছে। ঘরের মাঠে ষষ্ঠ ম্যাচ হেরেছে ইস্টবেঙ্গল (East Bengal)। দলের তারকা ফরোয়ার্ড ক্লেটন সিলভা নয় গোল করলেও, বাকিররা তেমন গোল পাননি। এমন পরিস্থিতিতে আজ এফসি গোয়ার বিরুদ্ধে মাঠে নামছে স্টিফেন কনস্টান্টাইনের (Stephen Constantine) দল।

দুই দলের শেষ সাক্ষাৎকারে এফসি গোয়া ২-১ জয় পেয়েছিল। তবে সেই ম্যাচের পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন বলেই মনে করছেন কনস্টান্টাইন। ইস্টবেঙ্গল কোচ ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে বলেন, 'আমরা ওদের বিরুদ্ধে মরসুমের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিলাম। এইবারের ম্যাচ গত বারের ম্য়াচের থেকে সম্পূর্ণ ভিন্ন হবে। সব ম্যাচই তো ভিন্ন। কোনও একটি ম্যাচ দেখেই কোনও দল, কেমন সেটা বিচার করা সম্ভব নয়। (আমাদের) গত ম্যাচের পর ওরা অনেকটা বদলে গিয়েছে। ওরা প্রথম ছয়ে থাকার জন্য লড়াই করছে, আর আমদের লড়াইটা সম্মানরক্ষার। ম্যাচটা নিঃসন্দেহে কঠিন হবে, তবে আমরা হারার জন্য় মাঠে নামি না।'

লাল হলুদ কোচ মেনে নিচ্ছেন যে তাঁর দল এই মরসুমে একেবারেই ভাল পারফর্ম করেনি, তবে পরের মরসুমে দল ভাল খেলবে বলেই আশাবাদী তিনি। কনস্ট্যান্টাইন বলেন, 'আমি এখানে আসার পর থেকে দেখেই দলের খেলোয়াড়দের ভালভাবে পর্যবেক্ষণ করেছি। পরের মরসুমে আমরা এর থেকে অনেক ভাল জায়গায় থাকব।আমরা নিজেদের দলের জন্য প্রয়োজনীয় খেলোয়াড়দের ইতিমধ্যেই বাছাই করে নিয়েছি এবং একজন আমাদের জন্য অপেক্ষাও করে রয়েছে। সুতরাং, আমরা পরের মরসুমে সম্পূর্ণ ভিন্ন ভাবে, আরও শক্তিশালী হয়ে ফিরে আসব। তবে তার জন্য ধারাবাহিকতা ও নিরন্তরতা প্রয়োজন।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs ZIM:
"কে কী বলছে কিছু এসে যায় না", ম্যাচের সেরা হয়ে কাকে নিশানা করলেন ঈশান কিষাণ?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
Messi Gift: আর্জেন্তিনা দলের সতীর্থদের প্রত্যেককে দারুণ উপহার, মন জিতলেন মেসি, কী দিলেন?
আর্জেন্তিনা দলের সতীর্থদের প্রত্যেককে দারুণ উপহার, মন জিতলেন মেসি, কী দিলেন?

ভিডিও

Sujan Chakraborty:
Bankura News: আর্থিক প্রতারণা থেকে তোলাবাজির অভিযোগ, বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেতা
Dharmatala NEET Protest News: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
NEET Protest: Delhi-তে শুরু, আন্দোলনের ঝাঁঝ ছড়াল গোটা দেশজুড়ে
Burdwan Blast: বর্ধমানে বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় বিস্ফোরণ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget