এক্সপ্লোর

El Clasico : ক্লাসিকোয় শেষ মুহূর্তে বাজিমাত, রিয়ালকে হারিয়ে লা লিগার আরও কাছে বার্সেলোনা

Barcelona Beats Real Madrid : এই মুহূর্তে ২৬ ম্যাচের শেষে বার্সেলোনার (Barcelona) পয়েন্ট ৬৮। দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের থেকে তাদের পয়েন্টের পার্থক্য ১২।

বার্সেলোনা : খেলার শুরুতে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন। একেবারে শেষ মুহূর্তের গোলে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে (Real Madrid) হারাল বার্সেলোনা। পাশাপাশি ঘরের মাঠ ন্যু ক্যাম্পে এই ক্লাসিকো (El Clasico) জয়ের সুবাদেই লা লিগা খেতাবের আরও কিছুটা কাছে পোঁছে গেল তারা। এই মুহূর্তে ২৬ ম্যাচের শেষে বার্সেলোনার (Barcelona) পয়েন্ট ৬৮। দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের থেকে তাদের পয়েন্টের পার্থক্য ১২। সমসংখ্যক ম্যাচের পরে গ্যালাকটিকোসরা রয়েছে ৫৬ পয়েন্টে। প্রসঙ্গত, লা লিগায় এখনও আরও ১২টি করে ম্যাচে খেলবে দুই দলই। ২০১৮-১৯ মরসুমের পর আর লা লিগা খেতাব জেতেনি বার্সা।

বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে (Camp Nou) ম্যাচ শুরুর মিনিট দশেকের মধ্যেই পিছিয়ে পড়ে বার্সেলোনা। রোনাল্ড আরাউজোর আত্মঘাতী গোলে অ্যাওয়ে ম্যাচে লিড পায় কার্লো আন্সেলোত্তির প্রশিক্ষণাধীন দল। খেলার শুরু থেকেই যেরকম দাপট দেখাতে শুরু করেছিল বার্সেলোনা, তাতে ম্যাচের গতির বিপরীতেই তাদের গোল খেয়ে যাওয়া। যারপর ফের খেলার দখল নিলেও খেলায় সমতা ফেরাতে তাদের অপেক্ষা করতে হয় প্রথমার্ধ শেষের বাঁশি বাজার আগে পর্যন্ত। খেলার ৪৫ মিনিটের মাথায় সের্গি রবার্তোর (Sergi Roberto) গোলে খেলায় সমতা ফেরায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের খেলায় তাদের দাপট বজায় থাকলেও ম্যাচ জিতে নিতে তাদের অপেক্ষা করতে হয় একেবারে খেলার শেষ পর্যন্ত। ম্যাচের অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে দুরন্ত পাসিং ফুটবল থেকে ফ্রাঙ্ক কেসির গোলে ম্যাচ জিতে নেয় বার্সেলোনা। 

চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনালে লিভারপুলকে ১-০ ব্যবধানে দ্বিতীয় লেগের ম্যাচে হারিয়ে মোট ৬-২ ব্যবধানে জিতে আত্মবিশ্বাসী রিয়াল শিবির খেলতে নেমেছিল বার্সেলোনার মাঠে। যদিও জাভির ৪-২-৩-১ ফর্মেশন ও ঘরের মাঠে জেতার খিদে নিয়ে খেলতে নামা বার্সেলোনা শুরু থেকেই তাদের দাপট দেখিয়েছে ক্লাসিকোর লড়াইয়ে। ম্যানেজার হিসেবে প্রথম লা লিগার জেতার পথে বড় ব্যবধানে এগিয়ে গেলেও এখনই জাভি হালকাভাবে নিতে নারাজ লিগকে। ম্যাচ শেষে বার্সেলোনার প্রাক্তনী তথা বর্তমান ম্যানেজার বলেছেন, 'এটা একটা বড় জয় নিঃসন্দেহে, তবে লিগ এখনও শেষ হয়নি। ক্লাসিকোয় যোগ্য দল হিসেবেই জিতেছি আমরা। রিয়াল মাদ্রিদের থেকে অনেক বেশি সুযোগও তৈরি করেছিলাম আমরাই। ' ১ এপ্রিল এলচের বিরুদ্ধে লা লিগার পরের ম্যাচে খেলতে নামবে বার্সেলোনা।  

আরও পড়ুন- 'মোহনবাগান খেললে কালীবাড়িতে পুজো দিতেন আমার মা' দলকে ৫০ লক্ষ টাকা অনুদান রাজ্যের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: প্রথমসারির এক ডজন ক্রিকেটার চোট-আঘাতে জর্জরিত, চিন্তার কালো মেঘ ভারতীয় ক্রিকেটে
প্রথমসারির এক ডজন ক্রিকেটার চোট-আঘাতে জর্জরিত, চিন্তার কালো মেঘ ভারতীয় ক্রিকেটে
Messi Father Death: চিকিৎসায় কি কোনও গাফিলতি হয়েছিল শেষ মুহূর্তে? ঠিক কী হয়েছিল মেসির বাবার?
চিকিৎসায় কি কোনও গাফিলতি হয়েছিল শেষ মুহূর্তে? ঠিক কী হয়েছিল মেসির বাবার?
ODI World Cup 2027: বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!
বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!
Lionel Messi Father: বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত হোর্হে মেসি
বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত হোর্হে মেসি

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget