এক্সপ্লোর

East Bengal vs Indian Navy: ডুরান্ডের প্রথম ম্যাচেই গোলশূন্য ড্র ইস্টবেঙ্গলের

Durand Cup 2022: ডুরান্ড কাপের প্রথম ম্যাচে ড্রয়ের ফলে লাল-হলুদ বাহিনী এক পয়েন্ট পেয়ে গ্রুপে চিরপ্রতিদ্বন্দ্বী এটিকে মোহনবাগানের চেয়ে এগিয়ে থাকল।

কলকাতা: মরসুমের শুরুতেই গোলশূন্য ড্র করল ইস্টবেঙ্গল (East Bengal)। সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে তারা ভারতীয় নৌসেনার দলের বিরুদ্ধে একাধিক গোলের সুযোগ পেয়েও কোনও গোল করতে পারেনি। সারা ম্যাচে আটটি গোলমুখী শট নিলেও গোলের খাতা খুলতে পারেনি।

ডুরান্ড কাপের (Durand Cup) প্রথম ম্যাচে ড্রয়ের ফলে লাল-হলুদ বাহিনী এক পয়েন্ট পেয়ে গ্রুপে চিরপ্রতিদ্বন্দ্বী এটিকে মোহনবাগানের চেয়ে এগিয়ে থাকল। প্রথম ম্যাচে রাজস্থান ইউনাইটেডের কাছে তারা হারায় এখনও লিগ তালিকায় খাতা খুলতে পারেনি সবুজ-মেরুন শিবির। এ দিন প্রথম পয়েন্ট অর্জন করল নৌসেনার দলও। প্রথম ম্যাচে তারা মুম্বই সিটি এফসি-র কাছে হেরে যাওয়ায় এই ম্যাচে বিনা পয়েন্টেই মাঠে নেমেছিল তারা।

এ দিন প্রথম দশ মিনিটের মধ্যেই এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে নেয় বিদেশিহীন ইস্টবেঙ্গল একাদশ। ন’মিনিটের মাথায় প্রথমে ফ্রিকিক থেকে ও তার পরের মিনিটেই কর্নার থেকে গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি লাল-হলুদ শিবির।

ম্যাচের শুরুতে তাদের আক্রমণ বিভাগের অন্যতম সেরা অস্ত্র নাওরেম মহেশকেও চোট পেয়ে মাঠের বাইরে যেতে হয়। তবে অমরজিৎ সিংহ কিয়াম, ভিপি সুহের-রা বিপক্ষকে চাপে রাখার কাজ চালিয়ে যান। ২১ মিনিটের মাথায় অমরজিৎ বক্সের মাঝখানে গোলের সুযোগও পেয়ে যান। তবে বারের ওপর দিয়ে বল উড়িয়ে দেন। সুহের একাধিক আক্রমণে ওঠার চেষ্টা করেও ব্যর্থ হন বিপক্ষের রক্ষণের তৎপরতায়।  

প্রথম ম্যাচে মুম্বই সিটি এফসি-র কাছে  ১-৪-এ হারা নৌসেনা দল শুরুর দিকে কিছুটা আগোছালো ফুটবল খেললেও ক্রমশ তারা নিজেদের গুছিয়ে নেয়। মোহনবাগান, নর্থইস্ট ইউনাইটেডের হয়ে খেলা ফরওয়ার্ড ব্রিটোকে কেন্দ্র করে গড়া তাদের আক্রমণ বিভাগ মাঝে মাঝে তৎপর হয়ে উঠলেও দুর্ভেদ্য লাল-হলুদ রক্ষণে আটকে যায় তারা। ৩৭ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে নেওয়া পিন্টু মাহাতোর গোলমুখী জোরালো শট আটকে দেন গোলকিপার কমলজিৎ সিংহ।

প্রথমার্ধে কোনও দলই সে ভাবে আক্রমণ-নির্ভর ফুটবল খেলার চেষ্টা না করে একে অপরকে পরখ করার জ্ন্যই বেশি সময় দেয়। প্রথমার্ধে ইস্টবেঙ্গল গোলে বেশি শট নিলেও (৫-৩) বল দখলে নৌসেনা দলই এগিয়ে ছিল (৫৫-৪৫)।

দ্বিতীয়ার্ধে ব্রাজিলীয় মিডফিল্ডার অ্যালেক্স লিমা ও ডিফেন্ডার মহম্মদ রকিপকে নামান ইস্টবেঙ্গলের কোচ স্টিফেন কনস্টান্টাইন। লিমা মাঠে নামার পরে লাল-হলুদের আক্রমণে ধার কিছুটা বাড়ে। তবে ফিনিশিংয়ের অভাবে কাজের কাজটা করতে পারেনি তারা। ৫৭ মিনিটের মাথায় বিপক্ষের বক্সের সামনে থেকে ফ্রি কিক পেয়েও কাজে লাগাতে পারেনি তারা। সোজা ওয়ালে আটকে যায় লিমার শট।

৭৫ মিনিটের মাথায় ওয়ান টু ওয়ান অবস্থায় গোলের সুযোগ পেয়ে যান ইস্টবেঙ্গল অধিনায়ক সুমিত পাসি। কিন্তু তাঁর শট আটকে দেন নৌসেনার গোলরক্ষক বিষ্ণু। তাঁর কাছ থেকে ফিরে আসা বলে বক্সের মাথা থেকে লিমা শট নিলেও তা গোলের বাইরে দিয়ে চলে যায়। ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি সম্ভবত পান সুমিতই।

নির্ধারিত সময় শেষ হওয়ার সাত মিনিট আগে বক্সের বাঁ দিক থেকে দেওয়া তুহিনের ক্রস যে সুযোগ এনে দেয় সুমিত ও সুহেরকে, তাও খুব একটা কঠিন ছিল না। গোলের সামনে সুমিত ও দ্বিতীয় পোস্টে থাকা সুহের বলে ঠিকমতো পা লাগাতে পারলে হয়তো গোল পেয়ে যেত লাল-হলুদ বাহিনী। কিন্তু দুজনই ব্যর্থ হন। ৮৮ মিনিটের মাথায় ফের গোল লাইন সেভ করেন নৌসেনার ডিফেন্ডাররা।

ইস্টবেঙ্গল দল: কমলজিৎ সিংহ (গোল), লাল চুঙনুঙ্গা, অঙ্কিত মুখোপাধ্যায়, প্রীতম কুমার সিংহ, অনিকেত যাদব (মহম্মদ রকিপ), অমরজিৎ সিংহ কিয়াম (শৌভিক চক্রবর্তী), ওয়াহেংবাম লুয়াং (মহীতোষ রায়), মহম্মদ মোবাশির রহমান (অ্যালেক্স লিমা), সুমিত পাসি (অধিনায়ক), ভিপি সুহের, নাওরেম মহেশ সিংহ (তুহিন দাস)।

আরও পড়ুন: ভেঙেছেন কিংবদন্তির রেকর্ড, তবে সচিনের সঙ্গে শুভমনের তুলনা চান না বাবা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina vs Spain: ১০ বছরের নির্বাসন এড়াতে ফাইনাল হারতে 'বাধ্য' হয়েছিল আর্জেন্তিনা! অডিও রেকর্ড ঘিরে চাঞ্চল্য
১০ বছরের নির্বাসন এড়াতে ফাইনাল হারতে 'বাধ্য' হয়েছিল আর্জেন্তিনা! অডিও রেকর্ড ঘিরে চাঞ্চল্য
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনাল শেষে পারেডেসের আচরণ নিয়ে বিতর্কের ঝড়, তবে ধাক্কা খাওয়া গাভির গলায় উল্টোসুর
বিশ্বকাপ ফাইনাল শেষে পারেডেসের আচরণ নিয়ে বিতর্কের ঝড়, তবে ধাক্কা খাওয়া গাভির গলায় উল্টোসুর
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Inter Miami: বিশ্বকাপ শেষ হতে না হতেই বিতর্কে মেসির ক্লাব, ক্যাসেমিরোকে সই করানোয় শুরু তদন্ত
বিশ্বকাপ শেষ হতে না হতেই বিতর্কে মেসির ক্লাব, ক্যাসেমিরোকে সই করানোয় শুরু তদন্ত

ভিডিও

Kalyan Banerjee | সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ, স্লোগান কল্যাণের | ABP Ananda LIVE
Fake Birth Certificate |
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতির মামলায় ED-র তলব, সিজিও কমপ্লেক্সে মদনের বড় পুত্র
Kalyan Banerjee on Abhishek Banerjee | মঙ্গলবার একুশের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়েই মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee on Mamata Banerjee | এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget