এক্সপ্লোর

WPL 2024: ব্যাটে, বলে পেরির পারফরম্যান্সে মুম্বই ইন্ডিয়ান্সকে ছিটকে ডপ্লিউপিএলের ফাইনালে আরসিবি

Ellyse Perry: ব্যাট হাতে ৬৬ রানের ইনিংস খেলার পাশাপাশি বল হাতে এক উইকেটও নেন এলিস পেরি।

নয়াদিল্লি: তাঁর দখলে একাধিক বিশ্বকাপ জয়ের কৃতিত্ব রয়েছে। এলিস পেরি (Ellyse Perry) প্রমাণ করে দিলেন কেন তাঁকে মতান্তরে সর্বকালের সেরা ক্রিকেটার হিসাবে গণ্য করা হয়। ডব্লিউপিএলের (WPL 2024) এলিমিনেটরে ব্যাটে বলে অনবদ্য পারফর্ম করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ফাইনালে তুললেন অজ়ি তারকা। ব্যাট হাতে ৬৬ রানের ইনিংস খেলার পাশাপাশি বল হাতে এক উইকেটও নেন পেরি। তাঁর সুবাদেই হাড্ডাহাড্ডি ম্যাচে পাঁচ রানে মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল আরসিবি।

আগেই দিল্লি ক্যাপিটালস ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স আরসিবিকে হারিয়ে গত বারের ফাইনালের পুনরাবৃত্তি ঘটানোর প্রচেষ্টায় ছিল। তবে তা হল না। এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আরসিবি। সোফি ডিভাইন এবং স্মৃতি মান্ধানা প্রথম ওভারেই আগ্রাসী মেজাজে ব্যাটিং শুরু করেন। তবে হেইলমি ম্যাথিউজ ১০ রানে ডিভাইনকে ফিরিয়ে আরসিবিকে প্রথম ধাক্কাটা দেন। পরের ওভারেই ১০ রানে আরেক ওপেনার মান্ধানাও ফেরেন। দিশা তো খাতাই খুলতে পারেননি। ২৩ রানে তিন উইকেট হারিয়ে ফেলে আরসিবি।

রিচা ও এলিস পেরি আরসিবির হয়ে ইনিংস গঠনের কাজ শুরু করেন। ম্যাথিউজ রিচাকে ১৪ রানে ফেরালে বিরাট চাপে পড়ে যায় আরসিবি। ১০ ওভার শেষে ৫১ রানে চার উইকেট হারিয়ে কার্যত ধুঁকছিল আরসিবি। তবে পেরি লড়াই চালিয়ে যান। ৪০ বলে অর্ধশতরান পূরণ করেন তিনি। শেষের দিকে জর্জিয়া ওয়ারহ্যাম ১৮ রান করে আরসিবিকে লড়াই করার রসদ এনে দেন। ২০ ওভারে আরসিবি ছয় উইকেটের বিনিময়ে ১৩৫ রান তোলে।

অল্প রানের পুঁজি নিয়ে মাঠে নেমে আরসিবির হার না মানা নাছোড় লড়াইটা ম্যাচে পার্থক্য গড়ে দেয়। মুম্বইয়ের শুরুটাও খুব একটা আহামরি হয়নি। শ্রেয়াঙ্কা পাতিল ম্যাথিউজকে ১৫ রানে ফিরিয়ে প্রথম ধাক্কাটি দেন। ইয়াস্তিকাকে বোল্ড করে পেরি। ন্যাট স্কিভার-ব্রান্ট ও হরমনপ্রীত পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন বটে। তবে ওয়ারহ্যাম ন্যাটকে ২৩ রানে ফেরান। অ্যামেলিয়া কের ও হরমনপ্রীত লড়াই চালিয়ে যান। তবে শেষের ওভারগুলি মুম্বইয়ের বড় রান তোলার ব্যর্থতাই দলের কাল হয়ে দাঁড়াল। শেষ তিন ওভারে মুম্বই একটিও চার মারতে পারেনি। হরমনপ্রীতের ৩৩ রানের লড়াই জলে যায়।    

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: মুম্বই ইন্ডিয়ান্স অনুশীলনে নতুন মালিঙ্গা! হুবহু লাসিথের বোলিং অ্যাকশন নকল করলেন ঈশান 

সেরা শিরোনাম

AUS vs BAN: প্রথম টেস্ট জিতেই লম্ফঝম্ফ, দ্বিতীয় টেস্টেই স্টার্কের বিষাক্ত স্পেলে কুপোকাত টাইগাররা
প্রথম টেস্ট জিতেই লম্ফঝম্ফ, দ্বিতীয় টেস্টেই স্টার্কের বিষাক্ত স্পেলে কুপোকাত টাইগাররা
Leandro Paredes: বিশ্বকাপ ফাইনালের মঞ্চে স্পেনের ফুটবলারের গায়ে হাত তুলেছিলেন, ১০ ম্য়াচ নির্বাসিত পারদেস
বিশ্বকাপ ফাইনালের মঞ্চে স্পেনের ফুটবলারের গায়ে হাত তুলেছিলেন, ১০ ম্য়াচ নির্বাসিত পারদেস
Neeraj Chopra: মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই
মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই
India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget