এক্সপ্লোর

পেনাল্টি ঘিরে বিতর্ক, ডার্বিতে মোহনবাগানকে ২-১ গোলে হারাল ইস্টবেঙ্গল

শিলিগুড়ি: ভারতসেরার খেতাব ধরে রাখার স্বপ্নে ফের ধাক্কা৷ শিলিগুড়িতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মোহনবাগানকে ২-১ গোলে হারাল ইস্টবেঙ্গল৷ কিন্তু, ডার্বি জয়ের গায়ে লেগে রইল একরাশ বিতর্ক৷ র‌্যান্টির হ্যান্ডবল সত্ত্বেও লাল হলুদকে পেনাল্টি দেওয়ায় উত্তাপ ছড়াল স্টেডিয়ামে৷ এদিন প্রথম থেকেই আক্রমণে ঝাঁপায় সবুজ মেরুন শিবির৷ কর্নেল গ্লেনকে কার্যত বোতলবন্দি করে রাখেন বেলো রজ্জাক ও মেহতাব৷ বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করেন বাগানের বিশ্বকাপার৷ বারবার পড়ে যাচ্ছিলেন অফ সাইড ট্র্যাপে৷ মাঠে নর্ডির অভাব হাড়ে-হাড়ে টের পেল সবুজ মেরুন৷ ইস্টবেঙ্গলের সাফল্য ৪০ মিনিটের মাথায়৷ পেনাল্টি থেকে গোল করেন ডু ডং৷ বক্সের মধ্যে সাব্রোসা র‌্যান্টির শার্ট ধরে টানেন৷ ওই মুহূর্তেই হ্যান্ডবল করেন র‌্যান্টি৷ কিন্তু, লাল হলুদের পক্ষে পেনাল্টি দেন রেফারি সন্তোষ কুমার৷ পেনাল্টি নিয়ে বিতর্কের ঝড় ওঠে৷ রেফারির সঙ্গে ঝামেলায় জড়ানোয় মাঠ থেকে বের করে দেওয়া হয় বাগানের সহকারি কোচ শঙ্করলাল চক্রবর্তীকে৷ ৭৫ মিনিটের মাথায় ফের ব্যবধান বাড়ালেন ডং৷ বাগান মিডফিল্ড চিরে অসামান্য গোলে দলকে এগিয়ে দিলেন ২-০-তে৷ ৮৩ মিনিটে প্রীতম কোটালের ক্রস থেকে কাটসুমির দুরন্ত হেডারে ব্যবধান কমায় সঞ্জয় সেনের দল৷ আর, ম্যাচের একেবারে শেষ মুহূর্তে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পায় বাগান৷ পেনাল্টি৷ কিন্তু, সেই পেনাল্টি নষ্ট করে রাতারাতি খলনায়ক হয়ে গেলেন জেজে৷ লাল হলুদ জিতলেও পেনাল্টি বিতর্কের জল গড়িয়েছে অনেকদূর৷ রেফারি সন্তোষ কুমারের বিরুদ্ধে ফেডারেশনের কাছে চিঠি দিচ্ছে বাগান৷  

সেরা শিরোনাম

IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
India vs New Zealand ODI Live: দুঃস্বপ্নের শুরু ভারতের, ০ রানে চলে গেল ৩ উইকেট, ব্যর্থ রো-কো জুটি, লাইভ আপডেট
দুঃস্বপ্নের শুরু ভারতের, ০ রানে চলে গেল ৩ উইকেট, ব্যর্থ রো-কো জুটি, লাইভ আপডেট
IND vs NZ 4th ODI: ক্যাচ নষ্টের খেসারত! দুবার জীবন পেয়ে সেঞ্চুরি ইয়ংয়ের, কঠিন পরীক্ষা রো-কো জুটির
ক্যাচ নষ্টের খেসারত! দুবার জীবন পেয়ে সেঞ্চুরি ইয়ংয়ের, কঠিন পরীক্ষা রো-কো জুটির
U19 Asia Cup: প্রতিশোধের সুযোগ জুনিয়র সহবাগ-দ্রাবিড়দের সামনে, এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান
প্রতিশোধের সুযোগ জুনিয়র সহবাগ-দ্রাবিড়দের সামনে, এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget