এক্সপ্লোর

India Pakistan Match: 'ইন্ডিয়া কো ছোড়না মত', ভারতকে বিদ্রুপ করে বিতর্কে থাকা হ্যারিস রউফকে আর্জি পাক অনুগামীর!

বাংলাদেশকে হারানোর পর হ্যারিস রউফ স্ট্যান্ডে গিয়ে পাকিস্তানের কিছু সমর্থকের সঙ্গে করমর্দন করেন। সেখানে, একজন আবেগপ্রবণ ভক্ত হ্যারিসকে অনুরোধ করেন যে যে কোনও মূল্যে ফাইনাল ম্যাচে ভারতকে হারাতে

দুবাই: এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের হ্যান্ডশেক বিতর্কের উত্তাপের মধ্যে হাফসেঞ্চুরির সেলিব্রেশন করতে গিয়ে সাহিবজাদা ফারহান ব্যাটকে বন্দুকের মতো বগলদাবা করে গুলি ছোড়ার ইঙ্গিত করেছিলেন। আর হ্যারিস রউফ হাতের ইঙ্গিতে ভারতের ৬টি যুদ্ধবিমান নামানো নিয়ে কটাক্ষ করেছিল, যা নিয়ে তোলপাড় হয়েছিল ক্রিকেটমহল।                      

সূত্রের খবর, সাহিবজাদা ফারহান ও হ্যারিস রউফের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চলেছে আইসিসি। এইসবের মধ্যেই এশিয়া কাপের ফাইনাল খেলার প্রস্তুতি নিচ্ছে ভারত-পাক দুই ক্রিকেট শিবির। এর আগে পাকিস্তানকে হারিয়ে সরাসরি ফাইনালে উঠে গিয়েছিল ভারত। অন্যদিকে, বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তানও। পাকিস্তানের হয়ে শাহীন আফ্রিদি এবং হারিস রউফ দুর্দান্ত স্পেল করেন এবং তিনটি করে উইকেট নেন।                            

বাংলাদেশকে হারানোর পর হ্যারিস রউফ স্ট্যান্ডে গিয়ে পাকিস্তানের কিছু সমর্থকের সঙ্গে করমর্দন করেন। সেখানে, একজন আবেগপ্রবণ ভক্ত হ্যারিসকে অনুরোধ করেন যে যে কোনও মূল্যে ফাইনাল ম্যাচে ভারতকে হারাতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে, প্রায় কান্নায় ভেঙে পড়া ওই ভক্তকে বলতে শোনা গেছে, "বদলা লেনা হ্যায়। ইন্ডিয়া কো ছোড়না মত।' 

যদিও এরপর হ্যারিস দর্শকদের উদ্দেশে ফ্লাইং কিস ছুড়ে ওই স্ট্যান্ড থেকে বেরিয়ে যান। এই দৃশ্যের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি লাইভ বাংলা। 

ভারতের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় বাউন্ডারি লাইনের ধারে দাঁড়িয়ে ভারতীয় সমর্থকদের উদ্দেশে রউফকে বিভিন্ন সময় বিভিন্নরকম ইঙ্গিত  করতে দেখা যায়। তার মধ্য়ে ছিল আমদাবাদে বিমান দুর্ঘটনা থেকে শুরু করে ভারতের যুদ্ধবিমান রাফাল ধ্বংসের ইঙ্গিত। ‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তান দাবি করেছিল ভারতের ছ’টি রাফাল ভেঙেছেন তাঁরা। সেই দাবি উড়িয়ে দেয় ভারতীয় সেনা। তারা জানায়, ভারতের একটি যুদ্ধবিমানও পাকিস্তান ভাঙতে পারেনি। কিন্তু ভারতীয় ক্রিকেটপ্রেমীদের দিকে তাকিয়ে ম্যাচের আগে অনুশীলন তো বটেই, ম্যাচের সময়ও আঙুল দিয়ে ৬-০ ইঙ্গিত করেন রউফ। এইসব অঙ্গিভঙ্গি নিয়ে প্রবল সমালোচনার সম্মুখীন হতে হয় হ্যারিস রউফকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪৬০ রান তুলে ফেলেছে ভারত, হাতে এখনও ১ উইকেট, গল টেস্টের লাইভ আপডেট
শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪৬০ রান তুলে ফেলেছে ভারত, হাতে এখনও ১ উইকেট, গল টেস্টের লাইভ আপডেট
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট

ভিডিও

Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget